জাতীয়

কেরানীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

  • 6:01 pm - July 11, 2020
কেরানীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

কেরানীগঞ্জ প্রতিনিধি, মো.এরশাদ হোসেন: রাজধানী ঢাকার কেরানীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় খাইরুল ইসলাম(২৬) নামের এক পুলিশ কন্সটেবল নিহত হয়েছে। সে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের আড়মোহল গ্রামের শাজাহান শেখের ছেলে।

দুর্ঘটনায় মোটরসাইকেলে আরোহী আপন পুলিশ সদস্য মাসুদ রানা(২৫)ও মারাত্মক ভাবে আহত হয়। তাকে মিরপুর ডেন্টাল মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। আহত অবস্থায় প্রথমে তাদের কে স্থানীয় রোহিতপুর জেনারেল হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য স্যার সলিমুল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পূর্বেই খায়রুলের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। নতুন সোনাকান্দা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহমুদ আলম জানান, আজ ১১ জুলাই শনিবার দুপুর ১টায় অফিসিয়াল কালে কর্মস্থল নতুন সোনাকান্দা পুলিশ ফাঁড়ি থেকে তারা রাজারবাগ পুলিশ স্টেশনে যাচ্ছিলো।

পুলিশ ফাঁড়ি থেকে দুই/তিন’শ গজ দূরে(জিঞ্জিরা-বান্দুরা সড়কে) যাওয়া মাত্রই তারা দুর্ঘটনার শিকার হয়। কি ভাবে, কিসের সাথে সংঘর্ষ ঘটেছে তা জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে রাস্তা সংস্কার কাজের জন্য রাখা পাথরের কনক্রিটের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। কয়েকদিন পূর্বেও একই স্থানে আরেকটি দূর্ঘটনা ঘটে। কেরানীগঞ্জ মডেল থানার ওসি অপারেশন আসাদুজ্জামান টিটু জানান,সোনাকান্দা পুলিশ ক্যাম্পের দুই কন্সটেবল খায়রুল ইসলাম ও মাসুদ রানা সরকারী ডাক নিয়ে তারা একটি মোটরসাইকেল যোগে ঢাকার পুলিশ সুপারের কার্যালয়ে আসার সময় অজ্ঞাত নামা একটি সিএনজি অটোরিকশা তাদের মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়।

এতে খায়রুল ইসলাম ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত অবস্থায় মাসুদ রানাকে উদ্ধার করে প্রথমে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে সেখান থেকে মিরপুর ডেন্টাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত খায়রুল ইসলামের লাশ উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসাপাতেলর মর্গে প্রেরন করা হয়েছে। এব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার ওসি কাজী মাইনুল ইসলাম জানান, কেরানীগঞ্জ সার্কেল এসপি রামানন্দ সরকার সহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। দ্রুত ওই ঘাতক সিএনজি ও চালককে চিহ্নিত করে তাকে আটক করার চেষ্টা চালছে।

 

নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক  রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের সহযোগিতায় গতকাল মধ্যরাতে অর্ধশত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার রাত আনুমানিক…

কৃষকরা যাতে বৈষম্যের শিকার না হয় সেজন্য তারেক রহমান দেশের কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন: ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব 

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যশোর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব বলেছেন, কৃষকরা…

অবৈধ পথে কোটি কোটি টাকার সম্পদের মালিক উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস

নিজস্ব সংবাদদাতা:  অবৈধ পথে অটেল সম্পদের মালিক হয়েছেন উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস। সম্প্রতি তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের…

স্বেচ্ছাসেবক লীগের নেতা পরিচয় দীর্ঘদিন ধরে নিউমার্কেটের চাঁদা তুলছেন টুন্ডা শফিক!!

নিজস্ব প্রতিবেদক: নিউ মার্কেট থানা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি হেমায়েত হোসেন চুন্নুর সহযোগী টুন্ডা শফিকের নেতৃত্বে নিউমার্কেট এলাকায় চাঁদাবাজির রমরমা ব্যবসা। টুন্ডা শফিক আগে স্বেচ্ছাসেবক…

চাঁদাবাজির প্রতিবাদ করায় যুবদলনে তাকেই চাঁদাবাজ বানানোর ষড়যন্ত্র

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারের রাজধানীর কাওরানবাজারকে ঘিরে তৈরি হয় চাঁদাবাজ সিন্ডিকেট। ট্রাকস্ট্যান্ড, মাছের আড়ৎ, ফুটপাথ, পাইকারি কাঁচাবাজার, কিচেন মার্কেট, কাঠ পট্টিসহ পুরো এলাকাজুড়ে চলে…

সাবেক ছাত্রদলনেতার বিরুদ্ধে মামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক:  বৃহত্তর মোহাম্মদপুর থানা ছাত্রদলের সাবেক সফল সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তরের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক ইমামুল হাসান হেলালের…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au