জাতীয়

জীবিকার চাপে কাজে বেরিয়েছে মানুষ, আতঙ্ক কমছে করোনার

  • 5:16 am - July 22, 2020

 নতুন সময় ডেস্ক : করোনা ভয় কইরা কি লাভ? পেডে যদি ভাই না থাহে, তাহলে তো এমনতেই মরুম’- খেদোক্তি করে কথাগুলো বলছিলেন ভ্যানচালক ইয়াসির।  রাজধানীর দৈনিক বাংলা মোড়ে দাঁড়িয়ে তিনি জানালেন, এপ্রিল ও মে মাসে এক টাকাও ঘরে আসেনি তার। জুন থেকে সবকিছু ‘সীমিত’ পরিসরে খুলে যাওয়ায় অল্প কিছু আয় করছেন। তা দিয়েও সংসার চলছে। স্ত্রী-সন্তানদের ইতোমধ্যেই গাইবান্ধায় পাঠিয়েও দিয়েছেন তিনি।

ইয়াসিরের মতো লাখো মানুষ ঢাকা শহরে করোনা আতঙ্ক ভুলে কাজ করছেন। মূলত জীবন-জীবিকা করোনার আতঙ্ককে ভুলতে বসেছেন তারা। দৈনিক বাংলা মোড়ে মাস্ক ছাড়া সবজি বিক্রি করছিলেন শামীম। তিনি বলেন, আগের চেয়ে এখন কাস্টমার বাড়ছে। মানুষ আর ঘরে বসে নেই। কাজ করতে বের হচ্ছে। ফলে বিক্রিও বাড়ছে। কিন্তু পরিমাণ কমছে।

পরিমাণ কমার ব্যাখা দিয়ে তিনি বলেন, আগে যে লোক এক কেজি পটল কিনতো, সে এখন হাফ কেজি কিনছে। আগে যে লোক এক পোয়া কাঁচামরিচ কিনতো, এখন সেখানে ১০ টাকার কেনে। মানুষ ঘর থেকে বের হচ্ছে, কিন্তু পকেটে পয়সা কম।

গতকাল মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, শহরে লোকের চলাচল আগের চেয়ে অনেক বেড়েছে। ৩১ মে থেকে অফিস-আদালত সীমিত পরিসরে খোলার পর থেকেই লোক চলাচল বেড়েছে। আর এখন বেশিরভাগ অফিসই পুরোদমে চলছে, যার কারণে শহরে লোকের সংখ্যাও বেড়েছে। তবে এরই মধ্যে দেশে বেড়ে চলছে করোনার সংক্রমণ। আর রাজধানীতে সংক্রমণের হার সবচেয়ে বেশি। কিন্তু তারপরও জীবিকার জন্য ঘর থেকে বের হচ্ছেন সবাই।

একটি বেসরকারি ব্যাংকের অফিসার হাবীবুল আলম বলেন, আমাদের প্রথম দিকে সপ্তাহে দুই দিন করে অফিস ছিলো। এখন সেটি বেড়ে চার দিন হয়েছে। ফলে প্রায় প্রতিদিনই ঘর থেকে বের হতে হচ্ছে আমাকে। কি আর করা? চাকরি বাঁচাতে হলে তো ঘর থেকে বেরোতেই হবে। করোনার আতঙ্কের মধ্যে রাস্তায় যান চলাচল বাড়লেও, স্বাস্থ্যবিধি মানতে অনীহা রয়েছে অনেকের। বিশেষ করে মাস্ক পরতে এখনও অনেকের আপত্তি।

পল্টন মোড়ে বাসের জন্য অপেক্ষারত একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা হাসিবুল হাসান বলেন, ভাই, আমার অ্যাজমার সমস্যা আছে। মাস্ক পরলে দম বন্ধ হয়ে আসে। তারপরও মাস্ক পরি। কিন্তু এত গরমে মাস্ক পরার কারণে খুব কষ্ট হচ্ছিলো। সে কারণে খুলে রেখেছি।  মাস্ক পরিধান করা করোনা ভাইরাসের বিরুদ্ধে বড় হাতিয়ার বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।  তিনি বলেন, অজ্ঞান, প্রতিবন্ধী ও দুই বছরের নিচে শিশু-এ তিন শ্রেণীর মানুষ বাদে সবাইকে মাস্ক পরতে হবে। মনে রাখতে হবে মাস্কই করোনার বিরুদ্ধে লড়াইয়ের বড় হাতিয়ার।

তিনি বলেন, আমাদের বাসায় থাকা বয়োজ্যেষ্ঠদের কাছে যাওয়ার জন্য কিছু নিয়ম মেনে চলতে হবে। সেগুলো-বাইরে থেকে আসার পর অবশ্যই তাদের সামনে মাস্ক পরতে হবে। সেসঙ্গে বারবার সাবান দিয়ে হাত ধুয়ে যেতে হবে। এদিকে, করোনার সংক্রমণের প্রাদুর্ভাবকালে রাস্তার হকার, রিকশা-ভ্যানচালক থেকে শুরু করে গণপরিবহন এবং অফিস-আদালতে সবার জন্য মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করে পরিপত্র জারি করেছে সরকার। মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে এ পরিপত্র জারি করা হয়।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au