জাতীয়

সদ্য অবসরে যাওয়া আইজিপি ড. মোহাম্মদ জাভেদ পাটোয়ারী নিয়ে কিছু কথা

  • 1:16 am - July 24, 2020
সদ্য অবসরে যাওয়া আইজিপি ড. মোহাম্মদ জাভেদ পাটোয়ারী নিয়ে কিছু কথা

হাকিকুল ইসলাম খোকন ,মোঃ নাসির, হেলাল মাহমুদ: আমেরিকা-২০১৮ সালের ২৫ জানুয়ারি আইজিপি নিয়োগ পেয়েছিলেন জাবেদ পাটোয়ারী। পরে তাঁকে সিনিয়র সচিবের পদমর্যাদাও দেয় সরকার। ১৯৮৬ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে (বিসিএস) পুলিশ ক্যাডারের সদস্য হিসেবে সরকারি চাকরিতে যোগদান করেন তিনি। যেখানে তিনি মেধাতালিকায় প্রথম স্থান অধিকার করেছিলেন।

চাঁদুপুরের কৃতী সন্তান জাভেদ পাটোয়ারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগ থেকে প্রথম শ্রেণিতে স্নাতক ও স্নাতকোত্তর পাস করেন। তিনি যুক্তরাজ্যের লিসেস্টার বিশ্ববিদ্যালয় থেকে অপরাধ বিচার ও পুলিশ ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

জাবেদ পাটোয়ারী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার গবেষণার বিষয় ছিল, ‘বাংলাদেশের সন্ত্রাসবাদ মোকাবিলায় চ্যালেঞ্জ ও সম্ভাবনা’।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয় থেকে ‘অপরাধ বিচার শিক্ষা’ বিষয়ে সার্টিফিকেট অব অ্যাচিভমেন্ট অর্জন করেন। তিনি যুক্তরাজ্যের ব্রামশিলের পুলিশ স্টাফ কলেজ থেকে এবং যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার এফবিআই ন্যাশনাল একাডেমি থেকে উচ্চতর পেশাগত প্রশিক্ষণ গ্রহণ করেন।

তিনি যুক্তরাষ্ট্রের হাবার্ট বিশ্ববিদ্যালয় থেকে ইউএস সাউথ এশিয়া লিডার এনগেজমেন্ট প্রোগ্রাম সম্পন্ন করেছেন। এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় গত ১৩ এপ্রিল ২০২০ পুলিশ বাহিনীর প্রধানের পদ থেকে নিয়মিত অবসরে যাওয়া জাভেদ পাটোয়ারী সদ্য অবসরে যাওয়া পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী তিনি আইজিপি হওয়ার পর থেকে পুলিশের দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান নেন।

তার সাহসী নেতৃত্বে পুলিশের দুর্নীতি অনেকটাই কমে এসেছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। এ ছাড়া পুলিশের বদলি-নিয়োগসহ নানা ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হন তিনি। বিশেষ করে ঘুষ ছাড়া পুলিশের কনস্টেবলনিয়োগ কার্যক্রম সম্পন্ন করে তাক লাগিয়ে দেন, যেটি সব মহলে ব্যাপকভাবে প্রসংশিত। এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আইজিপিকে চিঠি দিয়ে ধন্যবাদ দেয় দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। বদলির ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনার চেয়ে পেশাগত দক্ষতা, মেধার গুরুত্ব দেন জাবেদ পাটোয়ারী। এ ছাড়া অপরাধ করলে যথাযথ শাস্তির মাধ্যমে পুলিশের শৃঙ্খলা নিশ্চিতে কাজ করেছেন তিনি।জাবেদ পাটোয়ারীকে তার ভালো কাজের জন্য পুলিশের আইকন হয়ে থাকবেন।

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, আমরা পুলিশকে জনগণের কাছে নিয়ে যেতে চাই। থানাকে জনগণের বিশ্বাস ও আস্থার জায়গা হিসেবে গড়ে তুলতে চাই। আমরা মানবিক পুলিশ হতে চাই, জনগণের পুলিশ হতে চাই। পুলিশের কোনো দোষত্রুটি দেখলে সমালোচনার আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। তিনি বলেন, দেশের কোনো থানায় সেবা নিতে গিয়ে টাকাপয়সা দাবি করলে কিংবা নিরীহ কোনো লোক হয়রানির শিকার হলে পুলিশ সদর দপ্তরে অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিয়ে অবহিত কিংবা অভিযোগ প্রদান করা যাবে।

পুলিশ বদলে যাচেছ প্রধানমন্ত্রী নির্দেশনায় ত্রবং আইজিপি ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী সক্ষমতায়। পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, ‘পুলিশকে জনগণের আস্থা এবং বিশ্বাস অর্জন করতে হবে। ভালো ব্যবহার করতে হবে। দ্রুত সময়ে জনগণকে সেবা দিতে হবে। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী দেশে ত্রবং বিদেশে পুলিশের সুনাম বয়ে ত্রনেছে।

সদ্য অবসরে যাওয়া পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাভেদ পাটোয়ারীকে সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে ঘোষণা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পরবর্তী তিন বছরের চুক্তিভিত্তিক নিয়োগের প্রজ্ঞাপন জারি করে। আমি উনার সুস্থ, সুন্দর ও দীর্ঘ জীবী কামনা করছি।

 

 

নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক  রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের সহযোগিতায় গতকাল মধ্যরাতে অর্ধশত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার রাত আনুমানিক…

কৃষকরা যাতে বৈষম্যের শিকার না হয় সেজন্য তারেক রহমান দেশের কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন: ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব 

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যশোর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব বলেছেন, কৃষকরা…

অবৈধ পথে কোটি কোটি টাকার সম্পদের মালিক উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস

নিজস্ব সংবাদদাতা:  অবৈধ পথে অটেল সম্পদের মালিক হয়েছেন উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস। সম্প্রতি তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের…

স্বেচ্ছাসেবক লীগের নেতা পরিচয় দীর্ঘদিন ধরে নিউমার্কেটের চাঁদা তুলছেন টুন্ডা শফিক!!

নিজস্ব প্রতিবেদক: নিউ মার্কেট থানা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি হেমায়েত হোসেন চুন্নুর সহযোগী টুন্ডা শফিকের নেতৃত্বে নিউমার্কেট এলাকায় চাঁদাবাজির রমরমা ব্যবসা। টুন্ডা শফিক আগে স্বেচ্ছাসেবক…

চাঁদাবাজির প্রতিবাদ করায় যুবদলনে তাকেই চাঁদাবাজ বানানোর ষড়যন্ত্র

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারের রাজধানীর কাওরানবাজারকে ঘিরে তৈরি হয় চাঁদাবাজ সিন্ডিকেট। ট্রাকস্ট্যান্ড, মাছের আড়ৎ, ফুটপাথ, পাইকারি কাঁচাবাজার, কিচেন মার্কেট, কাঠ পট্টিসহ পুরো এলাকাজুড়ে চলে…

সাবেক ছাত্রদলনেতার বিরুদ্ধে মামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক:  বৃহত্তর মোহাম্মদপুর থানা ছাত্রদলের সাবেক সফল সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তরের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক ইমামুল হাসান হেলালের…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au