রাজনীতি

মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা পালন করছি: এটা ত্রাণ নয়, এটা আপনাদের অধিকার: মানিক

  • 7:06 pm - April 16, 2020
মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা পালন করছি: এটা ত্রাণ নয়, এটা আপনাদের অধিকার: মানিক

নিজস্ব প্রতিবেদক : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হাসিবুর রহমান মানিক বলেছেন, বিশ্বব্যাপি মহামারি করোনা ভাইরাস সংক্রমন রোধে শুরু থেকেই সরকারের নির্দেশনা পালন করে যাচ্ছি এ সংকটে আমার এলাকার প্রতিটা মানুষের পাশে থাকার চেষ্টা করছি।

কাউন্সিলর মানিক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন আপনারা যে ভাবে ভোটের সময় মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট চেয়েছেন ঠিক সেই ভাই প্রতিটা ঘরে ঘরে গিয়ে তাদের প্রাপ্য বুঝিয়ে দিন। আমি প্রধানমন্ত্রীর সেই কথা পালন করার চেষ্টা করছি ইন্শঅআল্লাহ।

মানিক আরো বলেন, এই সংকট সমাধানের এজন্য আমি বাসায় বাসায় খাবার পৌঁছে দিচ্ছি যাতে কোন মানুষের খাবারের কষ্ট না হয় করোনা ভাইরাস সংক্রমন সহজেই রোধ করা যায়।

তিনি বলেন, অনেকে এ খবারকে ত্রাণ ভাবতে পারে এজন্য বলছি এটা ত্রাণ নয় এটা আমার ২৬ নং ওয়ার্ড বাসীর অধিকার। তার কারণ হলো আমি এলাকার জনপ্রতিনিধি। একজন সেবক হয়ে জাতির এই সংকটের সময় তাদের পাশে থাকা এবং ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়া এটা আমার দায়িত্ব ও কর্তব্য।

মানিক বলেন, সাধারণ মানুষ যেন ঘর থেকে বের না হয় এজন্য আমি এসএমএস এর মাধ্যমে খাবার পৌছে দিচ্ছি প্রতিটা বাসায় বাসায়। অনেকে খাবার নিতে লজ্জা বোধ করে আমি বিভিন্ন মাধ্যমে তাদেরকে তাদের প্রাপ্য বুঝিয়ে দিচ্ছি।

আজ সরেজমিনে দেখা যায় ২৬ নং ওয়ার্ডের বিভিন্ন জায়গায় ঘরে ঘরে খাবার পৌঁছে দিচ্ছে ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হাসিবুর রহমান মানিক ।

জানা গেছে, নোবেল করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকারের ঘোষিত কার্যক্রম বাস্তবায়নের জন্য ২৬ নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব হাসিবুর রহমান মানিক শুরু থেকেই অত্র এলাকার জনগণের পাশে আছেন।

২৬ নং ওয়ার্ড এলাকা ঘুরে জানা যায়, নিম্ন ও মধ্যবিত্তরা ত্রাণ সামগ্রী নিতে অনেকেই সঙ্কোচ বোধ করছেন তারা যেন লজ্জা না পাই এজন্য তিনি অত্র এলাকার প্রত্যেকটা বাসাবাড়িতে ত্রাণ পৌঁছে দিচ্ছে এবং বলছেন এটা আমার ২৬ নং ওয়ার্ডের বসবাসরত মানুষের অধিকার।

এসময়ে তাদের পাশে দাড়ানো আমার দায়িত্ব। আপনারা কেউ চিন্তা করবেন না আমি আপনাদের পাশে আছি সব সময় থাকবো ইনশাআল্লাহ।

সিটি করপোরেশন সূত্রে জানা যায়, ২৬ নং ওয়ার্ড ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি উন্নয়নমূলক ওয়ার্ড হিসেবে পরিচিত। এজন্য এ এলাকায় বসবাসরত মানুষেরা আলহাজ্ব হাসিবুর রহমান মানিক কে জনতার কাউন্সিলর হিসেবে অগ্রগতি কার দিয়েছে।

এলাকা মানুষের দাবী রাজধানীর মধ্যে মানিক যেভাবে জনগণের জন্য কাজ করে অন্যান্য কাউন্সিলররা যদি এমন কার্যক্রম অব্যাহত রাখে তাহলে জাতির এই সংকটে তেমন কোন অসুবিধা হবার কথা না।

 

নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au