অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি
বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…
নতুন সময় ডেস্ক : এফএ কাপের ফাইনালে উঠেছে আর্সেনাল। শনিবার রাতে ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালে ম্যানচেস্টার সিটিকে ২-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট পায় গার্নার্সরা। দুটি গোলই করেছেন আর্সেনালের পিয়েরে এমরিক আউবেমেয়াং।
সাত বছরের মধ্যে এটা আর্সেনালের চতুর্থ এফএ কাপ ফাইনাল। রবিবার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি। এই ম্যাচের বিজয়ী দলের বিপক্ষে ফাইনালে লড়বে ১৩ বারের চ্যাম্পিয়ন আর্সেনাল।
লড়াইটা কেবল আর্সেনাল ও ম্যানসিটির ছিল না, লড়াইটা ছিল পেপ গার্দিওলা ও মাইকেল আর্তেতার মধ্যেও। এক সময় গার্দিওলার সহকারী ছিলেন আর্তেতা। সে সময়ের ডাগআউটের সঙ্গী এবার হয়েছিলেন মুখোমুখি। অবশ্য এই লড়াইয়ে শেষ পর্যন্ত জিতেছেন আর্তেতাই। এই জয় যে গৌরবের।
শনিবার ম্যাচের ১৭ মিনিটেই আউবেমেয়াং গোল করে এগিয়ে নেন আর্সেনালকে। এ সময় নিকোলাস পেপের ক্রস থেকে জাল বল পাঠান গ্যাবনের এই ফুটবলার। তার গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় গার্নার্সরা। বিরতির পর ৭১ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করে আর্সেনালকে এগিয়ে নেন ২-০ ব্যবধানে। আর ম্যানসিটিকে ঠেলে দেন ব্যাকফুটে। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি গার্দিওলার শিষ্যরা।
শেষ পর্যন্ত ২-০ গোলের জয়ে ফাইনাল নিশ্চিত করে মাঠ ছাড়ে আউবেমেয়াং-লুইজরা।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au