আইন আদালত

স্বামীর স্বীকারোক্তি, গ্রেফতার হতে পারেন সেই ডা. সাবরিনা!

  • 6:36 am - July 12, 2020
স্বামীর স্বীকারোক্তি, গ্রেফতার হতে পারেন সেই ডা. সাবরিনা!

ঢাকা: নমুনা পরীক্ষা না করেও জেকেজি হেলথ কেয়ারের করোনার ভুয়া রিপোর্টের বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে জানানো হয়েছিল বলে দাবি করেছেন কথিত স্বেচ্ছাসেবী সংগঠনটির চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফ চৌধুরী।

ভয়াবহ এই অপকর্মে তার স্বামী জেকেজির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আরিফুল হক চৌধুরী কারাগারে যাওয়ার ২০ দিন পর ডা. সাবরিনা একটি বেসরকারি টিভি চ্যানেলের কাছে এমন দাবি করেছেন।

নমুনা ফেলে দিয়ে হাজারো মনগড়া করোনা রিপোর্ট দেয়ার প্রতারণা ফাঁসের পর সাবরিনা নিজেকে জেকেজির চেয়ারম্যান নন বলেও দাবি করছেন এখন।

তবে পুলিশের দায়িত্বশীল সূত্র মতে, গ্রেপ্তার হওয়ার পর স্বামী আরিফুল জেকেজিতে সাবরিনার সম্পৃক্ততার বিষয়ে বিস্তারিত তথ্য দিয়েছেন। শিগগিরই তাকে জিজ্ঞাসাবাদের আওতায় নিয়ে আসা হবে।

মহামারি করোনা ভাইরাসের সন্দেহভাজন রোগীদের পরীক্ষার মনগড়া রিপোর্ট দেয়া নিয়ে এখন আলোচনায় ডা. সাবরিনা আরিফ চৌধুরী। জঘন্য এই অপকর্মের অভিযোগে তার প্রতিষ্ঠানের সিইও ও স্বামী আরিফ চৌধুরীসহ ৬ জন কারাগারে।

কিন্তু স্বামী আরিফ গ্রেপ্তারের পর থেকে প্রায় ২০ দিন ধরে লোকচক্ষুর আড়ালে রয়েছেন ডা. সাবরিনা। সবশেষ শনিবার সময় টিভির প্রতিবেদককে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন। এমনকি জেকেজির চেয়ারম্যান নন বলেও দাবি করেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কার্ডিয়াক সার্জন সাবরিনা।

ডা. সাবরিনা বলেন, ‘জেকেজির চেয়ারম্যান হওয়ার কোনো প্রশ্নই আসে না। বরং এটা ওভাল কোম্পানির একটি অঙ্গসংগঠন। ওভাল গ্রুপ ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান। এটির মালিক হচ্ছেন আরিফুর রহমান।’

দেশে করোনা মহামারির প্রকোপ শুরুর পর প্রায় ৩ মাস ধরে নমুনা সংগ্রহ করে পরীক্ষার নামে প্রতারণা জেকেজি করে আসছিল সে কার্যক্রমে সরাসরি অংশ নিতে দেখা গেছে সাবরিনাকে। বিভিন্ন সংবাদমাধ্যমে নিজেকে চেয়ারম্যান পরিচয় দিয়ে সাক্ষাৎকারও দিয়েছেন।

তবে এখন কেন পদ-পদবির কথা অস্বীকার করছেন প্রশ্নে ডা. সাবরিনা সময় টিভিকে বলেন, আমি ওনাকে (আরিফ) কাজ পাইয়ে দিয়েছি, দিতাম এটা পুরোপুরি মিথ্যে কথা। এখন অভিযোগ প্রমাণ হোক।

তবে পুলিশ বলছে, জেকেজির প্রতারণা থেকে সাবরিনার কোনোভাবেই দায় এড়ানোর সুযোগ নেই। কারণ তার স্বামী আরিফ চৌধুরী জিজ্ঞাসাবাদে প্রতিষ্ঠানের সঙ্গে সাবরিনার সক্রিয় সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।

এদিকে সাবরিনা জানান, জেকেজির করোনা রিপোর্ট প্রতারণার বিষয়ে তিনি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদকেও জানিয়েছিলেন। সাবরিনা বলেন, ‘আমি ডিজি ও এডিজিকে এ বিষয়ে জানিয়েছিলাম।’

তদন্তসংশ্লিষ্টরা জানান, ডা. সাবরিনার হাত ধরেই করোনার স্যাম্পল কালেকশনের কাজটি ভাগিয়ে নেয় জেকেজি। প্রথমে তিতুমীর কলেজে মাঠে স্যাম্পল কালেকশন বুথ স্থাপনের অনুমতি মিললেও প্রভাব খাটিয়ে ঢাকার বিভিন্ন এলাকায় এবং অনেক জেলা থেকেও সংগ্রহ করা হয় নমুনা। সন্দেহভাজন করোনা রোগীদের নমুনা সংগ্রহ করে টেস্ট করার জন্য স্বাস্থ্য অধিদফতরের সঙ্গে জেকেজির যে চুক্তি ছিল তা বাতিল করা হয়েছে।

তবে তার এমন দাবির বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের বক্তব্য নিতে পারেনি। একাধিকবার তার মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

এদিকে, রিজেন্ট হাসপাতাল ও জোবেদা খাতুন হেলথ কেয়ারের (জেকেজি) প্রতারণার বিষয়ে ব্যাখ্যা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক (সমন্বয়) ডা. মো. জাহাঙ্গীর কবির স্বাক্ষরিত শনিবার সন্ধ্যায় পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে অধিদপ্তর দাবি করেছে, হাসপাতাল দুটি তাদের সঙ্গে প্রতারণা করেছে এবং এটা তারা ধারণাও করতে পারেননি।

এই শাখার আরও খবর

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au