ওপার বাংলা

চলেই গেলেন ভারতের সেই ডেপুটি ম্যাজিস্ট্রেট

  • 7:53 am - July 14, 2020
চলেই গেলেন ভারতের সেই ডেপুটি ম্যাজিস্ট্রেট

ভারত-পাকিস্তান : গোটা দেশে মহামারি করোনা ভাইরাসের বিস্তার যখন ব্যাপক হারে বাড়ছিল তখন বিভিন্ন রাজ্যের শ্রমিকদের নিরাপদে বাড়ি পৌঁছে দেয়ার কাজে এগিয়ে এসেছিলেন দেবদত্তা রায়। সেই করোনাযোদ্ধা এবার নিজের জীবনের কাছে হার মানলেন। নিজেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার চন্দননগর মহকুমা দফতরের ডেপুটি ম্যাজিস্ট্রেট দেবদত্তা রায়।

গতকাল সোমবার সকালে হুগলির শ্রীরামপুর শ্রমজীবী কোভিড হাসপাতালে মারা যান তিনি। তার বাড়ি কলকাতার দমদমের মতিঝিল এলাকায়। লকডাউন চলাকালে ডানকুনি রেলস্টেশনে অবস্থান নেয়া শ্রমিকদের সাহসিকতার সঙ্গে বাড়ি পৌঁছে দিতে কাজ করেছিলেন দেবদত্তা রায়।

এদিকে দেবদত্তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দেবদত্তাকে কোভিডযুদ্ধের ‘সামনের সারিতে থাকা এক সাহসী সেনানী’ হিসেবে আখ্যা দিয়েছেন।

করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় গত বৃহস্পতিবার রিপোর্ট পজিটিভ আসে তার। তিনি হাসপাতালে ভর্তি হননি। উত্তর চব্বিশ পরগনা জেলা স্বাস্থ্য দফতরের পরামর্শে বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি।

গেল রবিবার হঠাৎ করেই তার শ্বাসকষ্ট বেড়ে গেলে শ্রীরামপুর শ্রমজীবী হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় তাকে। শরীরে অক্সিজেন নেয়ার মাত্রাও অত্যধিক কমে গিয়েছিল তার। সেখানে চিকিৎসাধীন অবস্থায়ই সোমবার তিনি মারা যান।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au