আন্তর্জাতিক

ব্রিকস সম্মেলন এজেন্ডা বাস্তবায়নই এবারের আয়োজনের মূল লক্ষ্য

  • 4:33 pm - August 22, 2023
ব্রিকস সম্মেলন এজেন্ডা বাস্তবায়নই এবারের আয়োজনের মূল লক্ষ্য

ঢাকা: এজেন্ডা বাস্তবায়নকে গুরুত্ব দিয়ে দক্ষিণ আফ্রিকায় শুরু হয়েছে ১৫তম ব্রিকস সম্মেলন। এবারের আয়োজনে সবচেয়ে বেশি জোর দেয়া হবে, উন্নয়শীল দেশগুলোতে জোটটির রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষেত্র বৃদ্ধি করা। সেক্ষেত্রে বাড়ানো হতে পারে ব্রিকসের পরিধিও।যার মূল লক্ষ্য থাকবে, ব্রিকসের পশ্চিমা বিরোধী অবস্থানকে আরও সংহত করা। খবর আলজাজিরার।

মঙ্গলবার (২৩ আগস্ট) বিজনেস ফোরামের সম্মেলনের মধ্যে দিয়ে শুরু হয় ব্রিকসের এবারের শীর্ষ সম্মেলনের আনুষ্ঠানিকতা, যা চলবে আগামী ২৪ তারিখ পর্যন্ত। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার এ জোটের ১৫তম সম্মেলন ঘিরে গোটা বিশ্বের নজর এখন জোহানেসবার্গে।

করোনা মহামারির পর প্রথমবারের মতো এক মঞ্চে স্বশরীরে হাজির হচ্ছেন অর্থনৈতিক জোট ব্রিকসের নেতারা। দক্ষিণ আফ্রিকায় ২২ থেকে ২৪ আগস্ট পর্যন্ত চলবে এ সম্মেলন। বিশ্লেষকরা বলছেন, এবারের আয়োজনে থাকবে নানা চমক।

আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় স্বশরীরে এবারের সম্মেলনে অংশ নিচ্ছেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার পক্ষ থেকে প্রতিনিধি পাঠানো হলেও সম্মেলনের মূল আয়োজনে অংশ রুশ প্রেসিডেন্ট নেবেন ভার্চুয়ালি। সীমান্ত ইস্যুতে মুখোমুখি অবস্থানে থাকা চীন-ভারতও বসতে পারে আলোচনার টেবিলে।

দক্ষিণ আফ্রিকার কূটনীতিক অনিল সুকাল এ প্রসঙ্গে বলেন, এমন এক সময়ে ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে যখন বিশ্ব নানামুখী অস্থিরতার মধ্যে রয়েছে। সম্মেলনে আসা বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা একে অপরের সাথে যোগাযোগ ও কথা বলার সুযোগ পাবেন। আমরা আশা করছি এতে তাদের মধ্যকার বিবদমান নানা ইস্যুতে আলোচনা ও সমাধানের সম্ভাবনা তৈরি হবে।

মূলত, এজেন্ডা বাস্তবায়ন এবং লক্ষ্য অর্জনই এবারের ব্রিকস শীর্ষ সম্মেলনের মুল উদ্দেশ্য। সেক্ষাত্রে প্রধান ইস্যু হতে যাচ্ছে জোটের সদস্যদের মধ্যে পারস্পরিক বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্র বাড়ানো। ব্রিকস সদস্য হওয়ার পর সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক যোগাযোগ ব্যাপক হারে বেড়েছে। ব্রিকসে যুক্ত হওয়ার পর চীনে দক্ষিণ আফ্রিকার রফতানি বেড়েছে ৪ গুণ। চীন পরিণত হয়েছে দক্ষিণ আফ্রিকার সবথেকে বড় বাণিজ্য সহযোগী রাষ্ট্রে। সে ধারাবাহিকতায়ই, এবার উন্নয়নশীল বিশ্বে আরও রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্র বাড়ানোর দিকে নজর দেবে রাশিয়া ও চীন।

এ প্রসঙ্গে ব্রিকস কো-অপারেশন স্টাডিজের পরিচালক ওয়াং লি বলেন, বৈশ্বিক গভর্নেন্স সিস্টেমকে আরও কিছুটা সংস্কার করাই ব্রিকসের উদ্দেশ্য। সে লক্ষ্যেই বাড়ানো হবে জোটের পরিধি। অন্তর্ভূক্তিমুলক উন্নয়নই আমাদের লক্ষ্য। সেটা বাস্তবায়নেই বাড়ানো হবে জোটের পরিধি।

যদিও সবচেয়ে বেশি আলোচনা চলছে ব্রিকসের সদস্য বাড়ানো ইস্যুতে। এখন পর্যন্ত ২২টি দেশ আবেদন জানিয়েছে ব্রিকসের সদস্য হতে। পশ্চিমা-বিরোধী যৌথ প্রচেষ্টার অংশ হিসেবে সৌদি আরবকে কাছে টানতে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত পদক্ষেপ নেয়া হতে পারে এমন সম্ভাবনার কথাও বলছেন বিশ্লেষকরা।

এ প্রসঙ্গে চীনে নিযুক্ত দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি সিয়াবোঙ্গা সাইপ্রিয়ান বলেন, ব্রিকস কোনো প্রচলিত জোট না। এ জোটের মূল লক্ষ্য হলো বিভাজন দূর করে অংশীদারিত্বের ভিত্তিতে উন্নয়ন করা। সে প্রচেষ্টাই বাস্তবায়ন করা হবে। এদিকে, অর্থনীতিবদরা বলছেন বাণিজ্যিক সুবিধার্থে জোট সদস্যদের মধ্যে নেয়া হতে পারে অভিন্ন মুদ্রা চালুর উদ্যোগ।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au