রাজনীতি

খালেদা জিয়ার সাক্ষাৎ চান ২০ দলীয় জোট নেতারা

  • 11:11 am - July 06, 2020
খালেদা জিয়ার সাক্ষাৎ চান ২০ দলীয় জোট নেতারা

ঢাকা: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে চান ২০ দলীয় জোট নেতারা।

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের রবিবার রাতের বৈঠকে নেতৃবৃন্দ এমন ইচ্ছে পোষণ করেন।

জোট নেতারা বলছেন, শর্তসাপেক্ষে গত ২৫ মার্চ অন্তর্বর্তীকালীন সময়ের জন্য খালেদা জিয়া কারামুক্ত হলেও জোট নেতারা গত প্রায় তিন মাসেরও বেশি সময়ের মধ্যেও বেগম জিয়ার সাক্ষাৎ পাননি।

ফলে জোট নেত্রীর শারীরিক অবস্থা জানা ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতিসহ আগামী দিনের রাজনৈতিক কর্মকৌশল ঠিক করা এবং সাবিক বিষয়ে কথা বলতে খালেদা জিয়ার সঙ্গে ২০ দলের নেতারা দেখা করতে চান।

সোমবার এ বিষয়ে জোটের শরিক ও লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান বলেন, ‘আমাদের নেত্রী ৩ মাসেরও বেশি সময় কারামুক্ত হয়েছেন। অথচ এখনও উনার সঙ্গে দেখা করতে কিংবা কথা বলতে পারিনি। জোটের বৈঠকও খুব এটা হচ্ছে না।’

তিনি বলেন, ‘যেহেতু ম্যাডাম কারামুক্ত হওয়ার পর ঐক্যফ্রন্টের নেতা মাহমুদুর রহমান মান্না সাক্ষাৎ করেছেন, তাই জোটের শরিক হিসেবে আমরাও নেত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চাই। তাঁর শারীরিক অবস্থা, আগামী দিনের রাজনৈতিক কৌশল ও করণীয়সহ বিভিন্ন বিষয়ে সরাসরি উনার নির্দেশনা জানতে চাই।’

দরকার হলে জোটের জ্যেষ্ঠ নেতাদের সমন্বয়ে কোনও প্রতিনিধিদল বেগম জিয়ার সঙ্গে দেখা করবে, তারপরও সাক্ষাৎ প্রয়োজন বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক জোটের আরেক শীর্ষ নেতা।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au