রাজনীতি

কোয়ারেন্টাইনে স্বাস্থ্যমন্ত্রী, তবে করোনায় আক্রান্ত নন

  • 11:10 am - March 29, 2020
কোয়ারেন্টাইনে স্বাস্থ্যমন্ত্রী, তবে করোনায় আক্রান্ত নন

ঢাকা: কোয়ারেন্টাইনে আছেন, তবে করোনা ভাইরাসে আক্রান্ত হননি বলে নিজেই জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

রবিবার (২৯ মার্চ) দুপুর ১২টায় মহাখালীতে আইইডিসিআরের সম্মেলন কক্ষ থেকে অনলাইনে লাইভ ব্রিফিংয়ে যুক্ত হয়ে একথা বলেন তিনি। এসময় করোনা ভাইরাস নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন করোনা ভাইরাসে আক্রান্ত, স্বাস্থ্যমন্ত্রী নিজেও কোয়ারেন্টাইনে আছেন কি-না জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয় বড় মন্ত্রণালয়। অনেক লোকজন আসা যাওয়া করে। তাদের কারও হতে পারে। সেটা তো আছেই। আমি তো কাজ করছি। করোনা ভাইরাসে আমি নিজে আক্রান্ত নই। আমি টেস্টও করেছি। কোয়ারেন্টাই বলবো না। তবে অন্যরা যেভাবে আছে আমিও সেভাবেই আছি।’

মন্ত্রী আরও বলেন, ‘সাধারণ ছুটি শেষে পরবর্তী সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী। করোনা পরিস্থিতি মোকাবিলায় পিপিইসহ সব ধরনের প্রস্তুতি রয়েছে সরকারের।’

তিনি বলেন, ‘চিকিৎসকদের নিরাপত্তার জন্য ইতোমধ্যে ৩ লাখ পিছ পিপিই (পারসোনাল প্রোটেকশন ইকুপমেন্ট) দেয়া হয়েছে। এছাড়াও ব্যক্তি উদ্যোগেও অনেক পিপিই দেয়া হচ্ছে।’

জাহিদ মালিক বলেন, ‘সর্দি বা কাশি হলেই সে করোনা আক্রান্ত এ কথা ঠিক নয়। আপনারা চিন্তিত না হয়ে প্রয়োজনীয় পরামর্শ নিন।’

এর আগে গতকাল শনিবার করোনা পরিস্থিত জানাতে অনলাইন লাইভ ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (ম্যানেজওয়ে ইনফরমেশন সিস্টেম) মো. হাবিবুর রহমানের কাছে একজন সাংবাদিক জানতে চান, স্বাস্থ্যমন্ত্রীর কোয়ারেনটাইনে থাকার বিষয়টি সত্যতা সম্পকে।

সাংবাদিকের এমন প্রশ্নের উত্তরে হাবিবুর রহমান ‘হ্যা’ বা ‘না’ কিছুই বলেননি। তিনি অন্য প্রশ্নের উত্তর দিতে শুরু করেন। সেই প্রশ্নের উত্তর শেষে আবার সাংবাদিক একই প্রশ্ন করেন। এভাবে বারবার তিনি তাকে এই প্রশ্নটি করেন। কিন্তু তিনি ‘হ্যা’ বা ‘না’ কোনো উত্তর না দেয়ায় সেই সাংবাদিক বলেন, ‘আপনাকে একটা প্রশ্ন করা হচ্ছে, আর আপনি বারবার একটি প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন’। তারপরও হাবিবুর রহমান ‘হ্যা’ বা ‘না’ কোনো উত্তর দেননি।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au