ক্যান্সারে আক্রান্ত রুবেলের চিকিৎসার জন্য অর্থ সহায়তা দিল ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিন ধরে ব্লাড ক্যান্সারে আক্রান্ত ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের অর্ন্তগত দক্ষিণ খান থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম রুবেল। কিন্তু অর্থের অভাবে সে সুচিকিৎসা করতে পারছিলেন না।
এই দুঃসময়ে তার পাশে দাড়িয়েছে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ। আজ ১৯ জুলাই,২০২০ (রবিবার) তার চিকিৎসার জন্য তাকে ৫৮০০০০ (পাঁচ লক্ষ আশি হাজার টাকা) ব্যবস্থা করে দেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি মোঃ ইব্রাহীম হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান হৃদয়।
এবিষয়ে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি মোঃ ইব্রাহীম হোসেন বলেন,দীর্ঘদিন আমাদের সহযোদ্ধা মোঃ জাহিদুল ইসলাম রুবেল ব্লাড ক্যান্সারে আক্রান্ত। কিন্তু সে অর্থের অভাবে চিকিৎসা করতে না পারায় আমরা তার চিকিৎসার জন্য পাঁচ লক্ষ আশি হাজার টাকা ব্যবস্থা করে দিয়েছে। আমরা দোয়া করি সে যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে।
এবিষয়ে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান হৃদয় বলেন,দীর্ঘদিন আমাদের সহযোদ্ধা মোঃ জাহিদুল ইসলাম রুবেল ব্লাড ক্যান্সারে আক্রান্ত। কিন্তু সে অর্থের অভাবে চিকিৎসা করতে না পারায় আমরা তার চিকিৎসার জন্য পাঁচ লক্ষ আশি হাজার টাকা ব্যবস্থা করে দিয়েছে। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি।
নতুন সময়/টিআই