খেলাধুলা

দাপুটে জয়ে নারী বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়া

  • 1:49 pm - March 30, 2022

নারী বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে বিশাল ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দাপুটে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। নকআউট পর্বে ওয়েস্ট ইন্ডিজ পাত্তাই পায়নি অজি নারীদের কাছে। বৃষ্টির কারণে ৪৫ ওভারে নেমে আসা ম্যাচ তারা হেরেছে ১৫৭ রানের ব্যবধানে। নিউজিল্যান্ডের ওয়েলিংটনে বুধবারের বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টস জিতে বোলিং নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু বল হাতে বৃষ্টির সুবিধা করতে পারেনি ক্যারিবীয় মেয়েরা। দুই অজি ওপেনার রাচায়েল হায়নেস ও অ্যাসলে হ্যালি দুর্দান্ত শুরু করেন।

ওপেনিং জুটিতে তারা করেন ৩২ ওভারে ৪ বলে ২১৬ রান। উইকেটরক্ষক ব্যাটার হ্যালি ফিরে যান ১০৭ বলে ১৭ চার ও এক ছক্কায় ১২৯ রান করে। তার সঙ্গী হায়নেস ১০০ বলে ৯ চারে ৮৫ রান করেন। শেষ দিকে মেঘ লেনিং ২৬ বলে ২৬ ও বেথ মনি ৩১ বলে ৪৬ রান করে দলকে ৩০৫ রানের সংগ্রহ এনে দেন। জবাব ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। সব উইকেট হারায় মাত্র ১৪৮ রানে।

শূন্যরানে ফিরে যান ওপেনার রাশাদা উইলিয়ামস। তবে অন্য ওপেনার ডেন্দ্রা ডটিন ৩৪ রানের ইনিংস খেলেন। ওয়ানডাউনে নেমে হ্যালি ম্যাথিউস করেন ৩৪ রান। চারে নামা স্টিফেন টেইলর ৪৮ রান করেন। টপ অর্ডারের চার ব্যাটারের তিনজন রান পেলেও তেমন জুটি হয়নি তাদের। পরের পাঁচ ব্যাটার দশ রানের ঘরে যেতে পারেননি।

শেষ দুই ব্যাটার ফিটনেসের কারণে ব্যাট করতে পারেননি। সেজন্য তাদের নামের পাশে লেখা হয়েছে অ্যাবসেন্স হার্ট। অজিদের হয়ে জেস জোনাসেন দুটি উইকেট নিয়েছেন। মেগান স্কাউট, আন্নাবেল সুদারল্যান্ড, তালিহা ম্যাকগ্রা, আলানা কিং ও অ্যাসলি গাডনার একটি করে উইকেট নিয়েছেন।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au