যশোরে গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ী আটক
সোহেল রানা, যশোর প্রতিনিধি: যশোরের শার্শায় দুই কেজি গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।মঙ্গলবার সকালে শার্শার কায়বা থেকে তাদেরকে আটক করে বাগআঁচড়া পুলিশ।
আটকরা হলেন-শার্শা থানাধীন বসতপুর গ্রামের আনারুল ইসলামের স্ত্রী তানিয়া খাতুন (৩২)ও বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের তৈয়ব আলীর স্ত্রী লাইলি বেগম (৩৫)।
পুলিশ সূত্রে জানায়, গোপন সংবাদের মাধ্যমে জানা যায়,দুই নারী মাদক ব্যবসায়ী গাঁজার একটি চালান নিয়ে গয়ড়া হতে বাগআঁচড়া অভিমুখে রওনা হয়েছে।এমন গোপন সংবাদের ভিত্তিতে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের(এএসআই) মাসুদ রানা সঙ্গীয় ফোর্স নিয়ে কায়বা এলাকায় অভিযান পরিচালনা করে।এসময় দুই নারীকে আটক করা হয়।পরে তাদের হাতে থাকা ব্যাগের ভিতর রক্ষিত দুই কেজি গাঁজা পাওয়া যায়।
এ ব্যাপারে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ গৌতম ঘোষ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে শার্শা থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।
নতুন সময়/টিআই