রাজনীতি

শাহেদ গ্রেপ্তারের বিষয়ে যা বললেন রিজভী!

  • 8:36 am - July 15, 2020
শাহেদ গ্রেপ্তারের বিষয়ে: প্রশ্ন রিজভীর!

ঢাকা: সাতক্ষীরা থেকে বুধবার ভোরে রিজেন্ট হাসপাতালের মালিক মো. শাহেদের গ্রেপ্তারের ঘটনা ‘কমেডি’ না ‘ট্যাজেডি’ নাটক তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বুধবার দুপুরে নয়া পল্টনের কার্যালয়ে হোমিওপ্যাখিক মেডিকেল ক্যাম্পের উদ্বোধনকালে তিনি এই প্রশ্ন তুলেন। নয়া পল্টনে হোমিওপ্যাথিক ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এইচ ড্যাব) এর উদ্যোগে করোনা ভাইরাস সংক্রমণে প্রতিষেধক ওষুধ বিতরণ উপলক্ষে মেডিকেল ক্যাম্পের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সাধারণ মানুষের মধ্যে হোমিও প্যাথিক ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়।

এসময় রুহুল কবির রিজভী বলেন, ‘‘আপনি পলিকে খুজেঁ পান, আপনি ছাত্রদলের টিটো হায়দার, আকরামুল হাসানকে খুঁজে পান। অথচ শাহেদ করিমকে কী এতদিন ধরে খুঁজে পান নি? মো. শাহেদ নাকি নৌকা দিয়ে পালানোর সময় সাতক্ষীরার কোনো অঞ্চল থেকে ধরেছে। এই গ্রেফতারের ঘটনা ‘কমেডি’ নাকি এটা ট্র্যাজেডি তা আমরা জানি না। যদিও নাটক রচনা করতে পারে আওয়ামী লীগের প্রশাসন, এটা নিঃসন্দেহে।”

তিনি বলেন, ‘‘তারা (সরকার) মানুষকে মনে করে বোকা। মিডিয়াকে তারা নিয়ন্ত্রণ করে বলানোর চেষ্টা করে। অতএব যা বলার, তা-ই মিডিয়াকে দিয়ে বলানোর তারা চেষ্টা করে। জনগনকে অবিশ্বাস করে বলেই, জনগনকে অবজ্ঞা করে বলেই তারা (সরকার) রাতের অন্ধকারে নির্বাচন করে, তারা ভোটার ছাড়া নির্বাচন করে। কারণ তারা জনগন যে একটা শক্তি সেটাকে পাত্তাই দেয় না।”

বুধবার ভোর সাড়ে ৫টার দিকে সাতক্ষীরার দেবহাটা সীমান্তবর্তী কোমরপুর গ্রামের লবঙ্গবতী নদীর তীর থেকে মো. শাহেদকে অবৈধ অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন।

রিজেন্ট হাসপাতালের কর্ণধার মো. শাহেদের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, ‘‘তার মা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক ছিলেন। শাহেদ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য। এতো লুটপাট করে, বাটপারি করে টাকা ইনকাম করে সে হয়ে গেলো হাওয়া ভবনের লোক!”

বিএনপির এই সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন, ‘‘সুধা ভবনের লোক হাওয়া খেয়ে হাওয়া ভবনের লোক হয়ে যায়। এই হচ্ছে আওয়ামী লীগের দিন। যত বাটপার, যত ঠক, যত ক্যাসিনো-দুর্নীতিবাজ সব বেরিয়েছে সুধা ভবন থেকে। যখন এটা প্রচার-প্রকাশ হয়ে গেছে তখন বলে, না না এরা বিএনপি করতো, জামায়াত করতো আর না হলে হাওয়া ভবনের লোক। এসব কথা বলে তারা (সরকার) বিভ্রান্ত তৈরির চেষ্টা করে। যদিও জনগন এতে বিভ্রান্ত হয় না।”

একাদশ নির্বাচনের আগে মো. শাহেদের একটি টকশো‘র প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘‘গতকাল তার (মো. শাহেদ) একটা নির্বাচনের আগের টকশোর ভিডিও দেখলাম। সে বলছে, সেনাবাহিনী প্রধান থেকে শুরু করে সিপাহী সবাই এই সরকারকে চায়, পুলিশের আইজি থেকে কনস্টেবল পর্য়ন্ত সবাই এই সরকারকে চায়। কার বক্তব্য- শাহেদের বক্তব্য। তিনি বিরাট রাজনৈতিক বিশ্লেষক, নির্বাচনের ব্যাখ্যা দিচ্ছেন কেনো আওয়ামী লীগ জিতবে।”

রিজভী বলেন, ‘‘কী অদ্ভুত ব্যাখ্যা- সচিব থেকে চৌকিদার পর্যন্ত সবাই তো সরকারকে চায়, তাহলে এখানে অন্যরা আসবে কী করে। যেমন শাহেদ তেমনি তার সরকার, তেমনি তার কথাবার্তা। মানে গবু চন্দ্র রাজার দেশে চারিদিকে গবু চন্দ্র মন্ত্রী থাকলে, এই সমস্ত উদ্ভট, বাটপার এরা সমাজে খ্যাতিমান মানুষ হিসেবে পরিচিত হন, তারা টকশোতে আমন্ত্রণ পান।”

শাহেদকে গ্রেপ্তারের মাধ্যমে আরেকটি নাটকের আশঙ্কা প্রকাশ করে রুহুল কবির রিজভী বলেন, ‘‘এখন তারা আরেকটা নাটক করছে। বিএনপির শরিয়তপুরে ধানের শীষের প্রার্থী নুরুউদ্দিন অপুকে রিমান্ডে নেয়া হয়েছে। কেনো জানেন? আওয়ামী লীগের যেটা বৈশিষ্ট। তাকে টর্চার করে পুলিশ তার শেখানো কথা বলাতে চায়। এই যে আপনার জেকেজি, রিজেন্ট হাসপাতালের ভূয়া সনদ এবং এখানকার যে ঠকবাজী, বাটপারি সারা দেশ ও বিশ্বে যেভাবে উন্মোচিত হয়েছে। এখন এটাকে আড়াল করার জন্য আরেকটা নাটক তৈরি করবে নুরউদ্দিন অপুকে দিয়ে, তাকে দিয়ে টর্চার করে নানাভাবে তার মুখ দিয়ে বলানোর চেষ্টা করবে যে এগুলোর সাথে আর কারো নাম দেয়ার চেষ্টা করবে।”

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ‘‘এখন আরেকটা ষড়যন্ত্র চলছে। অর্থাৎ এতদিন তার উপর অত্যাচার, আক্রমণ করলো আওয়ামী লীগ, নির্বাচনের মুহুর্তে তাকে ঢাকাতে চিকিৎসার জন্য নিয়ে আসা হলো। তার উপর কত রিমান্ড গেছে। এই মুহুর্তে আবার অপুকে রিমান্ডে নেয়া হয়েছে। তাহলে নাটকটা এবার পরিস্কার বুঝতে পারছেন। নাটকটাকে একেবারে ক্লাইমেক্সে নিয়ে যাওয়ার জন্যে আজকে এই ঘটনা করা হচ্ছে। বিএনপি নেতা অপুকে নতুন করে রিমান্ডে নিয়ে তার মুখ দিয়ে কিছু বলানোর জন্য। যাতে আজকে শাহেদ কাণ্ড, জেকেজি কাণ্ড এগুলো যেন আড়াল হয়ে যায় সেই চেষ্টাই তারা (সরকার) করছে।”

এসময় তিনি বিএনপির এই নেতা দেশের এ অবস্থা থেকে উত্তরণে জনগনকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানান ।

সংগঠনের সভাপতি হোমিওপ্যাথিক চিকিতসক অহিদুল ইসলাম চৌধুরী স্বপনের সভাপতিত্বে মহাসচিব শাহজালাল আহমেদের পরিচালানায় অনুষ্ঠানে সিনিয়র সভাপতি সামছুজ্জোহা আলম, সহসভাপতি আজিজুর রহমান, স্বেচ্ছাসেবক দল মহানগরের দক্ষিনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, শ্যামপুর থানা মহিলা দলের সভানেত্রী নাসিমা তালুকদার প্রমূখ বক্তব্য রাখেন।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au