খেলাধুলা

গোল্ডেন শু’ রেসে পিছিয়ে রোনালদো, জুভেন্টাসের হার

  • 5:30 am - July 30, 2020

নতুন সময় ডেস্ক : সিরি আ লিগ শিরোপা নিশ্চিত আগেই করেছিল জুভেন্টাস। তাই লিগের ক্যালিয়ারির সঙ্গে ম্যাচটা দলটির জন্য ছিল শুধুই নিয়ম রক্ষার। তবে পরতুগাল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্য ম্যাচটি ছিল খুবই গুরুত্বপূর্ণ। কেননা ইউরোপের সর্বোচ্চ গোলদাতা হওয়ার হওয়ার রেসে টিকে থাকার জন্য তাকে গোল পেতেই হবে। কিন্তু ক্যালিয়ারির সঙ্গে দল হেরেছে, এর সঙ্গে ‘গোল্ডেন শু’ জয়ের দৌড়ে পিছিয়ে পড়লেন রোনালদোও।

ক্যালিয়ারির মাঠে ২-০ গোলে হেরেছে জুভেন্টাস। ক্যালিয়ারির বিপক্ষে গোল করতে ব্যর্থ হয়েছেন রোনালদো। তাতে ইউরোপীয় ‘গোল্ডেন শু’ জয়ের রেসে পিছিয়ে পড়েছেন বেশ খানিকটা। সঙ্গে তার জন্য আরো হতাশার হয়ে এসেছে দলের হার।

সিরি আ’র এ মৌসুমে রোনালদোর গোল এখন পর্যন্ত ৩১টি। ‘গোল্ডেন শু’ জয়ের রেসে বায়ার্ন মিউনিখ স্ট্রাইকার রবার্ট লেভানডোফস্কি, লাৎসিওর চিরো ইমোবিলের সঙ্গে লড়াইয়ে ছিলেন। কিন্তু বুধবার রাতে গোল না পাওয়ায় অনেকটা পিছিয়ে গেল রোনালদো।

এদিকে ব্রেসিয়াকে ২-০ গোলে হারানো ম্যাচে লাৎসিওর ইমোবিলে পেয়েছেন ৩৫তম গোলের দেখা। রোনালদোর সঙ্গে তাতে ব্যবধান ৪-এ নিয়ে গেছেন তিনি। পেছনে ফেলে দিয়েছেন লেভানডোফস্কিকেও, তার গোল ৩৪টি।

আর মাত্র এক ম্যাচ হাতে। সেই এক ম্যাচে অবিশ্বাস্য কিছু না ঘটলে রোনালদো ইমোবিলের কাছে হেরে যাচ্ছেন এটা বলাই যায়। ইমোবিলে বরং আরেকটি মাইলফলক ছোঁয়ার অপেক্ষায়। আর এক গোল করলেই সিরি আ-তে এক মৌসুমে সর্বোচ্চ ৩৬ গোল করার রেকর্ড ছুঁবেন তিনি। যে রেকর্ড এখন শুধুই গঞ্জালো হিগুয়েইনের দখলে। ২০১৫-১৬ মৌসুমে ৩৬ গোল করেছিলেন তিনি।

এদিন জুভেন্টাস ৮ মিনিটেই লুকা গাগলিয়ানোর গোলে পিছিয়ে পড়েছিল। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন জিওভান্নি সিমেওনে। দ্বিতীয়ার্ধের পুরোটা সময় হাতে পেলেও সমতা তো দূরে থাক, ব্যবধানও কমাতে পারেনি টানা নবম শিরোপা নিশ্চিত করা জুভেন্টাস। গোল করতে ব্যর্থ হওয়ায় হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে রোনালদোদের।

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

সহকারী কোচকে পাশে পাচ্ছেন লিটন

ক্রীড়া প্রতিবেদক: সময়টা মোটেও ভালো যাচ্ছেন লিটন দাসের। চলতি বছর তিন সংস্করণ মিলিয়ে ৯ ম্যাচ মাঠে নেমে রান করেছেন মাত্র ১৩৪। পাননি কোনো অর্ধশতকের গড়…

শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান

স্পোর্টস: আগামী ৭ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরুর আগে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান। গৌহাটিতে বৃষ্টি বিঘ্নিত অনুশীলন ম্যাচে ২৩ বল হাতে রেখে শ্রীলঙ্কাকে ৬…

মেয়েদের বিশ্বকাপ ট্রফি স্পেনের

খেলা: এর আগে কখনও ইংল্যান্ড কিংবা স্পেন নারী ফুটবল বিশ্বকাপে ফাইনালের দেখা পায়নি। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালে ওঠাই ছিল ইংল্যান্ডের সেরা পারফরমেন্স। অন্যদিকে সেবার রাউন্ড…

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

নতুন ওয়ানডে অধিনায়কের নাম জানা যাবে মঙ্গলবার!

ক্রীড়া : কে হবেন বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক, সেটা নিয়ে চলছে জোর গুঞ্জন। আলোচনায় রয়েছেন সাকিব আল হাসান, লিটন দাস ও অলরাউন্ডার মেহেদী হাসান…

বিশ্বকাপের দল নিয়ে বিসিবি সভাপতির ধারণা

খেলা: ওয়ানডে সুপার লিগ খেলে বাংলাদেশ অনেক আগেই বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ছিল বাংলাদেশের জন্য শুধুই আনুষ্ঠানিকতা।…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au