সাক্ষাৎকার

পল্লীবন্ধু এরশাদের মৃত্যুতে বাংলার রাজনীতিতে এক বিশাল শূন্যতা: বাবুল

  • 7:52 pm - July 14, 2020

আরিফ রববানী (ময়ময়মনসিংহ): জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারন সম্পাদক মাহফিজুর রহমান বাবুল বলেছেন, ‘পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ ছিলেন এক মহান নেতা। এই স্বাধীন বাংলার উন্নয়নের মহানায়ক। এদেশে মানুষের কল্যাণে যা কিছু উন্নয়নমোলক কর্মকান্ড হয়েছে তার একমাত্র দাবিদার মরহুম আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদ,যিনি এক বছর আগে মৃত্যু বরণ করেন এবং তার বিদায়ে বাংলাদেশের রাজনীতিতে এক বিশাল শূন্যতার সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, ‘এরশাদের রাজনীতি ছিল দেশ ও মানুষের কল্যাণে নিবেদিত। আগামী দিনেও পল্লীবন্ধুর আদর্শ অনুসরণ করে দেশ ও মানুষের কল্যাণে রাজনীতিকে এগিয়ে নিতে সকলের প্রতি আহবান জানান তিনি। তিনি পল্লীবন্ধুর স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করারও আহবান জানান। বাবুল বলেন-বেকারত্ব, দুর্নীতি ও বৈষম্য ও সামাজিক ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠা আগামী দিনে পল্লীবন্ধুর হাতে গড়া সংগঠন জাতীয় পার্টিকে শক্তিশালী সংগঠনে পরিণত করতে হবে। সে লক্ষে কাজ করতে নেতাকর্মীদের প্রতি তিনি আহবান জানান।

তিনি মঙ্গলবার সকাল ১০টায় এরশাদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে এ শ্রদ্ধা নিবেদন শেষে ফুলবাড়িয়া উপজেলা জাতীয় পার্টির আয়োজনে পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফুলবাড়িয়া উপজেলা জাতীয় পার্টির আয়োজিত স্মরণ সভায় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন ফুলবাড়ীয়া উপজেলা জাতীয় পার্টি,র দীর্ঘদিনের আহ্বায়ক আলহাজ্ব নাজমুল হক সরকার।

সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের উন্নয়নের তালিকা তুলে ধরে জাপা নেতা ও বীরমুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল বলেন, ‘সারা দেশে রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট করে পল্লীবন্ধু দেশকে আধুনিক বাংলাদেশে পরিণত করেছেন। স্বাস্থ্য ও শিক্ষায় অনন্য ভূমিকা রেখেছিলেন। দুরদর্শী এরশাদ বিকেএসপি প্রতিষ্ঠা করে দেশের ক্রীড়াঙ্গনে অসাধারণ অবদান রেখেছেন। পল্লীবন্ধুর হাতে প্রতিষ্ঠিত বিকেএসপি থেকে বিশ্বমানের খেলোয়াড় পাচ্ছে বাংলাদেশ।’

তিনি বলেন, আজকে যে ঢাকা শহরকে এত সুন্দর দেখছেন সেটার রূপকার হুসেইন মোহাম্মদ এরশাদ। স্কুল-কলেজগুলোকে সরকারিকরণ, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ঈদ বোনাস, সারা দেশে বিদ্যুৎসহ সব উন্নয়ন কর্মকাণ্ডের জন্য এরশাদ স্মরণীয় হয়ে থাকবেন।

একটি বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত দেশ ও এরশাদের স্বপ্ন বাস্তবায়নে তার আদর্শ নিয়ে নেতাকর্মীদের এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। পরে বিকালে ময়মনসিংহ জেলা জাতীয় তরুণ পার্টি ও পল্লীবন্ধু পরিষদ আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au