জাতীয়

‘মুজিব বর্ষ’ স্মরণে আগামী সিভিএফ সম্মেলন: বান কি মুন

  • 5:27 am - July 30, 2020

নতুন সময় ডেস্ক : ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) পরবর্তী সম্মেলন ‘মুজিব বর্ষ’ উপলক্ষে ২০২১ সালে অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ‘গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশন-এর সভাপতি ও জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন বুধবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে এ কথা জানান।’

প্রেস সচিব জানান, বান কি মুন সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে প্রধানমন্ত্রীকে ফোন করেন এবং সিভিএফ সম্মেলন ও অভিযোজন সম্মেলন সম্পর্কিত গ্লোবাল সেন্টারসহ বিভিন্ন বিষয়ে তাঁর সাথে প্রায় ১২ মিনিট কথা বলেন।

ইহসানুল করিম বলেন, গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশন সম্মেলন আগামী সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনের উদ্বোধন করবেন। বান কি মুন এতে ভার্চুয়ালি যোগ দেবেন।

প্রেস সচিব বলেন, জাতিসংঘের সাবেক মহাসচিব সাহসের সাথে করোনাভাইরাস পরিস্থিতি এবং সুপার সাইক্লোন আম্ফান মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন।

এ প্রসঙ্গে বান কি মুন বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার জনগণকে কোভিড-১৯ মহামারী এবং ঘূর্ণিঝড় আম্ফানের মতো পরিস্থিতি মোকাবেলা করতে পারার মতো সহিষ্ণু করে গড়ে তুলতে হবে।

জাতিসংঘের সাবেক মহাসচিব দ্বিতীয়বারের মতো সিভিএফের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন জানান।

তিনি সিভিএফ-এর ‘থিম্যাটিক রাষ্ট্রদূত’ হওয়ায় নিউরোডেভেলপমেন্টাল ডিসঅর্ডারস এন্ড অটিজম সম্পর্কিত জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন সায়মা ওয়াজেদ হোসেনকেও অভিনন্দন জানান।
আলোচনার শুরুতে প্রধানমন্ত্রী ও জাতিসংঘের সাবেক মহাসচিব শুভেচ্ছা বিনিময় করেন।

ইহসানুল করিম আরও জানান, প্রধানমন্ত্রী তাঁকে ফোন করার জন্য বান কি মুনকে ধন্যবাদ জানান।

সিভিএফ হলো বিশ্বব্যাপী বিশ্ব উষ্ণায়নের ফলে ক্ষতিগ্রস্ত ৪৮টি দেশের একটি অংশীদারিত্বমূলক ফোরাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের ডিসেম্বরে প্যারিসে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন হিসেবে পরিচিত পার্টিসমূহের ২৫তম বার্ষিক সম্মেলনে (সিওপি ২৫) মার্শাল দ্বীপপুঞ্জের প্রেসিডেন্ট হিলদা হেইন কর্তৃক সিভিএফের সভাপতির দায়িত্ব গ্রহণের প্রস্তাব গ্রহণ করেন।

এই শাখার আরও খবর

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক  রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের সহযোগিতায় গতকাল মধ্যরাতে অর্ধশত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার রাত আনুমানিক…

কৃষকরা যাতে বৈষম্যের শিকার না হয় সেজন্য তারেক রহমান দেশের কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন: ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব 

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যশোর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব বলেছেন, কৃষকরা…

অবৈধ পথে কোটি কোটি টাকার সম্পদের মালিক উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস

নিজস্ব সংবাদদাতা:  অবৈধ পথে অটেল সম্পদের মালিক হয়েছেন উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস। সম্প্রতি তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের…

স্বেচ্ছাসেবক লীগের নেতা পরিচয় দীর্ঘদিন ধরে নিউমার্কেটের চাঁদা তুলছেন টুন্ডা শফিক!!

নিজস্ব প্রতিবেদক: নিউ মার্কেট থানা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি হেমায়েত হোসেন চুন্নুর সহযোগী টুন্ডা শফিকের নেতৃত্বে নিউমার্কেট এলাকায় চাঁদাবাজির রমরমা ব্যবসা। টুন্ডা শফিক আগে স্বেচ্ছাসেবক…

চাঁদাবাজির প্রতিবাদ করায় যুবদলনে তাকেই চাঁদাবাজ বানানোর ষড়যন্ত্র

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারের রাজধানীর কাওরানবাজারকে ঘিরে তৈরি হয় চাঁদাবাজ সিন্ডিকেট। ট্রাকস্ট্যান্ড, মাছের আড়ৎ, ফুটপাথ, পাইকারি কাঁচাবাজার, কিচেন মার্কেট, কাঠ পট্টিসহ পুরো এলাকাজুড়ে চলে…

সাবেক ছাত্রদলনেতার বিরুদ্ধে মামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক:  বৃহত্তর মোহাম্মদপুর থানা ছাত্রদলের সাবেক সফল সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তরের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক ইমামুল হাসান হেলালের…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au