খেলাধুলা

করোনা যাচ্ছে না এ বছরে, সহ্য করতে বললেন সৌরভ

  • 10:31 am - July 07, 2020
করোনা যাচ্ছে না এ বছরে, সহ্য করতে বললেন সৌরভ

ক্রীড়া : প্রাণঘাতী করোনার কারণে পুরো বিশ্বই বিপর্যস্ত। এদিকে উপমহাদেশের দেশ ভারত, বাংলাদেশ, পাকিস্তানে করোনা সংক্রমণ কমছে না, উল্টো বেড়ে চলেছে প্রতিদিন। কিন্তু এটির শেষ কবে? সৌরভ গাঙ্গুলী মনে করছেন, করোনা থেকে মুক্তি পেতে পেতে চলে যেতে পারে এ বছরের পুরোটাই।

করোনার কারণে বিশ্বের অনেক বড় বড় লিগ বা টুর্নামেন্ট বন্ধ বা স্থগিত হয়ে গেছে। শোনা যাচ্ছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ না হলে আগামী সেপ্টেম্বরে হতে পারে আইপিএল। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলীর কথায় অবশ্য মনে হচ্ছে, এ বছর মনে হয় না ভারতে এই টুর্নামেন্ট আয়োজন সম্ভব হবে।

ভারতে গতকাল করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৭ লাখ। সবচেয়ে বেশি আক্রান্তে তালিকায় দেশটি রয়েছে তিনে। সম্প্রতি ভারতীয় ওপেনার মায়াঙ্ক আগারওয়াল এক অনলাইন আড্ডায় যখন সৌরভের কাছে জানতে চাইলেন বর্তমান করোনা পরিস্থিতি কীভাবে দেখছেন, সেটির উত্তরে সাবেক ভারতীয় অধিনায়ক বললেন, ‘আমার মনে হয়, আগামী দু-তিন-চার মাস খুব কঠিন হবে। আমাদের এটা শুধু সহ্য করে যেতে হবে। এই বছরের শেষ দিকে কিংবা আগামী বছরের শুরুতে হয়তো আমরা স্বাভাবিক জীবনে ফিরতে পারব।’

এ বছর করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কোনো লক্ষণ দেখছেন না সৌরভ, আইপিএলে তাহলে ভারতে হবে কী করে? অবশ্য এরই মধ্যে আরব আমিরাত, শ্রীলঙ্কার পর নিউজিল্যান্ডও আইপিএল আয়োজনের আগ্রহ দেখিয়েছে। তবে বিসিসিআই এখনো এটি নিশ্চিত করে কিছু বলেনি। সৌরভ এখন তাকিয়ে টিকা আবিষ্কারের দিকে, ‘আমি টিকার অপেক্ষায় আছি। তার আগপর্যন্ত আমাদের সতর্ক হয়ে চলতে হবে। আমরা জানি কী ঘটছে। আমরা অসুস্থ হতে চাই না। একবার টিকা আবিষ্কার হয়ে গেলে তখন সব স্বাভাবিক হয়ে আসবে।’

এরই মধ্যে করোনার কারণে কিছু নিয়মে পরিবর্তনও এনেছে আইসিসি। করোনার সঙ্গে কীভাবে মানিয়ে নিতে হবে, বিষয়টি সৌরভ বুঝিয়েছেন তার মতো করেই ‘এটা অনেকটা ব্যাটিং কৌশলের মতোই। সব পিচে একভাবে ব্যাটিং করা যায় না। মন্থর উইকেটে করতে হয় এক কৌশলে। ঘূর্ণি উইকেটে আরেক রকম। ন্যাড়া উইকেটে আবার আরেক রকম। কোভিড এখন যে পর্যায়ে আছে, আগে আমাদের এখান থেকে বের হতে হবে। আশা করি, এ বছরের শেষ দিকে সব ঠিক হয়ে যাবে।’

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au