খেলাধুলা

১২৩ দিনের নিস্তব্ধতা কেটেছে মিরপুর স্টেডিয়ামের

  • 7:20 pm - July 19, 2020
১২৩ দিনের নিস্তব্ধতা কেটেছে মিরপুর স্টেডিয়ামের

স্পোর্টস: বাংলাদেশ জাতীয় পুরুষ এবং নারী ক্রিকেট দল ছাড়াও বয়সভিত্তিক দল, হাই পারফরমেন্স স্কোয়াড, ঢাকার প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট ক্লাবসমূহ, বিসিএল, এনসিএল,
বিপিএল-সবার অনুশীলন ভেন্যু মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম কমপ্লেক্স।

যতোই ঝড়-বৃষ্টি থাকুক না কেন,ঈদ ছাড়া সারা বছরই সরগরম থাকে হোম অব ক্রিকেট। কেউ হয়তবা দল বেধে অনুশীলন করছেন একাডেমী মাঠ,কেউবা ইনডোর,আউটডোরে। স্টেডিয়ামের মাঠে চলছে কারো ফিল্ডিং অনুশীলন,অন্যরা পালাক্রমে ব্যবহার করেছেন হয়তবা বিশাল জিম।

সিডিউল করে অনুশীলন সুবিধা তৈরি করে দিতে এখানে নিয়োজিত আছে বিসিবি’র চাকুরেরাও।সারাক্ষন ক্রিকেটার এবং বিসিবি কর্তাদের কোলাহল থাকে বলে এখানে গণমাধ্যম কর্মীদের ভীড় থাকে। কিন্তু করোনা সংক্রমন ঝুঁকিতে ক্রিকেটার-কর্মকর্তাদের উপস্থিতি ছিল না বলে মিডিয়াও এতোটা লম্বা সময় আসেনি মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম কমপ্লেক্সে।

দেশের প্রধান এই ক্রিকেট ভেন্যু গত ১২৩ দিন ছিল নিস্তব্ধ। সেই নিস্তব্ধতা ভেঙ্গেছে রবিবার। ১২৩ দিন পর হোম অব ক্রিকেটে অনুশীলন সুবিধা নিতে এসেছেন মুশফিক,মিঠুন,শফিউল। রবিবার অনুশীলনে আসেননি ইমরুল কায়েস। যে তিনজন এসেছেন রবিবার, তাদের মধ্যে মুশফিক,মিঠুন একাডেমীর খোলা মাঠে রানিং ছাড়াও পেয়েছেন ইনডোরে বোলিং মেশিনে ব্যাটিং অনুশীলন সুবিধা। সেখানে শফিউল পেয়েছেন শুধু একামেডী মাঠে রানিং সুবিধা। লম্বা সময় পর ব্যাটিং অনুশীলনে নেমে সমস্যার মুখোমুখি হতে হয়েছে বলে জানিয়েছেন মিঠুন- ‘আমরা দীর্ঘ ৪ মাস পর আজকে মাঠে প্র্যাকটিস করার সুযোগ পেয়েছি। ব্যাটিং রানিং একটু ডিফিকাল্টই মনে হচ্ছে। কারন এতোদিন আমরা সব কিছু ইনডোরে করেছি। এখন আউট সাইডে মানিয়ে নিতে একটু সময় লাগবে। আশা করছি সব কিছু আগের মতই ফিরে পাব।’

ঢাকা ছাড়াও দেশের আরও তিন ভেন্যুতে (চট্টগ্রামের জহুর আহমেদ, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও খুলনা শেখ আবু নাসের স্টেডিয়াম) অনুশীলন করবেন সৈয়দ খালেদ আহমেদ, নাসুম আহমেদ, মেহেদী হাসান, নুরুল হাসান ও নাঈম হাসান। রবিবার চট্টগ্রামের ভারী বর্ষণের কারণে অনুশীলন করতে পারেননি নাঈম হাসান।

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

সহকারী কোচকে পাশে পাচ্ছেন লিটন

ক্রীড়া প্রতিবেদক: সময়টা মোটেও ভালো যাচ্ছেন লিটন দাসের। চলতি বছর তিন সংস্করণ মিলিয়ে ৯ ম্যাচ মাঠে নেমে রান করেছেন মাত্র ১৩৪। পাননি কোনো অর্ধশতকের গড়…

শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান

স্পোর্টস: আগামী ৭ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরুর আগে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান। গৌহাটিতে বৃষ্টি বিঘ্নিত অনুশীলন ম্যাচে ২৩ বল হাতে রেখে শ্রীলঙ্কাকে ৬…

মেয়েদের বিশ্বকাপ ট্রফি স্পেনের

খেলা: এর আগে কখনও ইংল্যান্ড কিংবা স্পেন নারী ফুটবল বিশ্বকাপে ফাইনালের দেখা পায়নি। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালে ওঠাই ছিল ইংল্যান্ডের সেরা পারফরমেন্স। অন্যদিকে সেবার রাউন্ড…

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

নতুন ওয়ানডে অধিনায়কের নাম জানা যাবে মঙ্গলবার!

ক্রীড়া : কে হবেন বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক, সেটা নিয়ে চলছে জোর গুঞ্জন। আলোচনায় রয়েছেন সাকিব আল হাসান, লিটন দাস ও অলরাউন্ডার মেহেদী হাসান…

বিশ্বকাপের দল নিয়ে বিসিবি সভাপতির ধারণা

খেলা: ওয়ানডে সুপার লিগ খেলে বাংলাদেশ অনেক আগেই বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ছিল বাংলাদেশের জন্য শুধুই আনুষ্ঠানিকতা।…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au