জাতীয়

করোনা রোগীর শয্যা পাশে স্বাস্থ্যের নতুন ডিজি

  • 5:07 am - July 30, 2020

নতুন সময় ডেস্ক : দেশে দিন দিন করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আর এই প্রথম কোভিড হাসপাতালের রোগীদের কাছে গেলেন স্বাস্থ্যের কোনও কর্মকর্তা। দায়িত্ব নেওয়ার তিনদিনের মাথায় করোনা রোগীর শয্যা পাশে গেলেন স্বাস্থ্য অধিদফতরের নবনিযুক্ত মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম।

এ সময় তিনি বলেন, চেষ্টা থাকবে সেবার মান ভালো করার। সরকারের দায়িত্বশীল কোনও কর্তা ব্যক্তির এমন পরিদর্শনে আস্বস্ত হয়েছেন রোগীরা। একইসাথে সাহস জুগিয়েছে ফ্রন্টলাইনার স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদের মাঝে।

স্বাস্থ্য অধিদদফতরের মহাপরিচালকের দায়িত্ব নিয়েই করোনা রোগীর শয্যা পাশে ছুটে এলেন অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। একজন চিকিৎসক হিসেবেই রোগী ও স্বজনদের সাথে কথা বললেন। জেনে নেন চিকিৎসা ব্যবস্থার খুঁটিনাটি। একই সাথে কথা বললেন ফ্রন্টলাইনার চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গেও। মহাপরিচালককে পাশে পেয়ে সবাই কথাও বলেন মন খুলে।

রোগীরা জানান, হাসপাতালের পরিবেশ থেকে শুরু করে সবকিছুই পরিষ্কার পরিচ্ছন্ন। চিকিৎসকরাও যত্ন নিয়ে আমাদের সেবা দিচ্ছেন।
প্রথমে হাসপাতালটির আইসোলেশন সেন্টার পরিদর্শন করেন মহাপরিচালক। ঘুরে দেখেন সেখানকার পরিবেশ ও ব্যবস্থাপনা। এরপর আসেন করোনা ওয়ার্ডে। চিকিৎসা সেবায় প্রকাশ করেন সন্তুষ্টি।

মহাপরিচালক আবুল বাশার জানান, এখানকার ব্যবস্থাপনা অনেক ভালো। রোগীরাও সেবা পাচ্ছেন ঠিক মতো।
স্বাস্থ্য বিভাগ নিয়ে সাম্প্রতিক সমালোচনা মুক্তিরও আশ্বাস দেন। প্রতিশ্রুতি দেন চিকিৎসা সেবা ঢেলে সাজানোর।

তিনি বলেন, সব কিছু যে আমি করতে পারবো, এটা বলা ঠিক না। তবে আমি চেষ্টা করবো যত দূর সম্ভব এটাকে ভালো করার।
এদিকে হাসপাতালটির পরিচালক বললেন আগের থেকে অনেকটাই পরিপাটি ও সুশৃঙ্খল সেবা দিচ্ছে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল।

এর আগে সকাল সাড়ে দশটার দিকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শনে আসেন স্বাস্থ্য অধিদফতরের নবনিযুক্ত মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। তার সঙ্গে ছিলেন অধিদফতরের হাসপাতাল বিভাগের প্রধান ফরিদ হোসেন মিঞা। সূত্র: সময় টিভি

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au