বিনোদন

করোনা আক্রান্ত ‘বাহুবলী’খ্যাত পরিচালক রাজামৌলি

  • 5:39 am - July 30, 2020

নতুন সময় ডেস্ক : বলিউডে থাবা বসিয়ে এবার দক্ষিণেও প্রকট করোনা ভাইরাস। এবার খ্যাতনামা চিত্রপরিচালক এস এস রাজামৌলি কোভিড-১৯ পজিটিভ। গতকাল বুধবার (২৯ জুলাই) টুইটারে পোস্ট করে করোনা আক্রান্ত হওয়ার খবরটি নিজেই প্রকাশ করেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় পরিচালক এসএস রাজামৌলি।

তবে এখন তাকে শুধু ‘দক্ষিণী’ বললে সম্ভবত ভুল হবে। ২০১৫ সালে ‘বাহুবলী’ সিনেমার মাধ্যমে তিনি শুধু ভারতবর্ষ নয়, গোটা বিশ্বকেই মাত করেছিলেন। ভিএফএক্স প্রযুক্তির এমন প্রয়োগের মাধ্যমে ভারতীয় চলচ্চিত্র শিল্পে রীতিমতো বিপ্লব ঘটিয়েছেন তিনি। তার হাত ধরেই অভিনেতা প্রভাস হয়ে ওঠেন ‘বাহুবলী’। আর রাজামৌলিও হয়ে ওঠেন কোটি কোটি সিনেপ্রেমীর কাছে প্রিয় একটি নাম।

বুধবার রাজামৌলি টুইট করে লেখেন, আমি ও আমার পরিবারের সদস্যরা কিছুদিন থেকেই অসুস্থবোধ করছিলাম। আমাদের অল্প জ্বরও ছিল। তাই সময় নষ্ট না করে আমরা করোনা টেস্ট করিয়েছি। আজ রিপোর্ট করোনা পজিটিভ এসেছে। চিকিৎসকের পরামর্শমতো আমরা সকলেই হোম কোয়ারেন্টিনে আছি।

রাজামৌলির এই টুইটের পরই সামাজিকমাধ্যমে অগণিত ভক্ত উদ্বিগ্ন হয়ে বার্তা পাঠাতে থাকেন। প্রিয় পরিচালকের সুস্থতা ও আরোগ্য কামনা করেন ভক্তরা।

এরপরই রাজামৌলি আবারও টুইট করে আশ্বস্ত করেন তার ভক্তদের। তিনি লেখেন, আমরা সকলেই এখন ভাল আছি। করোনার গুরুতর লক্ষণ নেই। তবে সমস্তরকম সাবধানতা অবলম্বন করে চলছি। শুধু অ্যান্টিবডি তৈরি হওয়ার অপেক্ষায় রয়েছি, যাতে এরপর আমরা আমাদের প্লাজমা দান করতে পারি।

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

চারবার স্ট্রোক ও শরীরের বাঁ পাশ অবশ গান ছেড়ে গ্রামে ফিরে গেছেন রিংকু

বিনোদন প্রতিবেদক: ‘ক্লোজআপ ওয়ান’খ্যাত তারকা মশিউর রহমান রিংকু। সংগীত ভুবনে জনপ্রিয় একটি নাম। ফোক, বাউল, মরমি ও সুফি ঘরানার গানের শিল্পী হিসেবে ব্যাপক পরিচিতি পান…

বুয়েটে ছাত্ররাজনীতি নিয়ে মতামত জানালেন অপি করিম

বিনোদন: ছাত্ররাজনীতি নিয়ে কয়েকদিন ধরেই অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। বুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের পক্ষে-বিপক্ষে জোরালো মত জানিয়েছেন প্রতিষ্ঠানটির বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। এবার…

ক্যারিয়ারে এখন পর্যন্ত এমন সিনেমা করিনি: বুবলী

বিনোদন: এটি তীব্র প্রেমের গল্প, ট্যাবু ভাঙার গল্প। সিনেমাটি সারপ্রাইজ রাখতে চেয়েছি। যা দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে পাবেন। এটি এমন একটি সিনেমা প্রেক্ষাগৃহে না গিয়ে…

সোনালী রঙের ছোট চুলে বুবলীকে যেন চেনাই দায়

ঢাকা: ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। বর্তমানে ব্যস্ত আছেন নতুন সিনেমার শুটিংয়ে। এ নায়িকা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। প্রায় সময়ই ভক্তদের সঙ্গে নতুন ছবি…

নিষিদ্ধ হচ্ছেন চমক! নাটকের সিন্ডিকেটসহ নানা অনিয়মের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে ডিরেক্টরস গিল্ড

বিনোদন: ছোট পর্দার তরুণ অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ইস্যু ‘শেষ হইয়াও হইলো না শেষ’। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের সঙ্গার মতোই শেষ থেকে ফের এ…

মাত্র ১৪ মাসেই মোহভঙ্গ! বিচ্ছেদের পথে ব্রিটনি-স্যাম?

বিনোদন: বিয়ের বয়স মাত্র ১৪ মাস! এত অল্প সময়েই মোহভঙ্গ ঘটল ব্রিটনি স্পিয়ার্স-স্যাম আসগরির। ঘনিষ্ঠ সূত্রে খবর, ব্রিটনি-স্যাম বিচ্ছেদের আবেদন জানিয়েছিলেন। বুধবার অবশেষে তারা বিচ্ছিন্ন।…

পাঁচ মাসের জন্য ছেলের কাছে ববিতা

বিনোদন: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রনায়িকা ফরিদা আক্তার ববিতা। পাঁচ মাসের জন্য দেশের বাইরে গেছেন তিনি। সোমবার (১৫ মে) রাত ১২টার ফ্লাইটে কানাডার উদ্দেশে ঢাকা ছেড়েছেন এই…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au