খেলাধুলা

পেটের চিকিৎসার জন্য শনিবার লন্ডনে যাচ্ছেন তামিম

  • 4:37 pm - July 22, 2020
পেটের চিকিৎসার জন্য শনিবার লন্ডনে যাচ্ছেন তামিম

স্পোর্টস : অনুশীলনে একজন একজন করে বাড়ছে আগ্রহী ক্রিকেটারের সংখ্যা। তবে ঢাকায় অবস্থান করেও মিরপুরে অনুশীলনের জন্য আগ্রহ দেখাচ্ছেন না তামিম। কারনটা অবশ্য অন্য। গত তিন মাস ধরে পেটের পীড়া ভোগাচ্ছে তাকে।

প্রাথমিকভাবে খাদ্যে বিষক্রিয়া মনে হলেও দ্রুত সেরে না ওঠায় উদ্বিগ্ন হয়েছেন তামিম। ঢাকায় চিকিৎসক দেখিয়েছেন। প্রয়োজনীয় প্যাথলজিক্যাল টেস্ট ও করিয়েছেন। তবে রোগ নির্নয় করতে পারছেন না তারা। পেটের পীড়া দিনে দিনে বাড়ছে তামিমের।কোন কোন দিন পেটের ব্যাথায় ১২ ঘন্টাও কাতরাতে হয়েছে তামিমকে। সে বারণে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাবেন বলে মনস্থির করেছেন তামিম।

লন্ডনে এক চিকিৎসকের সঙ্গে কিছুদিন ধরেই নিয়মিত অনলাইনে পরামর্শ নিয়েছেন তামিম। ব্যাংকক অথবা সিঙ্গাপুরে যেতে চাইছিলেন। তবে এসব জায়গায় বিমান যোগাযোগ স্বাভাবিক হয়নি এই দুই দেশে আপাততঃ যাওয়া সম্ভব নয়। সে কারণেই বলে বাধ্য হয়েই যাচ্ছেন লন্ডনে।

লন্ডনে নেমে ১৪দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। তারপর চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। ঢাকায় বসেই অনলাইনে সেই অ্যাপয়্ন্টমেন্টটা নিয়ে নিয়েছেন। বিষয়টা বিসিবিকে জানিয়ে রেখেছেন। কথা বলেছেন বিসিবি’র প্রধান চিকিৎসক ডা. দেবাশিষ চৌধুরীর সঙ্গে।

ফ্লাইট সিডিউল পাচ্ছিলেন না। এছাড়া কোভিড-১৯ নেগেটিভ ছাড়পত্র ছাড়া ঢাকা ছাড়তে পারবেন না। সে কারনেই ক’দিন করেছেন অপেক্ষা। আগামী শনিবার সকাল ১০টায় এমিরেটসে (ইকে-৫৮৩) করে দুবাই হয়ে লন্ডনের ফ্লাইটের টিকিট কেটে রেখেছেন তামিম। তামিমের এক ঘনিষ্ঠজন এই খবরটি নিশ্চিত করেছেন।

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

সহকারী কোচকে পাশে পাচ্ছেন লিটন

ক্রীড়া প্রতিবেদক: সময়টা মোটেও ভালো যাচ্ছেন লিটন দাসের। চলতি বছর তিন সংস্করণ মিলিয়ে ৯ ম্যাচ মাঠে নেমে রান করেছেন মাত্র ১৩৪। পাননি কোনো অর্ধশতকের গড়…

শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান

স্পোর্টস: আগামী ৭ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরুর আগে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান। গৌহাটিতে বৃষ্টি বিঘ্নিত অনুশীলন ম্যাচে ২৩ বল হাতে রেখে শ্রীলঙ্কাকে ৬…

মেয়েদের বিশ্বকাপ ট্রফি স্পেনের

খেলা: এর আগে কখনও ইংল্যান্ড কিংবা স্পেন নারী ফুটবল বিশ্বকাপে ফাইনালের দেখা পায়নি। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালে ওঠাই ছিল ইংল্যান্ডের সেরা পারফরমেন্স। অন্যদিকে সেবার রাউন্ড…

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

নতুন ওয়ানডে অধিনায়কের নাম জানা যাবে মঙ্গলবার!

ক্রীড়া : কে হবেন বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক, সেটা নিয়ে চলছে জোর গুঞ্জন। আলোচনায় রয়েছেন সাকিব আল হাসান, লিটন দাস ও অলরাউন্ডার মেহেদী হাসান…

বিশ্বকাপের দল নিয়ে বিসিবি সভাপতির ধারণা

খেলা: ওয়ানডে সুপার লিগ খেলে বাংলাদেশ অনেক আগেই বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ছিল বাংলাদেশের জন্য শুধুই আনুষ্ঠানিকতা।…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au