রাজনীতি

ইসির নতুন নিবন্ধন আইন ‘সন্দেহজনক’ মনে করছে বিএনপি

  • 6:46 pm - July 01, 2020
ইসির নতুন নিবন্ধন আইন ‘সন্দেহজনক’ মনে করছে বিএনপি

ঢাকা: নির্বাচন কমিশনের (ইসি) ‘রাজনৈতিক দলসমূহের নিবন্ধন আইন-২০২০’-প্রণয়ন অপ্রয়োজনীয় ও সন্দেহজনক মনে করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

বুধবার (১ জুলাই) প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) উদ্দেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লেখা চিঠিতে একথা উল্লেখ্য করা হয়।

আগারগাঁওয়ের নির্বাচন ভবনে দুপুরে বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল মহাসচিবের চিঠি ইসির সচিবকে প্রদান করেন। প্রতিনিধিদলে ছিলেন, দলটির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, সংসদ সদস্য হারুনুর রশীদ ও মোশারফ হোসেন।

সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘আমাদের দেশসহ যখন কোভিট-১৯ মহামারিতে বিপন্ন, সরকারি নির্দেশ অফিস আদালত কার্যক্রম বন্ধ কিংবা নিয়ন্ত্রিত, যখন আইন করে সভা-সমাবেশ নিষিদ্ধ রাখা হয়েছে এবং যখন প্রায় সকল রাজনৈতিক দল সাংগঠনিক ও দৈনন্দিন কাজকর্ম বন্ধ রেখে আর্ত মানবতার সেবায় নিমগ্ন এবং জনগণের সমস্ত চিন্তা চেতনা যখন জীবন-জীবিকা রক্ষায় নিবদ্ধ – সেই সময় বহুল প্রচলিত ইংরেজি শব্দগুলোকে বাংলায় রুপান্তরের নামে অতি গুরুত্বপূর্ণ কিছু নতুন শর্ত সংযোজন করে রাজনৈতিক দল সমূহের নিবন্ধন আইনের মত এমন একটি রাজনৈতিক বিশেষ গুরুত্বপূর্ণ আইন প্রণয়নের উদ্যোগ কোন বিবেচনাতে স্বাভাবিক কিংবা সময়োচিত নয় বরং অস্বাভাবিক অনভিপ্রেত, অগ্রহণযোগ্য এবং মহল বিশেষ উদ্দেশ্য বাস্তবায়নের অপকৌশল বলে মনে করি।’

তিনি আরও বলেন, ‘যেকোন জনগুরুত্ব সম্পূর্ন নতুন আইন প্রণয়ন জনমত গ্রহণ, সংশ্লিষ্টগণদের অবারিত মত প্রদানের অধিকার আইনের ভাষা এবং শব্দচয়নের সতর্কতা গ্রহণ অতিশয় প্রয়োজনীয় পূর্বশর্ত। অথচ বিদ্যমান সময়ে কোনটাই সম্ভব নয়- জানা সত্বেও যে আইন পরিবর্তনের বা স্বতন্ত্র আইন প্রণয়নের জন্য কোন জন দাবি নেই এবং এখন করা যা আদৌ জরুরি নয় তেমন একটি কাজ কমিশনারের উদ্যোগ অসময়োচিত ও সামর্থের অপ ব্যবহার ও সন্দেহজনক।’

বিশেষ করে নিজেদের প্রতিষ্ঠানর নাম কমিশন এবং পদবীতে কমিশনার এর মত ইংরেজি শব্দ অক্ষুন রেখে যা জনগণের কাছে পরিচিত, স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান ও নির্বাচিত প্রতিনিধিদের নাম পদবী পরিবর্তন করা অনৈতিক ও অপ্রয়োজনীয়।

 

নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au