ক্রাইম

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ে মহিলার গলাই ছুরিকাঘাত

  • 3:22 pm - July 16, 2020

মেহেদী হাসান,ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মিনতি সরকার (৩৫) নামে এক মহিলাকে লাঠি দিয়ে পিটিয়ে ঘাড়ে ও গলায় ছুরি চালিয়ে পালিয়ে গেছে মো: আলী (৩৯) নামে এক যুবক।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৩টায় ঠাকুরগাঁও শহরের আর্টগ্যালারী নামক এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে একটি ছুরি ও একখন্ড কাঠের লাঠি উদ্ধার করেছে।

আহত মহিলা শহরের আর্টগ্যালারী এলাকার বিরেশ সরকারের স্ত্রী ও ঘাতক আলী একই এলাকার মৃত-আ: লতিফের ছেলে।

স্থানীয় সুত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার দুপুরে বাড়ীর সামনের চলাচলের রাস্তার একপাশে মরিচ ও কাঁঠালের বিচি শুকাতে দেয় মিনতি সরকার। এটি দেখতে পেয়ে মুখের ভাষা খারাপ করে গালাগাল দিতে থাকে আলী। এক পর্যায়ে মরিচের মালিক মিনতি বাড়ী থেকে বের হয়ে এসে এর প্রতিবাদ করে। এসময় বাক-বিতন্ডায় জড়িয়ে পড়ে দুজনেই। এক পর্যায়ে উত্তেজিত হয়ে আলী একটি কাঠের টুকরো দিয়ে বেধড়ক পিটাতে থাকে মিনতিকে। এরই ফাঁকে আলী তার সঙ্গে থাকা একটি ছোট চাকু দিয়ে মিনতির ঘাড়ে ও গলায় বেশ কয়েকটি পোচ বসিয়ে দেয়। এসময় মিনতির আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যায় ঘাতক আলী।

পরে এলাকাবাসি আহত অবস্থায় মিনতিকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় দায়িত্বরত চিকিৎসকরা তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম মর্তুজা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত জব্দ করেছে। অভিযোগের প্রেক্ষিতে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান তিনি।

নতুন সময়/মীম

এই শাখার আরও খবর

সেই মাইকেলের শুধু আফতাব নগরেই আছে ২৯ ফ্ল্যাট!

সাব রেজিস্ট্রার বদলি করে শত কোটি টাকার দুর্নীতির অভিযোগে যখন মাইকেল চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তোরজোর চলছে দুদকে,তখন সেই চক্রের মূলহোতা অভিযুক্ত খিলগাওয়ের সাব রেজিস্ট্রার…

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

অবৈধ পথে কোটি কোটি টাকার সম্পদের মালিক উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস

নিজস্ব সংবাদদাতা:  অবৈধ পথে অটেল সম্পদের মালিক হয়েছেন উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস। সম্প্রতি তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের…

স্বেচ্ছাসেবক লীগের নেতা পরিচয় দীর্ঘদিন ধরে নিউমার্কেটের চাঁদা তুলছেন টুন্ডা শফিক!!

নিজস্ব প্রতিবেদক: নিউ মার্কেট থানা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি হেমায়েত হোসেন চুন্নুর সহযোগী টুন্ডা শফিকের নেতৃত্বে নিউমার্কেট এলাকায় চাঁদাবাজির রমরমা ব্যবসা। টুন্ডা শফিক আগে স্বেচ্ছাসেবক…

মিরপুরের পল্লবীতে চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীর এলোপাতাড়ি গুলি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুঁড়ে। এ সময় মোদি ব্যবসায়ী মোহাম্মদ ভুলু (৫০) গুলিবিদ্ধ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au