বিনোদন

বিদ্যুৎ বিল নিয়ে ‘বুক ফাটছে’ তারকাদের

  • 9:55 am - July 02, 2020
বিদ্যুৎ বিল নিয়ে ‘বুক ফাটছে’ তারকাদের

বিনোদন: বলছিলাম দেশের তারকা অঙ্গনের প্রিয় ও পরিচিত মানুষদের কথা। চার মাস ধরে তাদের কোনও কাজ নেই। লকডাউনে সবকিছু স্থবির। শুটিং নেই, স্টেজ প্রোগ্রাম নেই। ঘরে বসে থাকার দিনগুলোতে কোনও আয়-রোজগারও নেই। অথচ এই সময়টাতেই তারা দেশের বিভিন্ন প্রান্তে সাধ্যমতো অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। করোনা ভাইরাসের কঠিন দুঃসময়ে হাতে থাকা সঞ্চিত অর্থ বিলিয়েছেন গরিব-দুখীদের মাঝে। সেই শোবিজ তারকারাই এখন দীর্ঘদিন কাজ না থাকায় পড়েছেন বিড়ম্বনায়। অনেকেরই হাত প্রায় খালি। সরকারিভাবে শিল্পীদের জন্য কোনও প্রণোদনাও নেই।

এরইমধ্যে বোঝার ওপর শাকের আঁটির মতো মাথায় ভার হয়ে নামলো বিদ্যুৎ বিল। বিশেষত গেল মে মাসের বিদ্যুৎ বিল দেখে দেশের অনেক নামিদামি তারকারই চোখ কপালে উঠেছে। তাদের অনেকেই বলছেন, এত বিদ্যুৎ বিল আসার কোনও কারণ খুঁজে পাচ্ছেন না তারা। মে মাসে হুট করেই দ্বিগুণ বা তিনগুণ হয়ে গেছে বিদ্যুৎ বিল। অনেকের বিদ্যুৎ বিলে রয়েছে অসামঞ্জস্য।

দুদিন আগেই দেশের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান ফেসবুক স্ট্যাটাসে বিদ্যুৎ বিল বিড়ম্বনার কথা জানান। এই তারকার বাসায় মে মাসের বিদ্যুৎ বিল এসেছে ২৮ হাজার ৫০০ টাকা। অথচ এপ্রিলেই মাসিক বিল ছিল ১৬ হাজার টাকা। তিনি বিস্ময় প্রকাশ করে লিখেন- ‘এটা কীভাবে সম্ভব!’

অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ বলেন, ‘আমি নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করি। গ্যাস, পানি, ফোন-ইন্টারনেট বিলও নিয়মিতই দিই। এটা কোনও প্রশংসনীয় কাজ নয়, এটা দায়িত্ব। ঠিকমতো আয়কর দেয়ার কারণে ২০১৭-১৮ অর্থবছরে সরকার আমাকে পুরস্কৃত করেছিল। শ্রেষ্ঠ করদাতাদের তালিকায় অনেক সম্মানী ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে আমার নামটাও এসেছিল। এবার বোধহয় খেলাপিদের তালিকায় আমার নাম উঠতে যাচ্ছে। গত মে মাসের বিদ্যুৎ বিল পেয়ে আমার এমনটাই অনুভূত হলো। আমার তিন জনের সংসারে জানুয়ারিতে বিদ্যুৎ বিল ছিল ৪ হাজার ৬০৪ টাকা, ফেব্রুয়ারিতে ৫ হাজার ৪৫৭ টাকা, মার্চে ৯ হাজার ৭০ টাকা, এপ্রিলে ২০ হাজার ৬৯৩ টাকা আর মে মাসে বিল এলো ২৯ হাজার ৮০১ টাকা।

অভিনেত্রী সাবরীন সাকা মিমের বাসায় মে মাসে বিদ্যুৎ বিল এসেছে ২৭ হাজার টাকা। তিনি সেটি সময়মতো পরিশোধ করেছেন। বন্যা মির্জার বাসায়ও প্রায় একই রকম বিল এসেছে। তৌকির আহমেদ এ নিয়ে কথা বলতে আগ্রহী নন।

তবে অভিনেতা চঞ্চল চৌধুরী বলেন, ‘প্রায় ৪ মাস ধরে ঘরেই আছি। লকডাউনের শুরুর মাসে অর্থাৎ মার্চে ও পরের মাস এপ্রিলে আমার যা বিদ্যুৎ বিল ছিল মে মাসে তা দ্বিগুণ হলো। বিষয়টি নিয়ে অনেকের মতো আমিও বিস্মিত।’

জনপ্রিয় তারকা মোশাররফ করিমের স্ত্রী অভিনেত্রী জুই করিম বলেন, ‘আমাদের বিদ্যুৎ বিল দ্বিগুণ না এলেও দেড় গুণ এসেছে। আগের দুই মাসের ৭-৮ হাজার টাকা এলেও এবার ১০ হাজারের ওপরে বিল দিতে হয়েছে।’

করোনায় গরম আবহাওয়ায় থাকলে ভালো- এমনটি মনে করে বাসায় এসি একেবারেই চালান না সঙ্গীতশিল্পী সামিনা চৌধুরী। তারপরও এবার তার বাসায় মে মাসের বিদ্যুৎ বিল প্রায় তিনগুণ এসেছে। গত দু-তিন মাস তিনি ২০০০ থেকে ২২০০ টাকা বিদ্যুৎ বিল দিতেন। সামিনা চৌধুরী বলেন, ‘এভাবে বিদ্যুৎ বিল বাড়লে তো বিপদ! শুনলাম অনেক তারকার ক্ষেত্রে এমন অবস্থা। শোবিজ তারকাদেরই বেশি বিল ধরা হচ্ছে কিনা বুঝতে পারছি না। এর সুরাহা হওয়া দরকার।’

সঙ্গীততারকা আঁখি আলমগীর বলেন, ‘আমার বাসায় বিদ্যুৎ বিল সবসময়ই ১৫ হাজারের কমই আছে। এবার মে মাসে ২০ হাজারের বেশি এসেছে। দ্বিগুণ না হলেও যে পরিমাণ বিল এসেছে তাতে উদ্বিগ্ন না হওয়ার কারণ নেই।’

এই শাখার আরও খবর

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক  রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের সহযোগিতায় গতকাল মধ্যরাতে অর্ধশত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার রাত আনুমানিক…

কৃষকরা যাতে বৈষম্যের শিকার না হয় সেজন্য তারেক রহমান দেশের কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন: ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব 

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যশোর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব বলেছেন, কৃষকরা…

অবৈধ পথে কোটি কোটি টাকার সম্পদের মালিক উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস

নিজস্ব সংবাদদাতা:  অবৈধ পথে অটেল সম্পদের মালিক হয়েছেন উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস। সম্প্রতি তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের…

স্বেচ্ছাসেবক লীগের নেতা পরিচয় দীর্ঘদিন ধরে নিউমার্কেটের চাঁদা তুলছেন টুন্ডা শফিক!!

নিজস্ব প্রতিবেদক: নিউ মার্কেট থানা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি হেমায়েত হোসেন চুন্নুর সহযোগী টুন্ডা শফিকের নেতৃত্বে নিউমার্কেট এলাকায় চাঁদাবাজির রমরমা ব্যবসা। টুন্ডা শফিক আগে স্বেচ্ছাসেবক…

চাঁদাবাজির প্রতিবাদ করায় যুবদলনে তাকেই চাঁদাবাজ বানানোর ষড়যন্ত্র

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারের রাজধানীর কাওরানবাজারকে ঘিরে তৈরি হয় চাঁদাবাজ সিন্ডিকেট। ট্রাকস্ট্যান্ড, মাছের আড়ৎ, ফুটপাথ, পাইকারি কাঁচাবাজার, কিচেন মার্কেট, কাঠ পট্টিসহ পুরো এলাকাজুড়ে চলে…

সাবেক ছাত্রদলনেতার বিরুদ্ধে মামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক:  বৃহত্তর মোহাম্মদপুর থানা ছাত্রদলের সাবেক সফল সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তরের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক ইমামুল হাসান হেলালের…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au