আন্তর্জাতিক

একদিনেই যুক্তরাষ্ট্রে আক্রান্ত অর্ধলাখ

  • 9:43 am - July 07, 2020
নতুন করে ভারতে আক্রান্ত প্রায় ২৩ হাজার

ঢাকা: যুক্তরাষ্ট্রকে সবচেয়ে বেশি নাকানি-চুবানি খাওয়াচ্ছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। সর্বোচ্চ আক্রান্তের দিক দিয়ে দেশটি শীর্ষে তো রয়েছেই, এখন সর্বোচ্চ আক্রান্তও হচ্ছে এই দেশটিতে। প্রতিদিনই নতুন করে ৪০ হাজারের ঘরে আক্রান্ত হচ্ছে করোনায়। তবে এবার একদিনেই আক্রান্ত অর্ধলাখ ছাড়াল। যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫০ হাজার ৫৮৬ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

ওয়ার্ল্ডওমিটার ওয়েবসাইটের সর্বশেষ তথ্য বলছে, বিশ্বে এ পর্যন্ত করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা এক কোটি ১৭ লাখ ৩৯ হাজার ৮৯৩ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন এক লাখ ৭১ হাজার ৫০৮ জন। এ পর্যন্ত মারা গেছেন পাঁচ লাখ ৪০ হাজারের বেশি। মোট সুস্থ হয়েছেন ৬৬ লাখ ৩৭ হাজার ৪৬৬ জন।

যুক্তরাষ্ট্রের বিষয়ে বলা হয়েছে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় আরও ৩৭৮ জন মারা। অর্থাৎ দেশটিতে দৈনিক আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বমুখী থাকলেও মৃতের হার কমেছে। এ পর্যন্ত মোট মারা গেছেন এক লাখ ৩২ হাজার ৯৭৯ জন। আর মোট আক্রান্তের সংখ্যা ৩০ লাখ ৪০ হাজার ৮৩৩ জন।

দেশটিতে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে টেক্সাস অঙ্গরাজ্যে-৯ হাজার ৫৪ জন। এছাড়া ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা ও আরিজোনা অঙ্গরাজ্যে যথাক্রমে ৬৮৯১, ৬৩৩৬ ও ৩৩৫২ জন আক্রান্ত হয়েছেন। তবে একসময় আক্রান্তে প্রথমদিকে থাকা নিউইয়র্কে নতুন আক্রান্ত কমেছে-মাত্র ৫৮৩ জন।

এদিকে যুক্তরাষ্ট্রের পরে একদিনে সর্বোচ্চ আক্রান্ত হয়েছে ভারতে-২২ হাজার ৫১০ জন। এছাড়া ব্রাজিল, রাশিয়া, পেরু, চিলি, মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকায় যথাক্রমে ২১ হাজার ৪৮৬, ৬ হাজার ৬১১, ২ হাজার ৯৪৫, ৩ হাজার ২৫, ৪ হাজার ৬৮৩ ও ৮ হাজার ৯৭১ জন আক্রান্ত হয়েছেন।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au