সারাদেশ

ডিসেম্বরে শুরু হবে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ ও সেচ প্রকল্পের পূণর্বাসন কাজ

  • 7:35 pm - July 15, 2020
ডিসেম্বরে শুরু হবে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ ও সেচ প্রকল্পের পূণর্বাসন কাজ

ফেনী প্রতিনিধি: ফেনীতে মুহুরী-কহুয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ, নিস্কাশন ও সেচ প্রকল্পের পূণর্বাসনে ৮২৫ কোটি টাকার প্রকল্প নেয়া হয়েছে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই শুরু হবে এই প্রকল্পের কাজ।

প্রকল্পটি বাস্তবায়ন হলে মুহুরী প্রকল্প এলাকার মানুষের দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধান হবে।

বুধবার (১৫ জুলাই) ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে মত-বিনিময়কালে পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত কয়েকদিনের পাহাড়ী ঢল ও বন্যায় মুহুরী বাঁধের যেসব স্থানে ভেঙেছে তা মেরামত কাজ দ্রুত শুরু করতে হবে। এছাড়া প্রকল্পের কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে স্থানীয় কমিউনিটির লোকজনকে সম্পৃক্ত করতে হবে।

মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সচিব বলেন, নদী, খাল ও জলাশয় অবৈধ দখলমুক্ত করতে আমরা উচ্ছেদ অভিযান শুরু করেছিলাম। করোনা পরিস্থিতির কারনে অভিযান সাময়িক থেমে গেছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার অভিযান শুরু হবে। তিনি আরো বলেন,অভিযানের প্রথম পর্যায়ে অবৈধ দখল থেকে সারাদেশে পাঁচ হাজার একর জায়গা উদ্ধার করা হয়েছে। এভাবে অভিযান পাঁচ বছর অব্যাহত থাকলে সব জায়গা উদ্ধার হয়ে যাবে। অবৈধ দখলদার উচ্ছেদে স্থানীয় প্রশাসনকে কঠোর হতে তিনি নির্দেশ দেন। খননকৃত নদী ও খালের মাটি দুই পাড়ে সংরক্ষণ করতে হবে। কোনভাবেই বিক্রি করা যাবে না বলে তিনি কঠোরভাবে হুঁশিয়ারি করেন।

জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামানের সভাপতিত্বে পানি উন্নয়ন বোর্ড কুমিল্লা অঞ্চলের প্রধান প্রকৌশলী জহির উদ্দিন আহমেদ, জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো: মঞ্জুরুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান বিকম, পরশুরাম উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদারসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিগণ এতে উপস্থিত ছিলেন।

এর আগে সকালে সচিব কবির বিন আনোয়ার মুহুরী নদীর বাঁধ ভেঙ্গে বন্যায় ক্ষতিগ্রস্থ ফুলগাজী ও পরশুরাম এলাকা পরিদর্শন করেন এবং বন্যার্তদের মাঝে শুকনো খাবার বিতরণ করেন।

 

নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au