আন্তর্জাতিক

চুনারুঘাট প্রবাসী গ্রুপের উদ্যোগে এক বিধবা অসহায় নারীকে গৃহনির্মাণ করে দেওয়া হয়

  • 10:43 am - July 17, 2020
চুনারুঘাট প্রবাসী গ্রুপের উদ্যোগে এক বিধবা অসহায় নারীকে গৃহনির্মাণ করে দেওয়া হয়

জিয়াউল হক জুমন: হবিগঞ্জে চুনারুঘাট উপজেলার দেশে এবং প্রবাসে অবস্থানরত একঝাঁক রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে গঠিত “চুনারুঘাট প্রবাসী গ্রুপের” উদ্যোগে , কাতার প্রবাসী অত্র সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল কালাম আজাদ দরবেশ ও সৌদি আরব প্রবাসী অত্র সংগঠনের সিনিয়র সহকারী সদস্য সচিব মীর মকসুদ আলী এবং সৌদি আরব প্রবাসী অত্র সংগঠনের সিনিয়র সহকারি যুগ্ন আহবায়ক আলহাজ্ব আলী আবদালের যৌথ অর্থায়নে, পৌরসভার নয়ানী গ্রামের বিধবা আনোয়ারা বেগম ও তার প্রতিবন্ধী ছেলে স্বপন মিয়া কে একটি গৃহ নির্মাণ করে দেওয়া হয়।

আজ (১৭জুলাই) শুক্রবার সাবেক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার সাইদুল হক সুমনের উদ্বোধনের মাধ্যমে, বিধবা আনোয়ারা বেগম ও তার প্রতিবন্ধী ছেলে স্বপন মিয়াকে গৃহটি হস্তান্তর করা হয়।

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চুনারুঘাট পৌরসভার সুযোগ্য মেয়র নাজিম উদ্দিন শামসু, মিরাশী ইউনিয়নের চেয়ারম্যান রমিজ উদ্দিন, কোর্ট মসজিদের ইমাম মাওলানা আবু তাহের, চুনারুঘাট মেম্বার সমিতির সভাপতি আব্দুল মালেক মেম্বার , উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মোঃ ইমান আলী,চুনারুঘাট সাংবাদিক সমিতির সেক্রেটারী মুনিরুজ্জামান তাহের,প্রবাসী গ্রুপের যুগ্ম আহ্বায়ক সিঙ্গাপুর প্রবাসী মোঃআবুল খায়ের, প্রবাসী গ্রুপের শুভাখাঙ্ক্ষী সদস্য হিরন মেম্বার, মোঃ আতাউর রহমান, মিজানুর রহমান চৌধুরী মাসুক,মীর মোহাম্মদ আলী ,বাছির মিয়া খন্দকার, এলাকার সাংবাদিক ও গন্যমান্য ব্যাক্তিবর্গ।

উল্লেখ্য, আপনারা জেনে অত্যন্ত আনন্দিত হবেন যে” চুনারঘাট প্রবাসী গ্রুপ ” সৃষ্টিলগ্ন থেকেই উপজেলার বিভিন্ন মসজিদ মাদ্রাসা সহ অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা বাবদ নগদ আর্থিক অনুদান শীত বস্ত্র অনুদান, কন্যাদায়গ্রস্ত পিতা কে আর্থিক অনুদান, গরীব অসহায় শিক্ষার্থীদের কে আর্থিক অনুদান প্রদান সহ বিভিন্ন কর্মসূচি সফলতার সাথে সম্পন্ন করে আসছে।

 

নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

মালয়েশিয়ায় দক্ষ শ্রমিক পাঠানোর জন্য উন্মুখ হয়ে আছে বাংলাদেশ, কর্মীদের রেমিট্যান্সের জোয়ার! রিজার্ভের পালে হাওয়া–

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ায় দক্ষ শ্রমিক পাঠানোর জন্য উন্মুখ হয়ে আছে বাংলাদেশ। এই শ্রমিকরা স্বল্প খরচে মালয়েশিয়া যেতে পারলে সেখানকার শ্রমিক সংকট নিরসন ও তাদের অর্থনীতিতে…

১০৩ বিলিয়ন ডলার বিদেশি ঋণ রেখে গেছে আওয়ামী সরকার

ঢাকা: আওয়ামী সরকারের শাসন আমলে বাংলাদেশ বিদেশি ঋণে রেকর্ড ভেঙেছে। গত জুন মাস শেষে বিদেশি ঋণ ছাড়িয়েছে ১০৩ বিলিয়ন ডলার। বুধবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের…

ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত, বন্যাঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা

ঢাকা: ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

গরমে মরছে মুরগি, ক্ষতির মুখে খামারিরা

অর্থনীতি : চলমান তীব্র দাবদাহে বিপাকে পড়েছেন দেশের পোলট্রি খামারিরা। ঈদের পর থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহে হিট স্ট্রোকের কারণে প্রতিদিন তাদের মুরগি মারা যাচ্ছে।…

ভিসা ছাড়াই ওমরাহ করতে পারবেন বাংলাদেশিরা : সৌদি রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান জানিয়েছেন, সাউদিয়া এয়ারলাইন্সে ট্রানজিটের যাত্রী হয়ে বাংলাদেশের নাগরিকরা ভিসা ছাড়াই সৌদি আরবে পবিত্র…

যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা নিয়ে বাংলাদেশ চিন্তিত নয়: আল জাজিরাকে পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচন যেন অবাদ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয় তার জন্য বাংলাদেশকে চাপে রেখেছে ওয়াশিংটন। শুধু তাই নয়…

ব্রিকস সম্মেলন এজেন্ডা বাস্তবায়নই এবারের আয়োজনের মূল লক্ষ্য

ঢাকা: এজেন্ডা বাস্তবায়নকে গুরুত্ব দিয়ে দক্ষিণ আফ্রিকায় শুরু হয়েছে ১৫তম ব্রিকস সম্মেলন। এবারের আয়োজনে সবচেয়ে বেশি জোর দেয়া হবে, উন্নয়শীল দেশগুলোতে জোটটির রাজনৈতিক এবং অর্থনৈতিক…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au