আরিফ রব্বানী, (ময়ময়মনসিংহ): জাতীয় পার্টি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু আলহাজ্ব হোসাইন মুহাম্মদ এরশাদের প্রথম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে পল্লীবন্ধু পরিষদের উদ্যোগে স্মরণসভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জেলা পল্লীবন্ধু পরিষদের আহবায়ক রুবেল আলী এসডি রুবেল এর সভাপতিত্বে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, প্রধান অতিথির সুযোগ্য সন্তান তরণ রাজনীতিবিদ মারুস তালাল দাইয়ান,পল্লীবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও ময়মনসিংহ জেলা শাখার মহিলা বিষয়ক সম্পাদিকা ফাতেমা বেগম,জেলা যুব সংহতির সদস্য সুলতান আহমেদ,জেলা তরুণ পার্টির সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, মাওঃ আরিফ রববানী প্রমুখ।
সভাশেষে পল্লীবন্ধু আলহাজ্ব হোসাইন মুহাম্মদ এরশাদের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া পরিচালনা করেন, মাওলানা আরিফ রববানী ।পরে উপস্থিত সকলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
নতুন সময়/মীম