আইন আদালত

টাঙ্গাইলে ২০০ টাকা চাইতে গিয়ে ৪ জনকে খুন!

  • 4:19 am - July 20, 2020
বাংলাদেশে টাঙ্গাইলে ২০০ টাকা চাইতে গিয়ে ৪ জনকে খুন!

ঢাকা: টাঙ্গাইলের মধুপুরে একই পরিবারের ৪ জনকে খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব) জানিয়েছে, তাদের কাছে গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম সাগর আলী (২৮)। তিনি মধুপুরের ব্রাহ্মণবাড়ি গ্রামের বাসিন্দা। ২০০ টাকা ঋণ চাইতে গিয়ে অপমানিত হওয়ায় সাগর ওই পরিবারের কর্তা আব্দুল গনিকে খুনের পরিকল্পনা করেন।

গতকাল রবিবার তার নিজ গ্রাম থেকেই সাগর আলীকে গ্রেপ্তার করে র‌্যাব। এদিকে খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে জোয়াদ আলী নামে আরও এক ব্যক্তিকে রবিবার গ্রেপ্তার করেছে মধুপুর থানা পুলিশ।

রবিবার রাতে মধুপুরের মির্জাবাড়ী ইউনিয়নের ব্রাহ্মণবাড়ি আশ্রয়ন প্রকল্প এলাকায় এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১২ এর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল খায়রুল ইসলাম জানান, নিহত আব্দুল গনির সঙ্গে সাগর আলীর দীর্ঘদিনের সম্পর্ক ছিল। সাগর আলী আব্দুল গনির বাসার কাছাকাছিই ভাড়া থাকতেন এবং রিকশা চালাতেন। বিভিন্ন সময় গনির কাছ থেকে সুদে টাকাও ঋণ নিতেন। ঋণের টাকা পরিশোধ করতে আগেও বেশ কয়েকবার ব্যর্থ হয়েছেন। এরইমধ্যে গেল বুধবার সকালে গনির কাছে ২০০ টাকা চাইতে যান সাগর। এসময় সাগরকে ভৎর্সনা করে তাকে কোনও ঋণ দেবেন না বলে জানান গনি।

লেফটেনেন্ট কর্নেল খায়রুল ইসলাম জানান, এতে সাগর অপমানিত বোধ করেন। পরে মধুপুর বাজারে গিয়ে এক বন্ধুর সাথে গনিকে হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনা মতো বুধবার রাত ১০টার দিকে গনির মাস্টারপাড়া এলাকায় বাসায় যান তারা। তখন গনির স্ত্রী ও সন্তানরা ঘুমোচ্ছিল। গনির সঙ্গে কথা বলার এক পর্যায়ে রুমালে চেতনানাশক নিয়ে তার নাকেমুখে চেয়ে ধরে অজ্ঞান করা হয়। এরপর গনির ঘুমন্ত স্ত্রী-সন্তানদেরও চেতনানাশক দিয়ে অজ্ঞান করা হয়। পরে সাথে নিয়ে যাওয়া ছুরি দিয়ে এবং ওই বাড়িতে থাকা কুড়াল দিয়ে তাদের হত্যা করেন সাগর ও তার সহযোগী।

যাওয়ার সময় তারা ওই বাড়ি থেকে কিছু মালামাল লুট করে নিয়ে যান এবং ঘরের দরোজায় ও গেইটে তালা দিয়ে যান। পরে সাগর ব্রাহ্মণবাড়ি আশ্রয়ন প্রকল্পে তার বোনের ঘরে লুটের মালামাল গর্ত করে লুকিয়ে রাখেন।

হত্যাকাণ্ডের দুইদিন পর গত শুক্রবার সকালে আব্দুল গনির বাড়ি থেকে স্ত্রী-সন্তানসহ তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় শুক্রবার রাতেই আব্দুল গনির বড় মেয়ে সোনিয়া বেগম বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মধুপুর থানায় মামলা দায়ের করেন।

র‌্যাব জানিয়েছে, ঘটনার পর তথ্য-প্রযুক্তির ব্যবহার করে তারা সাগরকে চিহ্নিত করেন। পরে তাকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে তিনি হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেন। সাগরের স্বীকারোক্তিতেই বেরিয়ে আসে হত্যায় জড়িত জোয়াদ আলীর নাম।

পরিকল্পিত এই হত্যাকাণ্ডে আরও একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারে বলে ধারণা করছে র‌্যাব। হত্যার সঙ্গে জড়িত অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে বলে জানিয়েছেন লেফটেনেন্ট কর্নেল খায়রুল ইসলাম।

এদিকে মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) কামরান হোসেন জানিয়েছেন, লোমহর্ষক এই হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ব্রাহ্মণবাড়ি এলাকা থেকে গ্রেফতার জোয়াদ আলীকেও (৩০) জিজ্ঞাসাবাদ চলছে।

 

নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au