আসুন মানবিক হই, এই শ্লোগানকে সামনে রেখে সার্বক্ষণিক কম্বোডিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সহায়তা করতে বাংলাদেশ কম্বোডিয়া বিজনেস এসোসিয়েশন বিভিন্ন প্রদক্ষেপ গ্রহণ করেছে।
এশিয়ার অন্যতম দেশ কম্বোডিয়ায় বাংলাদেশের প্রায় ৫ হাজার লোকের বসবাস। কম্বোডিয়ায় শ্রমিক, পেশাজীবী ও ব্যবসায়ীদের মধ্যে সুসম্পর্ক বিরাজমান।
বাংলাদেশের সর্বস্তরের প্রবাসীদের করোনাভাইরাস মহামারীর এ দূর্যোগে সহায়তা করে যাচ্ছে বাংলাদেশ কম্বোডিয়া বিজনেস এসোসিয়েশন। এসোসিয়েশনের পক্ষ হতে ইতিমধ্যে শতাধিক শ্রমিকদের খাদ্য ও আবাসন সুবিধা দেয়া হয়েছে। কম্বোডিয়ায় বাংলাদেশি প্রায় শতাধিক ট্যুরিষ্ট আটকে পড়েছে। ট্যুরিষ্টদের সহায়তা করে যাচ্ছে বাংলাদেশ দূতাবাস থাইল্যান্ডের সাথে সমন্বয় করে।
এসোসিয়েশনের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জনাব আমিনুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল জনাব আব্দুল আহাদের সরাসরি তত্বাবধানে প্রবাসীদের খাদ্য, চিকিৎসা, আবাসন ও আর্থিক সহায়তা দেয়া হচ্ছে। ইতিমধ্যে এসোসিয়েশনের ফেসবুক পেইজ ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশি শ্রমিকদের সাথে যোগাযোগ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এসোসিয়েশন বাংলাদেশ দূতাবাস ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশ পরিপালন করে কার্যক্রম বাস্তবায়ন করছে। কোভিড -১৯ এর কারণে যে কোনো প্রবাসী বাংলাদেশির যেকোন কর্মসংস্থান প্রয়োজন হলে এসোসিয়েশনের পক্ষ হতে সর্বাত্মক সহায়তা করার চেষ্টা করা হবে কর্মসংস্থানের।
প্রবাসীদের স্বাস্থ্যসেবার জন্যে ১৪ জন চিকিৎসকের সমন্বয়ে কমিটি করা হয়েছে , খোলা হয়েছে হটলাইনের দুটো নম্বর +855969565483 ,+855969451921
এসএম