অর্থনীতি

চাল-তেলের দাম কমেছে, বেড়েছে আটা-ময়দার

  • 8:29 am - July 23, 2022

গত এক সপ্তাহে রাজধানীর বাজারগুলোতে মোটা চাল, সয়াবিন ও পাম তেলের দাম কমেছে। সেই সঙ্গে কমেছে মশুর ডাল, আলু, পেঁয়াজ ও রসুনের দাম। বিপরীতে আটা ও ময়দার সঙ্গে হলুদ, আদা ও দারুচিনির দাম বেড়েছে। সম্প্রতি সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং কর্পোরেশন অব বংলাদেশের (টিসিবি) এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। রাজধানীর শাহজাহানপুর, মালিবাগ বাজার, কারওয়ান বাজার, বাদামতলী বাজার, সূত্রাপুর বাজার, শ্যাম বাজার, কচুক্ষেত বাজার, মৌলভী বাজার, মহাখালী বাজার, উত্তরা আজমপুর বাজার, রহমতগঞ্জ বাজার, রামপুরা ও মিরপুর-১ নম্বর বাজারের পণ্যের দামের তথ্য নিয়ে এ প্রতিবেদন তৈরি করেছে টিসিবি।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে মোটা চালের দাম কমেছে ২ শতাংশ। এক সপ্তাহ আগে ৪৮ থেকে ৫২ টাকা কেজিতে বিক্রি হওয়া মোটা চাল এখন ৪৮ থেকে ৫০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এদিকে, খোলা সয়াবিন তেলের দাম কমেছে ২ দশমিক ৫৭ শতাংশ। এক সপ্তাহ আগে ১৭০ থেকে ১৮০ টাকায় লিটার বিক্রি হওয়া খোলা সয়াবিন এখন বিক্রি হচ্ছে ১৬৬ থেকে ১৭৫ টাকায়। আর ৫ লিটার বোতলের সয়াবিন তেল বিক্রি হচ্ছে ৯০০ থেকে ৯৮০ টাকায়। এক সপ্তাহ আগে এই তেল ৯৬০ থেকে ৯৮০ টাকায় বিক্রি হচ্ছিলো। এতে সপ্তাহের ব্যবধানে বোতলের ৫ লিটার সয়াবিন তেলের দাম কমেছে ৩ দশমিক শূন্য ৯ শতাংশ।

বোতলের ৫ লিটার সয়াবিন তেলের পাশাপাশি এক লিটার বোতলের দামও কমেছে। সপ্তাহের ব্যবধানে এক লিটার বোতলের সয়াবিন তেলের দাম কমেছে ৫ দশমিক শূন্য ৬ শতাংশ। এক সপ্তাহ আগে ১৯৫ থেকে ২০০ টাকায় বিক্রি হওয়া এক লিটার সয়াবিন তেলের বোতল এখন বিক্রি হচ্ছে ১৮৫ থেকে ১৯০ টাকায়। দাম কমার এ তালিকায় রয়েছে পাম তেলও। টিসিবির তথ্য অনুযায়ী, এক সপ্তাহের ব্যবধানে লুজ পাম অয়েলের দাম কমেছে ৩ দশমিক ৪৫ শতাংশ। এক সপ্তাহ আগে ১৪০ থেকে ১৫০ টাকা লিটার বিক্রি হওয়া লুজ পাম অয়েল এখন ১৩০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।

সপ্তাহের ব্যবধানে দেশি ও আমদানি করা উভয় ধরনের পেঁয়াজের দাম ১০ দশমিক ৫৩ শতাংশ কমেছে বলে জানিয়েছে টিসিবি। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, এক সপ্তাহ আগে ৪৫ থেকে ৫০ টাকায় কেজি বিক্রি হওয়া দেশি পেঁয়াজ এখন ৪০ থেকে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে। আমদানি করা পেঁয়াজের কেজিও ৪০ থেকে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে, যা এক সপ্তাহ আগেও ছিলো ৪৫ থেকে ৫০ টাকা।

বড় দানার মশুর ডালের দাম সপ্তাহের ব্যবধানে ২ দশমিক ৩৩ শতাংশ কমে ১০০ থেকে ১১০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগে এই ডালের কেজি ছিলো ১০৫ থেকে ১১০ টাকা। ছোট দানার মশুর ডালের দাম কমেছে ১ দশমিক ৮৯ শতাংশ। এক সপ্তাহ আগে ১৩০ থেকে ১৩৫ টাকা কেজিতে বিক্রি হওয়া ছোট দানার মশুর ডাল এখন ১২৫ থেকে ১৩৫ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া আলুর দাম ৫ দশমিক ১৭ শতাংশ কমে ২৫ থেকে ৩০ টাকা, দেশি রসুনের দাম ৩ দশমিক ৪৫ শতাংশ কমে ৬০ থেকে ৮০ টাকা, দেশি শুকনো মরিচের দাম ৭ দশমিক ১৪ শতাংশ কমে ২২০ থেকে ৩০০ টাকা এবং ছোট এলাচের দাম ৪ দশমিক ১৭ শতাংশ কমে ১ হাজার ৬০০ থেকে ৩ হাজার টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

অন্যদিকে, গত এক সপ্তাহে আটা, ময়দা ও হলুদসহ কয়েকটি নিত্যপণ্যের দাম বেড়েছে বলে জানিয়েছে টিসিবি। সরকারি এই প্রতিষ্ঠানটির প্রতিবেদন অনুযায়ী, খোলা আটার দাম ৩ দশমিক ৬৬ শতাংশ বেড়েছে। এক সপ্তাহ আগে ৪০ থেকে ৪২ টাকা কেজিতে বিক্রি হওয়া খোলা আটা এখন ৪০ থেকে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে। আর প্যাকেট আটার দাম বেড়েছে দশমিক ৯৮ শতাংশ। এক সপ্তাহ আগে ৪৮ থেকে ৫৪ টাকা কেজিতে বিক্রি হওয়া প্যাকেট আটা এখন ৪৮ থেকে ৫৫ টাকায় বিক্রি হচ্ছে।

সপ্তাহের ব্যবধানে খোলা ময়দার দাম ২ দশমিক ৬১ শতাংশ বেড়ে এখন ৫৮ থেকে ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এক সপ্তহ আগে খোলা ময়দার কেজি ৫৫ থেকে ৬০ টাকা ছিলো বলে টিসিবিটির প্রতিবেদনে উল্লেখ করা হয়। গত এক সপ্তাহে সবচেয়ে বেশি বেড়েছে আমদানি করা আদার দাম। সপ্তাহের ব্যবধানে আমদানি করা আদার দাম ১৭ দশমিক ৬৫ শতাংশ বেড়ে এখন ৮০ থেকে ১২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগে এই আদার কেজি ছিলো ৭০ থেকে ১০০ টাকা।

এছাড়া সপ্তাহের ব্যবধানে আমদানি করা হলুদের দাম ৭ দশমিক ৫০ শতাংশ বেড়ে কেজি ১৮০ থেকে ২৫০ টাকা, দারুচিনির দাম ৪ দশমিক ৫৫ শতাংশ বেড়ে ৪২০ থেকে ৫০০ টাকা, লবঙ্গের দাম ২ দশমিক ৩৩ শতাংশ বেড়ে এক হাজার থেকে এক হাজার ২০০ টাকা এবং চিনি ১ দশমিক ২৫ শতাংশ বেড়ে ৮০ থেকে ৮২ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au