খেলাধুলা

যে কারণে বার্সেলোনার মাঠে খেলতে চায় না নাপোলি

  • 4:55 am - July 31, 2020

চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার বিপক্ষে শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচটি স্পেনে গিয়ে খেলতে চায় না ইতালিয়ান ক্লাব নাপোলি।

স্পেনের কাতালান প্রদেশের করোনা পরিস্থিতির কথা তুলে ধরে ম্যাচটি অন্য কোথাও সরিয়ে নেওয়ার জন্য উয়েফার কাছে আবেদন জানিয়েছে ইতালিয়ান ক্লাবটি।
নাপোলি সভাপতি ডি লউরেন্তিস সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘স্পেন থেকে ভয়ের খবর আসছে। উয়েফা নির্বিকার…। যেহেতু তারা সিদ্ধান্ত নিয়েছে চ্যাম্পিয়নস লিগ পর্তুগালে হবে আর ইউরোপা জার্মানিতে হবে, তাহলে আমি মনে করি আমাদের ফিরতি পর্ব জার্মানি বা পর্তুগালে খেলা উচিত।’

স্থগিত থাকা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল টুর্নামেন্টের আদলে শেষ করা হবে। ১৩ আগস্ট থেকে ২৪ আগস্ট ম্যাচগুলো হবে পর্তুগালে। তার আগে শেষ ষোলোর দ্বিতীয় লেগের বাকি থাকা ম্যাচগুলো আগের নির্ধারিত ভেন্যুতেই ৭ ও ৮ আগস্ট অনুষ্ঠিত হবে।

করোনা মহামারী শুরু হওয়ার আগে শেষ ষোলোর প্রথম পর্বের ম্যাচে নাপোলির মাঠে গিয়ে ১–১ গোলে ড্র করেছিল মেসিরা। ক্যাম্প ন্যুতে তাদের মধ্যকার দ্বিতীয় লেগের ম্যাচটি হওয়ার কথা ৮ আগস্ট।

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

সহকারী কোচকে পাশে পাচ্ছেন লিটন

ক্রীড়া প্রতিবেদক: সময়টা মোটেও ভালো যাচ্ছেন লিটন দাসের। চলতি বছর তিন সংস্করণ মিলিয়ে ৯ ম্যাচ মাঠে নেমে রান করেছেন মাত্র ১৩৪। পাননি কোনো অর্ধশতকের গড়…

শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান

স্পোর্টস: আগামী ৭ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরুর আগে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান। গৌহাটিতে বৃষ্টি বিঘ্নিত অনুশীলন ম্যাচে ২৩ বল হাতে রেখে শ্রীলঙ্কাকে ৬…

মেয়েদের বিশ্বকাপ ট্রফি স্পেনের

খেলা: এর আগে কখনও ইংল্যান্ড কিংবা স্পেন নারী ফুটবল বিশ্বকাপে ফাইনালের দেখা পায়নি। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালে ওঠাই ছিল ইংল্যান্ডের সেরা পারফরমেন্স। অন্যদিকে সেবার রাউন্ড…

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

নতুন ওয়ানডে অধিনায়কের নাম জানা যাবে মঙ্গলবার!

ক্রীড়া : কে হবেন বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক, সেটা নিয়ে চলছে জোর গুঞ্জন। আলোচনায় রয়েছেন সাকিব আল হাসান, লিটন দাস ও অলরাউন্ডার মেহেদী হাসান…

বিশ্বকাপের দল নিয়ে বিসিবি সভাপতির ধারণা

খেলা: ওয়ানডে সুপার লিগ খেলে বাংলাদেশ অনেক আগেই বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ছিল বাংলাদেশের জন্য শুধুই আনুষ্ঠানিকতা।…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au