লাইফস্টাইল

রহমান: রূপালি পর্দার কিংবদন্তি অভিনেতা

  • 12:54 pm - July 18, 2020
রহমান: রূপালি পর্দার কিংবদন্তি অভিনেতা

ঢাকা: তিনি যখন অভিনয় শুরু করেছিলেন, তখন বাংলাদেশ নামে কোনো দেশের অস্তিত্ব ছিল না পৃথিবীর মানচিত্রে। তিনি অভিনয় করেছেন বাংলা, উর্দু ও পশতু ভাষার সিনেমায়। সিনে পর্দার রঙ যখন সাদাকালো, তখন তার দারুণ জনপ্রিয়তা। তিনি রহমান। বাংলা চলচ্চিত্রের রূপালি সময়ের বরেণ্য অভিনেতা।

আজ রহমানের চলে যাওয়ার দিন। ২০০৫ সালের ১৮ জুলাই না ফেরার দেশে পাড়ি জমান তিনি। তার মৃত্যুবার্ষিকীতে রইল শ্রদ্ধা।

রহমানের জন্ম ১৯৩৭ সালের ২৭ ফেব্রুয়ারি পঞ্চগড়ে। তার পুরো নাম আবদুর রহমান। সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান তিনি। তাই সিনেমার জগতে আসা সেই সময়ে তার জন্য ছিল অকল্পনীয় একটা স্বপ্ন। কিন্তু রহমান মনের ভেতর অভিনয়ের বিজ বুনে ফেলেছেন। তাই বাড়ি থেকে লুকিয়ে চলে আসেন ঢাকায়।

ঢাকায় এসে রহমান সুযোগ পান কালজয়ী নির্মাতা এহতেশামের সিনেমায় কাজ করার। ১৯৫৮ সালের সেই সিনেমার নাম ‘এ দেশ তোমার আমার’। এরপর ধীরে ধীরে তিনি ‘উত্তরণ’, ‘তালাশ’, ‘চান্দা’, ‘জোয়ার ভাটা’, ‘হারানো দিন’ ও ‘দেবদাস’ ইত্যাদি সিনেমায় অভিনয় করেন।

একাত্তরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর রহমান পাকিস্তানের বেশ কিছু সিনেমায় অভিনয় করেন। এর মধ্যে ‘চাহাত’, ‘দোরাহা’ ও ‘লাগান’ সিনেমাগুলো উল্লেখযোগ্য। এরপর রহমান আবার ঢাকায় ফিরে আসেন এবং এখানেই শেষ পর্যন্ত অভিনয় চালিয়ে যান। রহমান অভিনীত সর্বশেষ সিনেমা ছিল অশোক ঘোষ পরিচালিত ‘আমার সংসার’। সিনেমাটি মুক্তি পেয়েছিল ১৯৮২ সালে।

রহমান দীর্ঘ ক্যারিয়ারে বহু অভিনেত্রীর সঙ্গেই জুটি বেঁধে কাজ করেছেন। তবে তিনি সর্বাধিক জুটি বেঁধেছেন শবনমের সঙ্গে। বাংলা সিনেমার ইতিহাসে রহমান-শবনম জুটি একটি উল্লেখযোগ্য স্থান দখল করে রয়েছে।

নির্মাতা হিসেবেও নিজের দক্ষতার পরিচয় দিয়েছিলেন রহমান। বাংলা সিনেমায় তিনিই প্রথম নায়ক, যিনি পরিচালনায় আসেন। তার পরিচালিত প্রথম সিনেমা ছিল ‘দরশন’। উর্দু ভাষার এই সিনেমা মুক্তি পায় ১৯৬৭ সালে। এরপর তিনি উর্দু ভাষায় ‘কঙ্গন’ ও ‘যাহা বাজে সেহনাই’ এবং বাংলা ভাষায় ‘নিকাহ’ সিনেমাগুলো নির্মাণ করেন।

ক্যারিয়ারে অভিনেতা রহমান জিতেছেন নিগার পুরস্কার, বাচসাস পুরস্কার-সহ বিভিন্ন সম্মাননা। তবে বাংলা সিনেমার রূপালি সময়ের দর্শকের কাছে তার গ্রহণযোগ্যতাই সবচেয়ে বড় প্রাপ্তি। আর নিজের অভিনীত সিনেমাগুলোর মাধ্যমেই তিনি স্মরণীয় হয়ে থাকবেন ইতিহাসের পাতায়।

নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

চারবার স্ট্রোক ও শরীরের বাঁ পাশ অবশ গান ছেড়ে গ্রামে ফিরে গেছেন রিংকু

বিনোদন প্রতিবেদক: ‘ক্লোজআপ ওয়ান’খ্যাত তারকা মশিউর রহমান রিংকু। সংগীত ভুবনে জনপ্রিয় একটি নাম। ফোক, বাউল, মরমি ও সুফি ঘরানার গানের শিল্পী হিসেবে ব্যাপক পরিচিতি পান…

পেশাদারিত্বের অনন্য নজির: ঝড়ের মধ্যে একাই সরালেন ভেঙে পড়া গাছ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন জায়গায় ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। ঝড় বৃষ্টির মধ্যে কাকরাইল মসজিদ থেকে মৎস্য ভবন যাওয়ার পথে তীব্র বাতাসে একটি গাছ ভেঙে সড়কের…

বুয়েটে ছাত্ররাজনীতি নিয়ে মতামত জানালেন অপি করিম

বিনোদন: ছাত্ররাজনীতি নিয়ে কয়েকদিন ধরেই অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। বুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের পক্ষে-বিপক্ষে জোরালো মত জানিয়েছেন প্রতিষ্ঠানটির বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। এবার…

ক্যারিয়ারে এখন পর্যন্ত এমন সিনেমা করিনি: বুবলী

বিনোদন: এটি তীব্র প্রেমের গল্প, ট্যাবু ভাঙার গল্প। সিনেমাটি সারপ্রাইজ রাখতে চেয়েছি। যা দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে পাবেন। এটি এমন একটি সিনেমা প্রেক্ষাগৃহে না গিয়ে…

সোনালী রঙের ছোট চুলে বুবলীকে যেন চেনাই দায়

ঢাকা: ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। বর্তমানে ব্যস্ত আছেন নতুন সিনেমার শুটিংয়ে। এ নায়িকা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। প্রায় সময়ই ভক্তদের সঙ্গে নতুন ছবি…

নিষিদ্ধ হচ্ছেন চমক! নাটকের সিন্ডিকেটসহ নানা অনিয়মের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে ডিরেক্টরস গিল্ড

বিনোদন: ছোট পর্দার তরুণ অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ইস্যু ‘শেষ হইয়াও হইলো না শেষ’। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের সঙ্গার মতোই শেষ থেকে ফের এ…

মাত্র ১৪ মাসেই মোহভঙ্গ! বিচ্ছেদের পথে ব্রিটনি-স্যাম?

বিনোদন: বিয়ের বয়স মাত্র ১৪ মাস! এত অল্প সময়েই মোহভঙ্গ ঘটল ব্রিটনি স্পিয়ার্স-স্যাম আসগরির। ঘনিষ্ঠ সূত্রে খবর, ব্রিটনি-স্যাম বিচ্ছেদের আবেদন জানিয়েছিলেন। বুধবার অবশেষে তারা বিচ্ছিন্ন।…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au