শিক্ষা

বরিশাল কলেজের নাম অপরিবর্তিত রাখার দাবিতে প্রতিবাদ

  • 11:41 am - July 28, 2020
বরিশাল কলেজের নাম অপরিবর্তিত রাখার দাবিতে প্রতিবাদ

ঢাকা: সরকারি বরিশাল কলেজের নাম পরিবর্তন করে অশ্বিনী কুমার দত্তের নামে করার প্রস্তাবে ফুঁসে উঠেছে বরিশালবাসী। ঐতিহ্যবাহী কলেজের না অপরিবর্তন রাখার দাবিতে চলমান গণস্বাক্ষর কর্মসূচির নবম দিনে নগরীতে প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন কর্মসূচি পালন করেছে মুক্তি জেলা মুক্তিযোদ্ধা সংসদ,সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিল, সাবেক শিক্ষার্থী, সুশীল সমাজ ও সর্বদলীয় সাধারণ মানুষ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বেলা সাড়ে ১১ টায় নগরের প্রাণকেন্দ্র সদররোডে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের আয়োজনে চলমান গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠানের সামনে এক বিশাল প্রতিবাদ সমাবেশ করেন তারা।

এ সময় সরকারি বরিশাল কলেজের নাম অপরিবর্তন রাখার প্রতি সমর্থন জানিয়ে এবং কলেজের নাম পরিবর্তন করার কুচক্রি মহলকে হুঁশিয়ার করে বক্তব্য রাখেন বরিশাল জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার শেখ কুতুব উদ্দিন, সেক্টর কমান্ডার বরিশাল বিভাগ প্রদীপ ঘোষ পুতুল, সাংগঠনিক কমান্ডার এনায়েত হোসেন চৌধুরী, মহানগর ডেপুটি কমন্ডার শাজাহান হাওলাদার, মহানগর দায়ীত্বপ্রাপ্ত কমান্ডার (নৌ কমান্ডো) সৈয়দ আবুল বাসার, বরিশাল মহা শশ্মান রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মানিক মুখার্জী (কুণ্ডু),বরিশাল জেলা সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ সাধারণ সম্পাদক মিজানুর রহমান, বরিশাল জেলা যুবদল সাংগঠনিক সম্পাদক ও সাবেক বরিশাল কলেজ ছাত্রদল সংসদ এজিএস অ্যাভোকেট, হাফিজ আহমেদ বাবলু, বরিশাল ল কলেজের সাবেক ভিপি ও বিসিসি প্যানেল মেয়র অ্যাডভোকেট, রফিকুল ইসলাম খোকন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড মহানগর আহবায়ক ও বিসিসি কাউন্সিলর সাঈদ আহমেদ মান্না, মহানগর আওয়ামীলীগ নেতা হাসান শাহরিয়ার বাবু উপস্থিত ছিলেন।

সরকারি বরিশাল কলেজের নাম অপরিবর্তিত রাখার দাবিতে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের আয়োজনে চলমান গণস্বাক্ষর কর্মসূচির নবম দিনে প্রায় ৩২ হাজার নগরবাসী সমর্থন জানিয়ে স্বাক্ষর করেছেন।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক  রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের সহযোগিতায় গতকাল মধ্যরাতে অর্ধশত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার রাত আনুমানিক…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

তিতুমীরস্থ পটুয়াখালী জেলা ছাত্র কল্যাণের আহবায়ক ইউসুফ ও সদস্য সচিব আল আমিন

নিজস্ব প্রতিবেদক  সরকারি তিতুমীর কলেজে পড়ুয়া পটুয়াখালী জেলার ছাত্র কল্যাণের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) দুপুরে সরকারি তিতুমীর কলেজে পড়ুয়া পটুয়াখালী জেলার…

যারা শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে, তারা আনসার লীগের সদস্য: সারজিস

ঢাকা: সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের ওপর পোশাকধারী আনসার লীগের সদস্যরা হামলা করেছে বলে অভিযোগ তুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। সোমবার (২৬ আগস্ট) সন্ধ্যায়…

বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর শাহ আলিমুজ্জামানের পদত্যাগের দাবিতে ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির (বুটেক্স) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শাহ আলিমুজ্জামান (বেলাল) এর পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা- কর্মচারীদের বিক্ষোভ ও ধর্মঘট পালন করেছে। শুক্রবার…

শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার : শিক্ষামন্ত্রী

ঢাকা: শিক্ষমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্যারিশম্যাটিক নেতৃত্বে বর্তমান সরকার দেশের শিক্ষার মান উন্নয়নে কাজ করছে। আজ উত্তরা ইউনিভার্সিটির ৮ম সমাবর্তন উপলক্ষে…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au