জাতীয়

করোনা ইস্যুতে সৌদির আইন ও স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান – রাস্ট্রদূত গোলাম মসীহর

  • 1:41 pm - April 02, 2020
করোনা ইস্যুতে সৌদির আইন ও স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান - রাস্ট্রদূত গোলাম মসীহর

সৌদি আরব থেকে মোহাম্মদ ফিরোজ, : বিশ্ব জুড়ে মহামারী করোনা ভাইরাস থেকে মুক্ত থাকতে স্বাস্থ্য বিধি মেনে চলা, ঘর থেকে বের না হওয়ার জন্য প্রবাসীদের প্রতি অনুরোধ জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ্।

তিনি বলেন, এক ভয়াবহ কাল অতিক্রম করছে বিশ্ব আর সেই সময়ে সৌদি আরব করোনা ভাইরাস প্রতিরোধে ব্যবস্থা হিসেবে, সৌদি জনগনের ও প্রবাসী কর্মীদের কথা চিন্তা করে সময় উপযোগী সিদ্ধান্তের ফলে করোনা ভাইরাস সৌদি আরব নিয়ন্ত্রণ রয়েছে। সৌদি জনগণের পাশাপাশি সৌদিতে বসবাসরত বাংলাদেশি জনগণের নিরাপত্তা নিশ্চিত রয়েছে।

সৌদি নাগরিকদের পাশাপাশি বৈধ ও অবৈধ নাগরিকদের করোনা ভাইরাসের চিকিৎসা বিনামূল্যে করায় সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন রাষ্ট্রদূত।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনা অভিবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ সহায়তার পাশাপাশি প্রবাসীদের সব ধরনের সহযোগিতা দেওয়ার জন্য বাংলাদেশে দূতাবাস ও কনস্যুলেট জেনারেল কে বিশেষ নির্দেশনা দিয়েছেন বলে জানান তিনি।

২ মার্চ বৃহস্পতিবার সকালে বাংলাদেশ দূতাবাস রিয়াদে রাস্ট্রদূতের কার্যালয়ে সৌদি আরবের প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন সৌদি আরবের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ্।

রাস্ট্রদূত গোলাম মসীহ্ বর্তমান করোনা ভাইরাস থেকে মুক্ত থাকতে সৌদির আইন মেনে চলা সহ করোনা ভাইরাস থেকে সাবধান থাকার আহবান জানান।

প্রবাসী শ্রম জীবি, ব্যবসায়ী, চাকরি জীবি প্রায় সবাই কর্মহীন অবস্থায় ঘরে রয়েছে, অনেক প্রবাসী পরিবার পরিজন নিয়ে কস্টে আছে, অনেকেই লজ্জার কারনে বলতে পারেনা।

সরকারি ভাবে বেলা ৩ টা থেকে ভোর ৬ টা পর্যন্ত কারফিউ চলছে। সরকারের আইন মানার জন্য রিয়াদ বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলেট জেনারেল জেদ্দার পক্ষ থেকেও বলা হয়েছে, যে কোন স্বাস্থ্যসেবা পেতে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া ৯৩৭ নাম্বারে কল করতে বলা হয়েছে।

তবে রাস্ট্রদূত গোলাম মসীহ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মদিনায় যে তিন বাংলাদেশি মারা গেছেন তাদের ব্যাপারে তার বক্তব্যে উল্লেখ্য করেনি।

অপরদিকে প্রবাসী শ্রমজীবি মানুষ দেশে রেখে আশা পরিবার পরিজনের চিন্তা করে আতংকে কাটছে দিন। সকলের একটাই দোয়া মহান আল্লাহ পাকের রহমত ছাড়া কোন উপায় নেই।

প্রসঙ্গত সৌদি আরবে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে চলেছে – গত ২৪ ঘণ্টায় সৌদি আরবে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৬৫জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত ১৮৮৫জন। আজকে মারা গেছে ৫জন, এই নিয়ে সর্বোমোট মারা গেছেন ২১জন। সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৬৪জন, সর্বমোট সুস্থ হয়েছেন ৩২৮ জন।

 

এই শাখার আরও খবর

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক  রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের সহযোগিতায় গতকাল মধ্যরাতে অর্ধশত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার রাত আনুমানিক…

কৃষকরা যাতে বৈষম্যের শিকার না হয় সেজন্য তারেক রহমান দেশের কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন: ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব 

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যশোর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব বলেছেন, কৃষকরা…

অবৈধ পথে কোটি কোটি টাকার সম্পদের মালিক উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস

নিজস্ব সংবাদদাতা:  অবৈধ পথে অটেল সম্পদের মালিক হয়েছেন উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস। সম্প্রতি তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের…

স্বেচ্ছাসেবক লীগের নেতা পরিচয় দীর্ঘদিন ধরে নিউমার্কেটের চাঁদা তুলছেন টুন্ডা শফিক!!

নিজস্ব প্রতিবেদক: নিউ মার্কেট থানা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি হেমায়েত হোসেন চুন্নুর সহযোগী টুন্ডা শফিকের নেতৃত্বে নিউমার্কেট এলাকায় চাঁদাবাজির রমরমা ব্যবসা। টুন্ডা শফিক আগে স্বেচ্ছাসেবক…

চাঁদাবাজির প্রতিবাদ করায় যুবদলনে তাকেই চাঁদাবাজ বানানোর ষড়যন্ত্র

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারের রাজধানীর কাওরানবাজারকে ঘিরে তৈরি হয় চাঁদাবাজ সিন্ডিকেট। ট্রাকস্ট্যান্ড, মাছের আড়ৎ, ফুটপাথ, পাইকারি কাঁচাবাজার, কিচেন মার্কেট, কাঠ পট্টিসহ পুরো এলাকাজুড়ে চলে…

সাবেক ছাত্রদলনেতার বিরুদ্ধে মামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক:  বৃহত্তর মোহাম্মদপুর থানা ছাত্রদলের সাবেক সফল সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তরের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক ইমামুল হাসান হেলালের…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au