আইন আদালত

লাশ নিয়ে দিনভর রাস্তায় রাস্তায় ক্যাব চালক

  • 11:30 am - July 04, 2020
লাশ নিয়ে দিনভর রাস্তায় রাস্তায় ক্যাব চালক

ভারত: নারীকে ক্যাবের মধ্যে খুন করে মরদেহ নিয়ে দিনভর শহরের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান অ্যাপ ক্যাবের চালক।

এরপর রাত গভীর হলে খালের মধ্যে মরদেহ ফেলে দেন। এদিকে ওই দিনভর নিখোঁজ থাকায় পরিবারের লোকজন পুলিশের দ্বারস্থ হয়। পুলিশের তদন্তে বেরিয়ে আসে, তিনি হত্যার শিকার হয়েছেন।

রাতেই উদ্ধার হয় মরদেহ। পরে অভিযুক্ত ক্যাব চালককে গ্রেপ্তার করা হয়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার সাদার্ন অ্যাভিনিউতে।

আনন্দবাজারের খবরে বলা হয়েছে, ঘটনার সূত্রপাত মুদিয়ালি এলাকায়। ৪৫ বছরের লক্ষ্মী দাসের বাড়ি ওই এলাকায়। একই এলাকাতে থাকেন অ্যাপ ক্যাব চালক শিবশঙ্কর মান্না। লক্ষ্মী মুদিয়ালি এলাকায় পরিচারিকার কাজ করেন।

তার স্বামী সুভাষ দাস জানান, অন্য দিনের মতো শুক্রবার সকালে কাজে যান লক্ষ্মী। কিন্তু দুপুর বেলা বাড়ি না ফেরায় তাকে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। লক্ষ্মীর স্বামী জানতে পারেন, সাড়ে ১০টা নাগাদ একটি বাড়ির কাজ শেষ করে বেরিয়েছিলেন লক্ষ্মী। এ দিকে লক্ষ্মীর ফোনও বন্ধ পাচ্ছিলেন তারা। এরপর চারু মার্কেট থানায় অভিযোগ জানান লক্ষ্মীর স্বামী সুভাষ দাস।

এ দিকে স্থানীয় বিভিন্ন সূত্র থেকে লক্ষ্মীর পরিবারের সদস্যরা জানতে পারেন পাড়ার ক্যাব চালক শিবশঙ্কর মান্নার সঙ্গে কথা বলতে দেখা গেছে লক্ষ্মীকে। এই খবরের মধ্যে শিবশঙ্করেরও কোনো খোঁজ মিলছিলো না। তিনিও বাড়িতে ফেরেননি।

পুলিশ জানায়, কয়েকমাস আগে শিবশঙ্করকে ক্যাবের কিস্তির টাকা মেটানোর জন্য ৩০ হাজার টাকা ধার দিয়েছিলেন লক্ষ্মী। সেই টাকা তিনি বার বার ফেরত চাইছিলেন। কিন্তু টাকা ফেরত দিচ্ছিলেন না শিবশঙ্কর। এই সূত্র মিলিয়ে পুলিশ শিবশঙ্করের খোঁজ করতে থাকে। শেষে গভীর রাতে শিবশঙ্করের হদিস মেলে। তাকে পুলিশ জেরা করতে শুরু করলে তিনি খুনের কথা স্বীকার করেন।

পুলিশের বরাতে আনন্দবাজার বলছে, জেরায় অভিযুক্ত জানায় শুক্রবার সাড়ে ১০টা নাগাদ রাস্তায় লক্ষ্মীর সঙ্গে দেখা হয়ে যায় তার। লক্ষ্মী টাকা চাইলে তাকে নিজের উঠতে বলেন শিবশঙ্কর। তারপর সাদার্ন অ্যাভিনিউতে রাস্তার পাশে গাড়ি দাড় করিয়ে এসি চালিয়ে আচমকাই লক্ষ্মীর গলায় ধারাল অস্ত্র দিয়ে আঘাত করেন।

ক্যাবের মধ্যেই মৃত্যু হয় লক্ষ্মীর। তারপর তার দেহ নিয়ে শহরের রাস্তায় রাস্তায় ঘুরতে থাকেন শিবশঙ্কর। শেষ পর্যন্ত রুবি মোড় থেকে কিছুটা ভিতরে খালের মধ্যে দেহটা ফেলে পালিয়ে আসেন। পরে ভবানীপুর এলাকা থেকে শিবশঙ্করের রক্তমাখা গাড়ি উদ্ধার হয়।

 

নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au