বিনোদন

গোপনে প্রিয়াঙ্কাকে বিয়ে করেছিলেন শাহরুখ!

  • 5:23 pm - July 21, 2020
গোপনে প্রিয়াঙ্কাকে বিয়ে করেছিলেন শাহরুখ!

বিনোদন: দুজন দুই মেরুর মহাতারকা। এখন স্ত্রী-পুত্র-কন্যা নিয়ে বলিউডে বাদশাহী করছেন। অন্যজন বলিউড থেকে অনেকটা দূরে মার্কিন মুলুকে কোনও এক যুবকের সম্রাজ্ঞী হয়ে মাস্তিতে আছেন। তবে দুজনের অবস্থানগত দূরত্ব থাকলেও তাদের নিয়ে চর্চা ও আগ্রহ কিন্তু এতটুকুও কমেনি।

বলিউডে শাহরুখ খান ও গৌরীকে বলা হয় ইন্ডাস্ট্রির পাওয়ার ও ফার্স্ট কাপল। কিন্তু তাদের এই মধুর দাম্পত্যে সুদূরে থেকে বাঁধ সেধেছেন প্রিয়াঙ্কা চোপড়া। গুঞ্জন ছড়িয়েছে, প্রিয়াঙ্কাকে গোপনে বিয়ে করেছেন শাহরুখ!

কিন্তু শূন্য থেকে শুরু করে নামের আগে বাদশাহ, কিং খান, কিং অব রোমান্সসহ নানা তকমা যার সেই শাহরুখের লড়াইয়ের দিনগুলোতে স্ত্রী গৌরীই সবসময় অনুপ্রেরণা হয়ে পাশে ছিলেন।

২০০৬ সালে ‘ডন’ ছবিতে শাহরুখ-প্রিয়াঙ্কাকে একসঙ্গে দেখা যায়। শোনা যায়, ক্যারিয়ারের শুরু থেকেই শাহরুখের প্রতি দুর্বলতা ছিল প্রিয়াঙ্কার। ‘ডন’ ছবিতে একসঙ্গে কাজের সুবাদে তাদের ঘনিষ্ঠতা বাড়ে। এরপর বিভিন্ন সময় সাক্ষাৎকারেও শাহরুখ প্রিয়াঙ্কার কথা বলেছেন।

শাহরুখ বলতেন, বলিউডে সবাই তাকে স্টার মানলেও প্রিয়াঙ্কা তাকে কো-স্টার মনে করতেন। শাহরুখের কথায়, তার চুল যখনই অবিন্যস্ত হয়ে পড়ে, ঠিক মতো তা ব্রাশ করে দেন প্রিয়াঙ্কা। অন্তরঙ্গ বন্ধুত্বের কথা স্বীকার করেন দুজনেই।

‘ডন-২’ ছবিতে কাজের সময় প্রিয়াঙ্কার প্রতি শাহরুখের মানসিকতায় ব্যাপক পরিবর্তন আসে। পরিচালক-প্রযোজককে অনুরোধ করতে থাকেন তিনি, যেন প্রিয়াঙ্কাকে ওই ছবিতে নেয়া হয়। তখন শাহরুখের বাসভবন ‘মান্নাত’-এ যাওয়া আসা ছিল প্রিয়াঙ্কার।

শাহরুখের আবদারে করন জোহরের জন্মদিনে নিমন্ত্রণ পেয়েছিলেন প্রিয়াঙ্কা। সেই জন্মদিনের পার্টিতে প্রকাশ্যে প্রিয়াঙ্কাকে চুমু খেয়ে স্বাগত জানিয়েছিলেন শাহরুখ। তবে প্রিয়াঙ্কার সঙ্গে দিনকে দিন এমন ঘনিষ্ঠতা মেনে নিতে পারছিলেন না গৌরী। ওই পার্টিকে স্ত্রীকে রেখে প্রিয়াঙ্কাকেই নাকি বেশি সময় দিয়েছিলেন শাহরুখ।

এক পর্যায়ে নাকি স্বামীকে প্রিয়াঙ্কার সঙ্গে কাজই করতে দেননি গৌরী। এমনকি তাকে ডিভোর্সেরও হুমকি দেয়া হয়েছিল। নিজের ভাবমূর্তি ধরে রাখাতে তখন গৌরীর সব কথায় সায় ছিল শাহরুখের।

বলিউডে এমনও গুঞ্জন আছে, কানাডার টরেন্টোতে শাহরুখ ও প্রিয়াঙ্কা গোপনে বিয়ে করেছিলেন। প্রিয়াঙ্কার অসুস্থ বাবাই নাকি তখন চেয়েছিলেন মৃত্যুর আগে নিজের মেয়ের বিয়ে দেখতে।

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

চারবার স্ট্রোক ও শরীরের বাঁ পাশ অবশ গান ছেড়ে গ্রামে ফিরে গেছেন রিংকু

বিনোদন প্রতিবেদক: ‘ক্লোজআপ ওয়ান’খ্যাত তারকা মশিউর রহমান রিংকু। সংগীত ভুবনে জনপ্রিয় একটি নাম। ফোক, বাউল, মরমি ও সুফি ঘরানার গানের শিল্পী হিসেবে ব্যাপক পরিচিতি পান…

বুয়েটে ছাত্ররাজনীতি নিয়ে মতামত জানালেন অপি করিম

বিনোদন: ছাত্ররাজনীতি নিয়ে কয়েকদিন ধরেই অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। বুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের পক্ষে-বিপক্ষে জোরালো মত জানিয়েছেন প্রতিষ্ঠানটির বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। এবার…

ক্যারিয়ারে এখন পর্যন্ত এমন সিনেমা করিনি: বুবলী

বিনোদন: এটি তীব্র প্রেমের গল্প, ট্যাবু ভাঙার গল্প। সিনেমাটি সারপ্রাইজ রাখতে চেয়েছি। যা দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে পাবেন। এটি এমন একটি সিনেমা প্রেক্ষাগৃহে না গিয়ে…

সোনালী রঙের ছোট চুলে বুবলীকে যেন চেনাই দায়

ঢাকা: ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। বর্তমানে ব্যস্ত আছেন নতুন সিনেমার শুটিংয়ে। এ নায়িকা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। প্রায় সময়ই ভক্তদের সঙ্গে নতুন ছবি…

নিষিদ্ধ হচ্ছেন চমক! নাটকের সিন্ডিকেটসহ নানা অনিয়মের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে ডিরেক্টরস গিল্ড

বিনোদন: ছোট পর্দার তরুণ অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ইস্যু ‘শেষ হইয়াও হইলো না শেষ’। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের সঙ্গার মতোই শেষ থেকে ফের এ…

মাত্র ১৪ মাসেই মোহভঙ্গ! বিচ্ছেদের পথে ব্রিটনি-স্যাম?

বিনোদন: বিয়ের বয়স মাত্র ১৪ মাস! এত অল্প সময়েই মোহভঙ্গ ঘটল ব্রিটনি স্পিয়ার্স-স্যাম আসগরির। ঘনিষ্ঠ সূত্রে খবর, ব্রিটনি-স্যাম বিচ্ছেদের আবেদন জানিয়েছিলেন। বুধবার অবশেষে তারা বিচ্ছিন্ন।…

পাঁচ মাসের জন্য ছেলের কাছে ববিতা

বিনোদন: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রনায়িকা ফরিদা আক্তার ববিতা। পাঁচ মাসের জন্য দেশের বাইরে গেছেন তিনি। সোমবার (১৫ মে) রাত ১২টার ফ্লাইটে কানাডার উদ্দেশে ঢাকা ছেড়েছেন এই…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au