নব্বই দশকে সাংবাদিকতা শুরু করেন কবি জাহিদ কাজী, আজ তার জন্মদিন
ঢাকা: কবি, লেখক ও সাংবাদিক জাহিদ কাজীর জন্মদিন আজ। সম্ভাবনাময় এই কবি ১৯৮৪ সালের ৩ জুলাই গাইবান্ধা জেলার পশ্চিম ছাপড়হাটী হাজীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। কারমাইকেল কলেজ থেকে ২০১০ সালে অর্থনীতি বিষয়ে স্নাতকোত্তর করেন তিনি।
লেখালেখি বিষয়ক কোর্স করেছেন দশেরও অধিক। লেখালেখি শুরু সেই ছোটবেলা থেকেই।
নব্বই দশকের শেষের দিকে সাংবাদিকতা শুরু করেন তিনি। দৈনিক শীতলক্ষ্যা, দৈনিক সাইফ, দৈনিক প্রথম খবরসহ বেশকিছু পত্রিকায় কাজ করেছেন এক যুগেরও বেশি।
পরবর্তীতে ২০১৪ সালের ফেব্রুয়ারিতে বেসরকািরি রেডিও আমার এ রিপোর্টার হিসেবে যোগ দেন জাহিদ কাজী। বর্তমানে তিনি জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল নিউজজি২৪ডটকম-এ কর্মরত আছেন। এখন পর্যন্ত তার ৮টি একক গ্রন্থ প্রকাশ পেয়েছে। পাশাপাশি রয়েছে বেশ কয়েকটি যৌথ প্রকাশনাও।
‘বাক্য’ নামে ব্যতিক্রমীধারার একটি সাহিত্যপত্রিকা সম্পাদনা করেন তরুণ এই কবি।
লেখালেখি বিষয়ে বিশেষ অবদানের জন্য যুগের আলো পত্রলেখক পরিষদ থেকে ‘সাহিত্য পুরস্কার ২০১৩’, ‘রঙধনু ছড়াকার সম্মাননা-২০১৬’, কাব্যকথার ‘শহীদ বুদ্ধিজীবী স্মৃতিপদক ২০১৭’ এবং ‘কাব্যচন্দ্রিকা স্বর্ণপদক ২০১৮’ লাভ করেন প্রতিভাদীপ্ত এই কবি।
নতুন সময়/টিআই