রাজনীতি

রিজেন্ট কেলেঙ্কারিতে জড়িতদের ক্রসফায়ার চান এমপি হারুন

  • 6:12 pm - July 08, 2020
রিজেন্ট কেলেঙ্কারিতে জড়িতদের ক্রসফায়ার চান এমপি হারুন

ঢাকা: নমুনা পরীক্ষা না করেই করোনার রিপোর্ট, প্রতারণা করে অর্থ আদায়সহ নানা অভিযোগের অভিযুক্ত রিজেন্ট হাসপাতালের সঙ্গে জড়িতদের ক্রসফায়ার দিয়ে মেরে ফেলা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির সংসদ সদস্য হারুন অর রশীদ।

মানুষের জীবন-মরণ নিয়ে ছিনিমিনি খেলায় বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এ মন্তব্য করেন হারুন।

স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ করে হারুন বলেন, ‘আপনি মাদকাসক্ত-মলম পার্টির লোকদের ধরে ক্রসফায়ার দিচ্ছেন। অথচ এতো বড় অপকর্ম করলো এখন পর্যন্ত সে গ্রেফতার হয়নি। সে কোথায় আছে?’

বিএনপির এই যুগ্ম মহাসচিব প্রশ্ন রেখে আরও বলেন, ‘এই হাসপাতালের পরিচালনা বোর্ড, কর্তৃপক্ষ তাদের অগোচরেই কি এ সব অপকর্ম হয়েছে।’

এক পর্যায় বিএনপির এই সংসদীয় মুখপাত্র বলেন, ‘মানুষের জীবন-মৃত্যু নিয়ে যারা ছিনিমিনি খেলে তাদের বাঁচিয়ে রাখা উচিত নয়, তাদের ক্রসফায়ারে দেয়া উচিত।’

তিনি আরও বলেন, করোনা টেস্টের লাইসেন্স যাদের দেয়া হয়েছে, সেগুলোতে অনিয়ম-দুর্নীতি হয়েছে। যারা আবেদন করেছিল সেখানে দলীয় বিবেচনা করা হয়েছিল বলেই, যাদের সক্ষমতা আছে করোনা টেস্টের তাদের অনেককেই দেয়া হয়নি।

স্বাস্থ্য অধিদফতরে রদবদল চেয়ে তিনি বলেন, স্বাস্থ্য খাতের যে বেহাল দশা, স্বাস্থ্য অধিদফতরের যে বেহাল দশা, আগেই বলেছি এ অবস্থান থেকে পরিত্রাণের জন্য উপযুক্ত ব্যক্তিকে দায়িত্ব দেন।

হারুন বলেন, রাজধানী ঢাকার মতো জায়গায় রিজেন্ট হাসপাতাল করোনা চিকিৎসার দেদারসে ভুয়া প্রত্যয়নপত্র দিয়েছে। এক দুইটি নয়, ছয় হাজারের বেশি এবং তারা আবার সরকারের কাছেও টাকা দাবি করেছে।

 

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au