বিনোদন

টাইটানিকের শেষে যে কারণে ‘মেরে ফেলা’ হয় জ্যাককে

  • 6:14 am - July 24, 2020

নতুন সময় ডেস্ক : সারাবিশ্বের সবচেয়ে জনপ্রিয়তম ছবিগুলোর মধ্যে একটি হচ্ছে টাইটানিক। এই সিনেমা দেখেননি এমন লোক খুঁজে পাওয়া দুস্কর। সিনেমার শেষে নায়ক জ্যাক (লিওনার্দো ডিক্যাপ্রিও) মৃত্যুবরণ করে সাগরে। বিশ বছর পর জ্যাকের মৃত্যুতে শোকে কাতর দর্শকদের সেই বারংবার উচ্চারিত প্রশ্নটিরই উত্তর দিলেন নির্মাতা জেমস ক্যামেরন।

ক্যামেরন বললেন, ‘ছবিতে জ্যাককে মেরা ফেলার কারণটা আসলে খুব সাধারণ। মূলত টাইটানিক হল একটি মৃত্যু আর বিচ্ছেদের গল্প। মৃত্যুই দু’জন মানুষকে চূড়ান্তভাবে আলাদা করে ফেলে। তাই জ্যাককে বেঁচে রেখে রোজের সাথে তার মিলন দেখালে ছবিটি পুরোপুরি অর্থহীন হয়ে যেত। আমরা চেয়েছিলাম টাইটানিককে একটি ট্রাজিডি হিসেবেই দেখাতে।’
তিনি আরও জানান, স্ক্রিপ্টের ১৪৭ নম্বর পেজে লেখাই ছিল ছবিতে নায়ক জ্যাক মারা যাবে আর নায়িকা তার স্মৃতি রোমন্থন করেই কাটিয়ে দেবেন বাকিটা জীবন। তাই জ্যাককে না মেরে উপায় ছিল না। আর এজন্যই ছবির একেবারে শেষ মুহূর্তে গহীন আটলান্টিকে রোজ তার কাঠের দরজাটি জ্যাকের সাথে ভাগাভাগি করেননি। চাইলে সেই টুকরোটি ধরে রেখে তারা দুজনই বাঁচতে পারতেন।

বিশ্ব চলচ্চিত্র ইতিহাসের অন্যতম সফল ছবি হল টাইটানিক। ১৯৯৭ সালের ডিসেম্বরে মুক্তি পায় জেমস ক্যামেরনের এ ছবিটি। আর সে সময় ছবিটি দেখেননি এমন মানুষ হয়তো খুব কমই পাওয়া যাবে। ছবিটির মধ্য দিয়ে পরিচালক চেয়েছিলেন জীবন্ত ইতিহাসকে তুলে ধরতে। ধনীর ঘরের মিষ্টি মেয়ে রোজের সঙ্গে নিম্নবিত্ত ঘরের জ্যাকের প্রেমকে কেন্দ্র করেই নির্মাণ হয়েছে ঐতিহাসিক এ ছবিটি। ডেকান ক্রনিকল

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

চারবার স্ট্রোক ও শরীরের বাঁ পাশ অবশ গান ছেড়ে গ্রামে ফিরে গেছেন রিংকু

বিনোদন প্রতিবেদক: ‘ক্লোজআপ ওয়ান’খ্যাত তারকা মশিউর রহমান রিংকু। সংগীত ভুবনে জনপ্রিয় একটি নাম। ফোক, বাউল, মরমি ও সুফি ঘরানার গানের শিল্পী হিসেবে ব্যাপক পরিচিতি পান…

বুয়েটে ছাত্ররাজনীতি নিয়ে মতামত জানালেন অপি করিম

বিনোদন: ছাত্ররাজনীতি নিয়ে কয়েকদিন ধরেই অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। বুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের পক্ষে-বিপক্ষে জোরালো মত জানিয়েছেন প্রতিষ্ঠানটির বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। এবার…

ক্যারিয়ারে এখন পর্যন্ত এমন সিনেমা করিনি: বুবলী

বিনোদন: এটি তীব্র প্রেমের গল্প, ট্যাবু ভাঙার গল্প। সিনেমাটি সারপ্রাইজ রাখতে চেয়েছি। যা দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে পাবেন। এটি এমন একটি সিনেমা প্রেক্ষাগৃহে না গিয়ে…

সোনালী রঙের ছোট চুলে বুবলীকে যেন চেনাই দায়

ঢাকা: ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। বর্তমানে ব্যস্ত আছেন নতুন সিনেমার শুটিংয়ে। এ নায়িকা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। প্রায় সময়ই ভক্তদের সঙ্গে নতুন ছবি…

নিষিদ্ধ হচ্ছেন চমক! নাটকের সিন্ডিকেটসহ নানা অনিয়মের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে ডিরেক্টরস গিল্ড

বিনোদন: ছোট পর্দার তরুণ অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ইস্যু ‘শেষ হইয়াও হইলো না শেষ’। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের সঙ্গার মতোই শেষ থেকে ফের এ…

মাত্র ১৪ মাসেই মোহভঙ্গ! বিচ্ছেদের পথে ব্রিটনি-স্যাম?

বিনোদন: বিয়ের বয়স মাত্র ১৪ মাস! এত অল্প সময়েই মোহভঙ্গ ঘটল ব্রিটনি স্পিয়ার্স-স্যাম আসগরির। ঘনিষ্ঠ সূত্রে খবর, ব্রিটনি-স্যাম বিচ্ছেদের আবেদন জানিয়েছিলেন। বুধবার অবশেষে তারা বিচ্ছিন্ন।…

পাঁচ মাসের জন্য ছেলের কাছে ববিতা

বিনোদন: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রনায়িকা ফরিদা আক্তার ববিতা। পাঁচ মাসের জন্য দেশের বাইরে গেছেন তিনি। সোমবার (১৫ মে) রাত ১২টার ফ্লাইটে কানাডার উদ্দেশে ঢাকা ছেড়েছেন এই…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au