আইন আদালত

৪ দিন মাছের ঘেরে লুকিয়ে ছিলেন সাহেদ?

  • 7:31 am - July 16, 2020
৪ দিন মাছের ঘেরে লুকিয়ে ছিলেন সাহেদ?

ঢাকা: গ্রেপ্তার এড়ানোর জন্য চারদিন মাছের ঘেরে লুকিয়ে ছিলেন রিজেন্টের চেয়ারম্যান সাহেদ। করোনা পরীক্ষার নামে নমুনা সংগ্রহের পর ভুয়া রিপোর্ট, করোনার জাল সার্টিফিকেট সরবরাহ এবং নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে গ্রেপ্তারে হন্যে হয়ে খুঁজছিলেন। কিন্তু, সাহেদ সাতক্ষীরায় একটি মাছের ঘেরে লুকিয়ে ছিলেন বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, গ্রেপ্তার এড়ানোর জন্য সাহেদ চারদিন যাবৎ মাছের ঘেরে লুকিয়ে ছিলেন।

দুর্নীতি ও প্রতারণার অভিযোগে এ পর্যন্ত অর্ধশতাধিক মামলা দায়ের হলেও গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাহেদ তার বিরুদ্ধে সব অভিযোগ অস্বীকার করেন বলেও জানানো হয়।

এদিকে, করোনার চিকিৎসার প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার সকালে (১৬ জুলাই) ঢাকা মহানগর হাকিম জসিম উদ্দিনের আদালত তার জামিন মঞ্জুর করেন। একই সঙ্গে সাহেদের সহযোগী মাসুদ পারভেজেরও ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এছাড়াও সাহেদের আরেক সহযোগী ও প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা তারেক শিবলীর দ্বিতীয় দফায় সাতদিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

এর আগে, সকাল ১০টায় রাজধানীর ডিবি কার্যালয় থেকে সাহেদ ও মাসুদ পারভেজকে একই গাড়িতে করে আদালতে নেয়া হয়। আদালতে নেয়ার পর অধিকতর তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের পক্ষ থেকে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। পরে, শুনানি শেষে আদালত ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড আবেদনের শুনানি শেষে মোহাম্মদ সাহেদকে পুনরায় ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে।

 

 

এই শাখার আরও খবর

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au