জাতীয়

প্রাইভেট মাদ্রাসার বাড়িভাড়া মওকুফের দাবি

  • 1:32 pm - April 08, 2020
প্রাইভেট মাদ্রাসার বাড়িভাড়া মওকুফের দাবি

ঢাকা: করোনা পরিস্থিতির কারণে বন্ধ থাকা দেশের হাজারো প্রাইভেট মাদ্রাসাসমূহের বাড়ি ভাড়া মওকুফে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন প্রাইভেট মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ।

বুধবার ৮ এপ্রিল প্রাইভেট মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নেছার আহমাদ আন নাছিরী গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।

বিবৃতিতে তিনি বলেন, দেশের প্রাইভেট হেফজ মাদ্রাসাগুলো ছাত্রদের বেতনের মাধ্যমে পরিচালিত হয়। বর্তমান সময়ে মাদ্রাসা বন্ধ থাকার কারণে অর্থ আ‌য়ের পথ বন্ধ রয়েছে।

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে তিনি আরো বলেন, তাই আপনি বাড়ির মালিকদেরকে ভাড়া মওকুফের জন্য নির্দেশ দিন। এবং বা‌ড়ির মা‌লিক‌দের যাবতীয় বিল মওকুফ করুন।

তিনি আরো বলেন,আমরা জানি আপনার একটি ঘোষণাই পারে ভাড়ায় চালিত দেশের হাজারো ছোট ছোট হাফিজি মাদ্রাসা গুলো সুন্দর ভাবে টিকে থাকতে।দীর্ঘদিন মাদ্রাসা বন্ধ থাকার কারণে অধিকাংশ মাদ্রাসার প্রধানগণ ভাড়া দিতে অক্ষম। মাদ্রাসা কর্তৃপক্ষ স্টাফ এবং শিক্ষকদের বেতন-ভাতা দিতে হিমশিম খাচ্ছে। শিক্ষকদের বেতন না দিলে তারাও চলতে পারবে না।তাই ভাড়া মওকুফ হলে শিক্ষকদের দাবি পূরণ হয় সাথে সাথে মাদ্রাসার সমস্যা ও সমাধান হয়।

তিনি আরো বলেন,এ মহাদুর্যোগের মুহূর্তে কওমি, হাফিজিয়া মাদ্রাসার শিক্ষকদের পাশে দাঁড়ানোর জন্য এবং নগদ অর্থ দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন। আর এ সমস্ত হাফিজি মাদ্রাসা গুলো সরকারের সহযোগিতা বা সাধারণ মানুষের দ্বারা পরিচালিত হয়ে থাকে।

বাড়ির মালিকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন,আমরা আশা করছি বিশ্বব্যাপী করোনা ভাইরাসের এই ভয়াবহতায় বাড়ির মালিকগণ সহায়তার হাত প্রসারিত করবেন। এই দুর্যোগ মুহূর্তে একে অপরের পাশে দাঁড়ানো ছাড়া এই দুর্যোগ থেকে উত্তরণ কঠিন। আল্লাহ তাআলা যেন আপনাদেরকে এই দুর্যোগে হাফেজ যে কোরআন দের পাশে থাকার তাওফীক দান করেন এবং বাংলাদেশসহ সারা বিশ্বকে করোনা ভাইরাসের এই মহামারী থেকে হেফাজত করেন।

 

নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক  রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের সহযোগিতায় গতকাল মধ্যরাতে অর্ধশত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার রাত আনুমানিক…

কৃষকরা যাতে বৈষম্যের শিকার না হয় সেজন্য তারেক রহমান দেশের কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন: ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব 

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যশোর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব বলেছেন, কৃষকরা…

অবৈধ পথে কোটি কোটি টাকার সম্পদের মালিক উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস

নিজস্ব সংবাদদাতা:  অবৈধ পথে অটেল সম্পদের মালিক হয়েছেন উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস। সম্প্রতি তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের…

স্বেচ্ছাসেবক লীগের নেতা পরিচয় দীর্ঘদিন ধরে নিউমার্কেটের চাঁদা তুলছেন টুন্ডা শফিক!!

নিজস্ব প্রতিবেদক: নিউ মার্কেট থানা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি হেমায়েত হোসেন চুন্নুর সহযোগী টুন্ডা শফিকের নেতৃত্বে নিউমার্কেট এলাকায় চাঁদাবাজির রমরমা ব্যবসা। টুন্ডা শফিক আগে স্বেচ্ছাসেবক…

চাঁদাবাজির প্রতিবাদ করায় যুবদলনে তাকেই চাঁদাবাজ বানানোর ষড়যন্ত্র

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারের রাজধানীর কাওরানবাজারকে ঘিরে তৈরি হয় চাঁদাবাজ সিন্ডিকেট। ট্রাকস্ট্যান্ড, মাছের আড়ৎ, ফুটপাথ, পাইকারি কাঁচাবাজার, কিচেন মার্কেট, কাঠ পট্টিসহ পুরো এলাকাজুড়ে চলে…

সাবেক ছাত্রদলনেতার বিরুদ্ধে মামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক:  বৃহত্তর মোহাম্মদপুর থানা ছাত্রদলের সাবেক সফল সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তরের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক ইমামুল হাসান হেলালের…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au