রাজনীতি

ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উদ্যোগে বীরমুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন স্মরণে শোকসভা

  • 6:16 pm - July 21, 2020
ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উদ্যোগে বীরমুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন স্মরণে শোকসভা

মো: আরিফ রববানী,ময়মনসিংহ: ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের আয়োজনে জেলা আওয়ামীলীগের উপদেষ্টা ও বীরমুক্তিযোদ্ধা মরহুম ইসমাইল হোসেন স্মরণে এক বিশাল শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

২১ জুলাই মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় ময়মনসিংহের কালিবাড়ীস্থ জেলা আওয়ামিলীগ কার্যালয়ে অনুষ্ঠিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নাজিম উদ্দিন আহমেদ বলেছেন,বীরমুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন আওয়ামীলীগের একজন ত্যাগী নেতা ছিলেন।

তিনি বলেন- ময়মনসিংহ জেলা আওয়ামীলীগ এর উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন আজীবন আওয়ামীলীগের একজন ত্যাগী নেতা ছিলেন। একজন নিবেদিত প্রান হিসাবে তিনি সারাজীবন জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করে গেছেন। তিনি আমাদের সকলকে শোকের সাগরে ভাসিয়ে না ফেরার দেশে চলে গেছেন। আমরা তাঁর আত্নার মাগফিরাত কামনা করি। মহান আল্লাহতালার দরবারে প্রার্থনা করি তিনি যেন বীরমুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন সাহেবকে জান্নাতের উন্নত স্থান দান করেন। এমপি নাজিম উদ্দিন আহমেদ আরো বলেন, প্রকৃতির সাথে করোনার যুদ্ধ চলছে। মহান আল্লাহতালা যেন মহামারি করোনা থেকে আমাদের রক্ষা করেন। তিনি বলেন, মানুষের মৃত্যুতে কারো কোন হাত নেই। মহান আল্লাহতালাই একমাত্র এর মালিক। মহান আল্লাহতালার ইচ্ছার বাইরে মৃত্যু থেকে বাঁচানোর কোন ক্ষমতা কারো নেই।

মরহুমের স্মরণে ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জননেতা এডভোকেট মো: মোয়াজ্জেম হোসেন বাবুল তার বক্তব্যে বলেন, জেলা আওয়ামীলীগর উপদেষ্টা মন্ডলির সদস্য বীরমুক্তিযোদ্ধা মরহুম ইসমাইল হোসন আওয়ামলীগের একজন ত্যাগী ও নিবেদিত প্রাণ নেতা ছিলেন। তাঁর স্মরণে জেলা আওয়ামীলীগের উদ্যোগে মরহুমের জীবন স্মৃতিচারন করে আলোচনা, দোয়া ও মিলাদ মহফিল অনুষ্ঠিত হলো।
বর্তমান জেলা কমিটির সময়ে আওয়ামীলীগের ত্যাগী নেতাকর্মীদের ত্যাগ ও নিষ্ঠার যথাযত মুল্যায়নের চেষ্টা করা হয়েছে। মরহুমের শোকসভায় জেলা ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হওয়ায় তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি সকলকে করোনা পরিস্থিতিতে সামাজিক দুরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।

ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট মো: মোয়াজ্জেম হোসেন বাবুল এর পরিচালনায় শোকসভায় বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, হালুয়াঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান সায়েম, মরহুমের পুত্র ইমরান।

পরে নগরীর কালীবাড়িস্থ ময়মনসিংহ জেলা আওয়ামীলীগ এর দলীয় কার্যালয়ে জেলা আওয়ামীলীগ এর পক্ষ থেকে মরহুম ইসমাইল হোসেন স্মরণে আলোচনা, কোরান খানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক কাজী আজাদ জাহান শামীম, শওকত জাহান মুকুল, সাংগঠনিক সম্পাদক আহাম্মদ আলী আকন্দ, ড. সামীউল আলম লিটন, আইন সম্পাদক আলহাজ্ব এডভোকেট জালাল উদ্দিন খান, দপ্তর সম্পাদক অধ্যক্ষ আবু সাঈদ দীন ইসলাম ফকরুল, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আলহাজ্ব রেজাউল হাসান বাবু, শ্রম বিষয়ক সম্পাদক আলহাজ্ব এডভোকেট এবি সিদ্দিক, মহানগর আওয়ামীলীগের উপদেষ্টা প্রদীপ ভৌমিক, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মিরন চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক কবি মোস্তাফিজুর বাশার ভাষানী, আওয়ামীলীগ নেতা ড. সিরাজুল ইসলাম, জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শাহ শওকত উসমান লিটন, শ্রমিকলীগ নেতা মো: রাকিবুল ইসলাম শাহীন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি অধ্যক্ষ মিনার হোসেন, যুগ্ন সাধারন সম্পাদক অধ্যাপক দেলোয়ার হোসেন শাহান শাহ, জেলা মহিলা আওয়ামীলীগের সহসভাপতি নুর জাহান মিতু, সাংগঠনিক সম্পাদক সপ্না খন্দকার, মহানগর কৃষকলীগের সহসভাপতি নুর আলী তালুকদার, জেলা যুবলীগ নেতা গোলাম মেহেদী হাসান, মাহবুবুল আলম বাবলু, যুব মহিলালীগ নেত্রী মাহমুদা হোসেন মলি, ছাত্রলীগ নেতা হুমায়ুন কবির সহ আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au