স্বাস্থ্য কথা

মাস্ক পরা বাধ্যতামূলক করে প্রজ্ঞাপন জারি

  • 4:49 pm - July 21, 2020
মাস্ক পরা বাধ্যতামূলক করে প্রজ্ঞাপন জারি

ঢাকা: দেশে করোনা ভাইরাসের সংক্রমণ থামছে না, আশঙ্কাজনক হারে অব্যাহত আছে। এমন পরিস্থিতিতে ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) স্বাস্থ্য মন্ত্রণালয়ের মেডিকেল শিক্ষা বিভাগ থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়।

ফলে এখন থেকে রাস্তার হকার থেকে শুরু করে গণপরিবহন এবং অফিস-আদালতে সবার জন্য মাস্ক ব্যবহার করতে হবে। মাস্ক ব্যবহার নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেয়া হয়েছে।

মন্ত্রণালয়ের উপসচিব ডা. মো. শিব্বির আহমেদ ওসমানী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি আধা সরকারি স্বায়ত্বশাসিত ও বেসরকারি অফিসে কর্মরত কর্মকর্তা কর্মচারী ও সংশ্লিষ্ট অফিসে আগত সেবা গ্রহীতাগণ বাধ্যতামূলক মাস্ক ব্যবহার করবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয় সরকারি-বেসরকারি ও স্বাস্থ্য সেবা কেন্দ্রে আগত সকলকে মাস্ক ব্যবহার করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, গির্জাসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানে মাস্ক পরতে হবে। শপিংমল, বিপণিবিতান, দোকান ও হাট বাজারের ক্রেতা-বিক্রেতাদের অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে।

গণপরিবহনে চালক, সহকারী ও যাত্রীদের মাস্ক ব্যবহার করতে হবে। গার্মেন্টস ফ্যাক্টরিসহ শিল্প কলকারখানায় মাস্ক ব্যবহার করতে হবে। হকার, রিক্সা ও ভ্যান চালকসহ সকল পথচারীকে মাস্ক পরতে হবে। হোটেল রেস্টুরেন্ট কর্মরত ব্যক্তি, সকল সামাজিক অনুষ্ঠানে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক। বাড়িতে করোনা উপসর্গসহ কেউ থাকলে পরিবারের সুস্থ সদস্যরা মাস্ক ব্যবহারের নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

এদিকে, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫৭ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ২ লাখ ১০ হাজার ৫১০ জন। নতুন করে মৃত্যু হয়েছে ৪১ জনের। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৭০৯ জন।

এই শাখার আরও খবর

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক  রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের সহযোগিতায় গতকাল মধ্যরাতে অর্ধশত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার রাত আনুমানিক…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

কৃষকরা যাতে বৈষম্যের শিকার না হয় সেজন্য তারেক রহমান দেশের কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন: ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব 

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যশোর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব বলেছেন, কৃষকরা…

অবৈধ পথে কোটি কোটি টাকার সম্পদের মালিক উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস

নিজস্ব সংবাদদাতা:  অবৈধ পথে অটেল সম্পদের মালিক হয়েছেন উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস। সম্প্রতি তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের…

স্বেচ্ছাসেবক লীগের নেতা পরিচয় দীর্ঘদিন ধরে নিউমার্কেটের চাঁদা তুলছেন টুন্ডা শফিক!!

নিজস্ব প্রতিবেদক: নিউ মার্কেট থানা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি হেমায়েত হোসেন চুন্নুর সহযোগী টুন্ডা শফিকের নেতৃত্বে নিউমার্কেট এলাকায় চাঁদাবাজির রমরমা ব্যবসা। টুন্ডা শফিক আগে স্বেচ্ছাসেবক…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au