অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি
বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…
নতুন সময় ডেস্ক : ভারতের দক্ষিণের অভিনেতা প্রভাসের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। নাগ অশ্বিন পরিচালিত পরবর্তী সিনেমায় তাদের একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে।
সিনেমাটির ফার্স্ট লুক ইনস্টাগ্রামে শেয়ার করে বিষয়টি নিজেই জানিয়েছেন দীপিকা পড়ুকোন। ক্যাপশনে তিনি লেখেন, সামনে একটি অবিশ্বাস্য যাত্রা হতে চলেছে…।
এছাড়া পরিচালক নাগ অশ্বিন টুইটারে লেখেন, দীপিকাকে এই চরিত্রটিতে দেখতে পাবো বলে আমি বেশ আনন্দিত। তার চরিত্রটি সবার জন্য চমকপ্রদ হবে। দীপিকা এবং প্রভাসের জুটি এই সিনেমার অন্যতম প্রধান বিষয় এবং তাদের নিয়েই গল্প এগোবে। আমি বিশ্বাস করি আগামী কয়েক বছর ধরে দর্শক সিনেমাটি মনে রাখবেন।
বিগ বাজেটের সিনেমাটির নাম এখনো ঘোষণা করেননি নির্মাতা। এছাড়া শুটিং শুরু বা মুক্তির তারিখও এখনো জানানো হয়নি।
নাগ অশ্বিন ভারতীয় ‘মহানতি’ সিনেমাটি বক্স অফিস সফল হওয়ার সঙ্গে ৩ ক্যাটাগরিতে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে। এবার সেই পরিচালকের সিনেমাতেই প্রভাস-দীপিকাকে প্রথমবার একসঙ্গে দেখা যাবে।
গত বছর ‘সাহো’ সিনেমার মধ্য দিয়ে প্রভাসকে শেষবার পর্দায় দেখা যায়। এছাড়া দীপিকাকে দেখা যায় চলতি বছর ‘ছপাক’ সিনেমায়।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au