সারাদেশ

করোনায় সামাজিক বাঁধা উত্তরণে সম্মুখ যোদ্ধাদের মত বিনিময়

  • 4:22 pm - July 10, 2020
করোনায় সামাজিক বাঁধা উত্তরণে সম্মুখ যোদ্ধাদের মত বিনিময়

রাকিব:  কোভিড-১৯ করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়ে যাচ্ছে পুরো বিশ্ব। বিশ্বের অনেক দেশের মতোই সামাজিক চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে বাংলাদেশকেও। এমনই প্রেক্ষাপটে সামাজিক বাঁধা বা সোশ্যাল স্টিগমা এর শিকার হতে হয়েছে করোনা মোকাবেলায় দায়িত্ব পালন করা সম্মুখ যোদ্ধাদেরও। দায়িত্ব পালনকালে প্বারিপ্বার্শিক অবস্থা থেকে কি ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়েছে, চ্যালেঞ্জ কি ছিল আর সেগুলো মোকাবেলাই বা কিভাবে করা হয়েছে সেসব বিষয়ে মত বিনিময় করেছেন তরুণরা।

বৃহস্পতিবার (৯ জুলাই) ইন্সপায়ারিং বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এক ফেসবুক এবং ইউটিউব লাইভে সমবেত হয়ে এই মতবিনিময়ে অংশ নেন আলোচকেরা। এতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের রেজিস্ট্রার (মেডিক্যাল ইউনিট-ভিএ) ডা. রিফাত আল ইমন, মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার (সার্জারি) ডা. ওয়াসিহ উদ্দিন আহমেদ, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিজনেস স্কুলের প্রধান এবং সহযোগী অধ্যাপক এস এম আরিফুজ্জামান, পুলিশের নোয়াখালী জেলা গোয়েন্দা বিভাগে দায়িত্বরত উপ পরিদর্শক মোহাম্মদ আশিকুর রহমান এবং সংগীত শিল্পী আমিদ হোসেন চৌধুরী। ইন্সপায়ারিং বাংলাদেশের প্রতিষ্ঠাতা ইমরান ফাহাদ আলোচনা পর্বে সঞ্চালনা করেন।

এসময় নিজেদের অভিজ্ঞতা বিনিময় করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের রেজিস্ট্রার (মেডিক্যাল ইউনিট-ভিএ) ডা. রিফাত আল ইমন বলেন, এই করোনাকালীন সময়ে আমাদের একটি ডিজিটাল মাধ্যাম দরকার যার মাধ্যমে আমরা সবাইকে সচেতন করতে পারি ।
মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার (সার্জারি) ডা. ওয়াসিহ উদ্দিন আহমেদ বলেন, ঈন্সপায়ারিং বাংলাদেশ প্লাটফরম এর মাধ্যমে আমরা সবাইকেই সচেতন করতে পারবো।

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিজনেস স্কুলের প্রধান এবং সহযোগী অধ্যাপক এস এম আরিফুজ্জামান বলেন, একটি বাংলাদেশের সামাজিক যোজাযোগ মাধ্যম দরকার যার মাধ্যমে আমাদের প্রোগোতীশিল যুব সমাজ আরো সচেতন হতে পারে।
ইন্সপায়ারিং বাংলাদেশের প্রতিষ্ঠাতা ইমরান ফাহাদ বলেন, ‘ এই করোনাকালীন সময়ে সম্মুখযোদ্ধা দের প্রতি সংবেদনশীল আচরণ এবং যুব সমাজকে সচেতন এবং অনুপ্রানীত করার জন্যই আমরা ইন্সপায়ারিং বাংলাদেশ এর ডিজিটাল প্লাটফ্রম লঞ্চ করতে যাচ্ছি খুবই দ্রুত’

 

নতুন সময়/ মীম

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au