জাতীয়

দেশে করোনায় মৃত ২৩৫৮ জন পুরুষ, নারী ৬৪২

  • 11:01 am - July 28, 2020
দেশে করোনায় মৃত ২৩৫৮ জন পুরুষ, নারী ৬৪২
ঢাকা: করোনাভাইরাস নিয়ে বাংলাদেশে উদ্বেগ কমছে না। গেল ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরো ৩৫ জন মারা গেছেন। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার। গেল ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ২৬, নারী ৯ জন। দেশে এখন পর্যন্ত করোনায় মোট ২৩৫৮ জন পুরুষ মারা গেছেন, নারী মারা গেছেন ৬৪২ জন। শনাক্ত বিবেচনায় ৭৮ দশমিক ৬০ শতাংশ পুরুষ, ২১ দশমিক ৪০ শতাংশ নারী মারা গেছেন।
আজ মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, দেশে মোট মৃতদের মধ্যে ঢাকা বিভাগে আছেন ১৪৪৪ জন, চট্টগ্রামে ৭৩১, রাজশাহীতে ১৭৭, খুলনায় ২১২, বরিশালে ১১৫ জন, সিলেটে ১৪৪, রংপুরে ১১৩ জন, ময়মনসিংহে ৬৪ জন মারা গেছেন।
দেশে মোট মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ০ থেকে ১০ বছরের মধ্যে ১৮ জন, ১১ থেকে ২০ বছর বয়সী বছরের মধ্যে ৩০ জন, ২১ থেকে ৩০ বছর বয়সী বছরের মধ্যে ৮৪ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী বছরের মধ্যে ২০০ জন,  ৪১ থেকে ৫০ বছর বয়সী বছরের মধ্যে ৪২৫ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী বছরের মধ্যে ৮৬৯ জন, ৬০ বছরের বেশি বয়স্ক বছরের মধ্যে ১৩৭৪ জন মারা গেছেন।
ডা. নাসিমা সুলতানা জানান, দেশে করোনাভাইরাসে গেল ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন দুই হাজার ৯০৭ জন। শনাক্তের হার ২৩ দশমিক ২৮ শতাংশ। এখন পর্যন্ত মোট শনাক্তের হার ২০ দশমিক ১৫ শতাংশ। দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ২৯ হাজার ১৮৫ জনে। এদিকে আরও ১৭৩১ সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট ১ লাখ ২৭ হাজার ৪১৪ জন সুস্থ হলেন। সুস্থতার হার ৫৫ দশমিক ৫৯ শতাংশ। মৃতের হার ১ দশমিক ৩১ শতাংশ।
২৪ ঘণ্টায় মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৩১ থেকে ৪০ বছর বয়সী ২ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ৩ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ১০ জন, ৬১ থেকে ৭০ বছর বয়সী ১৩ জন, ৭১ থেকে ৮০ বছর বয়সী ৩ জন, ৮১ থেকে ৯০ বছর বয়সী ৪ জন মারা গেছেন।
গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়। এরপর প্রথম দিকে কয়েকজন করে নতুন আক্রান্ত রোগীর খবর মিললেও গত ক’দিনে সংখ্যা লাফিয়ে বাড়ছে। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au