ক্যান্সারে আক্রান্ত কাওসারের পাশে ঢাল হয়ে দাড়ালো সিলেট ওসমানী বিএনএ
সিলেট: ব্লাড ক্যান্সারে আক্রান্ত পটুয়াখালী জহির মেহেরুন নার্সিং ইনস্টিটিউটের ডিপ্লোমা ইন নার্সিং কোর্সের ১ম বর্ষের শিক্ষার্থী কাওসারের পাশে সাহায্যের হাত বাড়ালো বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখা।
রবিবার বিএনএ ওসমানী শাখার পক্ষ থেকে কাওসার ও তার পরিবারের কাছে ১ লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়। বিএনএ ওসমানী শাখার পক্ষ থেকে উপস্থিত ছিলেন মোঃ দেলোয়ার হোসেন সাধারণ সম্পাদক বিএনএ ক্যান্সার ইন্সটিটিউট হাসপাতাল শাখা, মোঃ ইউনুস সহসভাপতি বিএনএ ক্যান্সার হাসপাতাল শাখা, ঢামেকহার বিএনএ সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, শহীদ সোহরাওয়ার্দী বিএনএ শাখা সাধারণ সম্পাদক সুকুমার বিশ্বাস, বিএসএমএমইউ এর নার্সিং কর্মকর্তা সুজন আহমেদ,মোঃ আনোয়ার হোসেন, আঃমান্নান, তুহিন সরকার, আঃলতিফ, ইমরান হোসেন নুরুল ইসলাম প্রমূখ।
এর আগেও মানবিকতার হাত বাড়িয়েছিলো ওসমানী শাখা বিএনএ। নার্সিং শিক্ষার্থীর মায়ের চিকিৎসার সম্পূর্ণ অর্থ সহায়তা দিয়েছিলো ওসমানী শাখা সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক।
এ প্রসঙ্গে ওসমানী শাখার সভাপতি শামীমা নাসরীন বলেন, আর্তমানবতার সেবায় বিএনএ ওসমানী শাখা সবসময়ই প্রস্তুত। নার্সিং শিক্ষার্থী কাওসারের অসুস্থতার কথা শোনার সাথে সাথে বিএনএ ওসমানী শাখার নেতৃত্বে সকল নার্সরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যৎয়েও নার্সদের পাশে থাকার ঘোষনা দেন এই নার্স নেত্রী। পাশাপাশি তিনি ওসমানী মেডিকেলের সকল নার্সদের আন্তরিক ধন্যবাদ জানান।
ওসমানী শাখার সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক বলেন, ক্যান্সারে আক্রান্ত কাওসারের পাশে দাড়ানো প্রত্যেক নার্সের দায়িত্ব। মানবিকতার দায়বদ্ধতা থেকেই ওসমানী শাখা বিএনএ সবসময় নার্সদের পাশে থেকে কাজ করে যাচ্ছে। ভবিষ্যৎয়েও নার্সদের বিপদে ওসমানী শাখা বিএনএ পাশে থাকবে বলে জানান তিনি। এছাড়াও তিনি সকল নার্সদের কাওসারের পাশে দাড়ানোর আহবান জানান।
সিলেট ওসমানী বিএনএ’র পক্ষে সার্বিক সহযোগিতা করেছে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বি এন এ)সিওমেকহা শাখা কমিটি, সভাপতি,শামিমা নাসরিন,সহপভাতি খাদিজা আক্তার, সহসভাপতি,জাহানারা খানম, সাধারণ সম্পাদক ইসরাইল আলী চৌধুরী সাদেক, যুগ্ম সাধারণ সম্পাদক সোলেমান আহমদ, সহ সাধারণ সম্পাদক ইউসুফ আহমদ,,জাহাঙ্গীর আলম,অর্থ সম্পাদক নিলুফা ইয়াছমিন,,সাংগঠনিক সম্পাদক অরবিন্দু দাস,সহ সাংগঠনিক সম্পাদক কিবরিয়া আহমদ, দপ্তর সম্পাদক ইমরান আহমদ তাপাদার, সহ দপ্তর সম্পাদক, শাহানা আক্তার,শিক্ষাবিয়ষক সম্পাদক তারিক হাসান,সাংস্কৃতিক সম্পাদক সমীর চন্দ দাস,আন্তজার্তিক বিষয়ক সম্পাদক একরামুল হক, সহ সাংস্কৃতিক সম্পাদক আওলাদ হোসেন মাসুম,সহপ্রচার সম্পাদক নাজির আলম,,ধর্মবিষয়ক সম্পাদক জাহিদ আহমদ সমাজ সেবা বিষয়ক সম্পাদক সবিতা দে,সদস্য বৃন্দ, সাব্বির আহমদ তাপাদার, লোকমান হোসেন খান,সবুজ চন্দ দাস,সাজ্জাদ,আমির হোসেন,ইমরান আহমদ জাফর,শান্ত চৌধুরী, সাওন দেবনাথ,নাসিমা বেগম,রাফিন আহমদ, সৌভর দাস তুষার, মাহবুবুর রহমান,রনি আর্চারজী প্রমূখ।
এদিকে আর্থিক সহায়তা পাবার পর কাওসারের বড় বোন আয়শা আক্তার ওসমানী শাখা বিএনএ’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, তার ভাইয়ের চিকিৎসার জন্য প্রায় ১০ লক্ষ টাকার প্রয়োজন। তিনি সকল নার্সদের প্রতি সহায়তার হাত বাড়ানোর আহবান জানান। তিনি বলেন, ওসমানী শাখা বিএনএ’র মতো যদি সবাই এগিয়ে আসে তাহলে তার ভাইয়ের চিকিৎসার খরচ যোগাতে আর বেগ পেতে হবে না। দেশবাসীর কাছে কাওসারের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তিনি।
কাওসারের জন্য সাহায্য পাঠানোর জন্য যোগাযোগ করুন।
আয়শা আক্তার (বড় বোন)
সিনিয়র স্টাফ নার্স, সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল
ফোনঃ ০১৭৪৩-৫৪৩০০১,
নতুন সময়/টিআই