লাইফস্টাইল

বাংলাদেশের তরুণী ১৩১তম দেশ ভ্রমণে

  • 5:34 pm - September 30, 2022

হতাশার কারণে আত্মহত্যা করতে চাওয়া কাজী আসমা আজমেরী ভ্রমণ করেছেন ১৩১টি দেশ। বাংলাদেশের পাসপোর্ট দিয়ে ১৩১ দেশ ভ্রমণ করে তাক লাগিয়েছেন বিশ্বকে। সবশেষ গত ১১ সেপ্টেম্বর মরিশাসের উদ্দেশে রওনা হন তিনি।

আসমা বিশ্বের সব দেশ ঘুরতে চান। দেশের পাসপোর্ট নিয়ে তিনি বিশ্বভ্রমণ করছেন। এই তরুণী এখন মরিশাসে অবস্থান করছেন। এ বিষয় আসমা বলেন, ছোটবেলা থেকেই মরিশাস অনেক পছন্দের একটি দেশ ছিল, যা হানিমুনে যাওয়ার কথা থাকলেও, পরে একাই রওনা হয়েছি।

আসমা মরিশাসে একাই ঘুরে বেড়াচ্ছেন আর সবুজ পাসপোর্ট এবং ওখানকার স্কুল-কলেজে তার ভ্রমণের গল্প শোনাচ্ছেন। মোটিভেশন স্পিক দিয়েছেন বিভিন্ন জায়গায়। ইউনিভার্সেল কলেজে প্রায় তিনটি সেশনে প্রায় আড়াইশ ছেলেমেয়ের সঙ্গে তার ভ্রমণের গল্প ও স্বপ্নবাজ হয়ে তোলার জন্য উৎসাহিত করেন।

মরিশাস সম্পর্কে এই তরুণী বলেন, ইন্ডিয়া থেকে এসে মনে হলো আরেকটি ইন্ডিয়ান কমিউনিটি। কিন্তু তারা অত্যন্ত আধুনিক ও চিন্তা-চেতনায় অনেক উন্নত একটি দেশ। এ দেশে ফ্রান্স, ইংরেজি এবং হিন্দি ভাষায় কথা বলা হয়।

তিনি আরও বলেন, মরিশাস আবারও উঠে আসবে ট্যুরিজম ইউরোপ-আমেরিকার চমৎকার ডেস্টিনেশন হিসেবে। ইন্ডিয়ান ট্যুরিস্ট রয়েছে। এক মাল্টিকালচারের অনন্য দৃষ্টান্ত। এখানে ৬০ শতাংশ হিন্দু , ২০ শতাংশ মুসলিম ও ২০ শতাংশ খ্রিস্টান সম্প্রদায়ের লোক বসবাস করেন।

ভ্রমণপিয়াসু কাজী আসমা বলেন, ‘ছোটবেলা থেকেই আমি খুব দুরন্ত ছিলাম। ঘুরে বেড়ানোর ইচ্ছা ছিল প্রবল। সেই আকাঙ্ক্ষা থেকেই বিশ্ব ঘুরে দেখার ইচ্ছা জাগে। প্রথমে গিয়েছিলাম থাইল্যান্ড। নীল সমুদ্র দেখার পর মনে হয়েছিল, ভ্রমণের জন্য যত টাকা খরচ হয়েছে; এই সমুদ্র দেখার পর সব উঠে গেছে। এর পর নেপাল যাই।

হিমালয় দেখার পর পুরো বিশ্বের সৌন্দর্য আমাকে টানতে থাকে। তখন থেকে পৃথিবীর নানা দেশে যাওয়ার ভিসা সংগ্রহের লক্ষ্যে নামি।’ পড়াশোনার পাশাপাশি চাকরি করতেন আসমা। এতে যে টাকা জমেছে সেই টাকা দিয়েই ভ্রমণ করছেন। ‘পড়াশোনা শেষ হলে এক-দেড় বছর চাকরি করি আর ছয় মাস ভ্রমণ করি’— জানান আসমা।

তার মতে, ভ্রমণ করলে বিশ্বের বিভিন্ন দেশের আইন, নিয়মনীতি, নৈতিকতা জানা ও শেখা যায়। নিজের মধ্যে থেকে হিংসা-বিদ্বেষ চলে যায়। যারা ভ্রমণ করেন, তারা উদার মনের হয়। নিজের মধ্যে দক্ষতা তৈরি হয় ভ্রমণের মাধ্যমেই।

যারা হতাশায় ভুগেন ভ্রমণ তাদেরকে এই প্রবণতা থেকে মুক্তি দিতে পারে বলে মনে করেন আসমা আজমেরী। তিনি বলেন, যারা আত্মহত্যার মতো পথে হাঁটার চিন্তা করেন, তাদের একবার ভ্রমণের পথে হাঁটা উচিত।

এই শাখার আরও খবর

ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত, বন্যাঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা

ঢাকা: ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে…

পেশাদারিত্বের অনন্য নজির: ঝড়ের মধ্যে একাই সরালেন ভেঙে পড়া গাছ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন জায়গায় ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। ঝড় বৃষ্টির মধ্যে কাকরাইল মসজিদ থেকে মৎস্য ভবন যাওয়ার পথে তীব্র বাতাসে একটি গাছ ভেঙে সড়কের…

পেঁয়াজ উৎপাদনে আরও ১৫ কোটি টাকার প্রণোদনা

ঢাকা: গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ ও উৎপাদন বাড়াতে ২০২৩-২৪ অর্থবছরে তৃতীয় ধাপে আরও ১৫ কোটি টাকার প্রণোদনা দেবে সরকার। সোমবার (২ অক্টোবর) কৃষি মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ…

হায়দ্রাবাদে ‘ইয়াসোদা’ হাসপাতালে ভুল চিকিৎসায় বাংলাাদেশী গৃহবধূর মৃত্যু তদন্তের দাবি

ঢাকা: ভারতের হায়দারাবাদ ‘ইয়াসোদা’ হাসপাতালে ভুল চিকিৎসা বাংলাদেশী গৃহবধূ ফারহানা আক্তার ওরফে ডিনার মৃত্যুর সুষ্ঠু তদন্ত পূর্বক দায়ীদের বিচারের দাবি করেছেন তার স্বামী ও সন্তানেরা।…

সোনালী রঙের ছোট চুলে বুবলীকে যেন চেনাই দায়

ঢাকা: ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। বর্তমানে ব্যস্ত আছেন নতুন সিনেমার শুটিংয়ে। এ নায়িকা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। প্রায় সময়ই ভক্তদের সঙ্গে নতুন ছবি…

আমন্ত্রণ পেলে ভারত সফরে যেতে আগ্রহী বিএনপি

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভারতমূখী হচ্ছে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো। এরই মধ্যে দেশটিতে ঘুরে এসেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। বিজেপিসহ…

শারীরিক সম্পর্কের চূড়ান্ত মুহূর্তে মেয়েরা যে কথাটি শুনতে চান

লাইফস্টাইল: বিশেষজ্ঞরা হলফ করে বলেন, একটা সুস্থ-স্বাভাবিক জীবনের অন্যতম চাবিকাঠি সুস্থ-স্বাভাবিক যৌনজীবন! আপনার যৌন ইচ্ছে বা লিবিডো যদি সঠিকভাবে চরিতার্থ না হয়, আপনি কখনও সার্বিকভাবে…

আ. লীগের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যেতে চাই: বিজেপি সভাপতি

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে দুই দেশের সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে। এমন মন্তব্য করেছেন ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি)…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au